Skip to content
May 31, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

পোশাকশিল্পে কর্মদক্ষতা বৃদ্ধিতে নজর দিতে হবে

নিউজডেস্ক October 27, 2021

সম্পাদকীয়ঃ রপ্তানি খাতে বাংলাদেশ এখনো বৈচিত্র আনতে পারেনি। গার্মেন্ট বা পোশাকশিল্প এখন পর্যন্ত দেশের প্রধান রপ্তানি খাত। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর দেশের তৈরি পোশাকশিল্প বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়ে। শুধু বাংলাদেশ নয়, করোনাভাইরাস সংক্রমণের প্রভাব পড়ে সারা বিশ্বে।

বাংলাদেশের পোশাকশিল্পের রপ্তানির প্রধান বাজার ইউরোপ ও আমেরিকায় করোনা সংক্রমণ বেড়ে গেলে চাহিদা কমে যায়। তীব্র সংকটে পড়ে ব্যবসা গুটিয়ে নেয় অনেক বড় ব্র্যান্ড। অনেক ব্র্যান্ড প্রতিষ্ঠান নিজেদের দেউলিয়া ঘোষণা করে। এ সংকটে চার দশকের মধ্যে সবচেয়ে বড় ধাক্কা খায় বাংলাদেশের পোশাক খাত। ২০১৩ সালের পর এ ধরনের সংকটে পড়তে হয়নি বাংলাদেশের তৈরি পোশাকশিল্পকে। ২০১৩ সালে রানা প্লাজা ধসের পর যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমে গিয়েছিল। ২০১৮ সালে এসে আবার এই বাজার ঘুরে দাঁড়াতে শুরু করে। উদ্যোক্তারা জানাচ্ছেন, ২০১৮ সাল থেকেই পরিস্থিতির পরিবর্তন হতে থাকে। আমদানিকারকরা ক্রমে বেশি করে ঝুঁকতে থাকে বাংলাদেশের দিকে।

কিন্তু করোনা মহামারির কারণে সেই ধারায় বড় ধরনের ছেদ পড়ে। করোনার প্রকোপ কেটে যেতে শুরু করেছে। একই সঙ্গে পোশাক খাতের দুঃসময়ও আস্তে আস্তে কেটে যেতে শুরু করেছে। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, বাংলাদেশ থেকে গত সেপ্টেম্বর মাসে ৩৪১ কোটি ৮৮ লাখ ডলার মূল্যের তৈরি পোশাক রপ্তানি হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। একক মাস হিসেবে এযাবৎকালের এটাই সর্বোচ্চ রপ্তানি। যেখানে প্রবৃদ্ধি ছিল প্রায় ৪২ শতাংশ। তৈরি পোশাক রপ্তানিকারকরা বলছেন, কভিড পরিস্থিতির স্থবিরতা কাটিয়ে উঠছে পোশাকের বাজার।

সম্প্রতি আমেরিকা ও ইউরোপের দেশগুলোতে জনজীবন আবার স্বাভাবিক হতে শুরু করেছে। শিল্প-কারখানা, অফিস-আদালতের পাশাপাশি খুলে যাচ্ছে মার্কেট ও শপিং মল। ক্রেতারা আবার কেনাকাটা শুরু করেছে। ফলে বাড়ছে পোশাকের চাহিদা। আর তারই ধারাবাহিকতায় বাংলাদেশের তৈরি পোশাকের রপ্তানিও অনেক বেড়েছে। জানা যায়, কভিড পরিস্থিতির কারণে যথাসময়ে পণ্য ডেলিভারি পাবে না এই আশঙ্কায় ভিয়েতনাম থেকে কিছু অর্ডার সরে গেছে। আর পরবর্তী চয়েস হিসেবে ক্রেতাদের জন্য বাংলাদেশ ভালো জায়গা। কারণ বাংলাদেশ এই সেক্টরে দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে নিজেদের অবস্থান ধরে রেখেছে।

তবে বাংলাদেশকে এখন বুঝেশুনে এগোতে হবে। সতর্ক থাকতে হবে। লক্ষ রাখতে হবে নিজেদের সক্ষমতার দিকে। অর্ডার বেশি আসছে, কিন্তু অতিরিক্ত অর্ডার নেওয়া আমাদের জন্য ক্ষতির কারণ হতে পারে। সঠিক সময়ে পণ্য ডেলিভারি দিতে না পারলে তখন হিতে বিপরীত হওয়ার আশঙ্কা থেকে যায়। ভিয়েতনাম থেকে কিছু অর্ডার বাংলাদেশে শিফট হওয়ায় রপ্তানি বেড়েছে। আবার বাংলাদেশে বর্তমানে যে বায়াররা কাজ করেন তাঁদের বিক্রিও বেড়েছে। এখন কাজের দক্ষতা দিয়ে নিজেদের বায়ারদের কাছ থেকে বাড়তি অর্ডার আদায় করে নিচ্ছে বাংলাদেশ। এই ইতিবাচক অবস্থা ধরে রাখতে হবে। লক্ষ রাখতে হবে কাজের মানের দিকেও। তৈরি পোশাক খাত এগিয়ে যাক, এটাই আমাদের প্রত্যাশা।

Continue Reading

Previous: নতুন দল গড়বেন পাঞ্জাব রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং
Next: সীমিত সামর্থ্যরে সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

May 5, 2026
বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

May 4, 2026

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়
  • সারাদেশ

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক
  • সারাদেশ

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.