Skip to content
May 27, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

বাড়ছে শিশুশ্রম, ভবিষ্যত নিশ্চিতে ব্যবস্থা নিন

নিউজডেস্ক July 21, 2023

সম্পাদকীয়: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরিচালিত জরিপে উঠে এসেছে, ২০২২ সালে বাংলাদেশে শিশুশ্রমিকের সংখ্যা ছিল ১৭ লাখ ৭৬ হাজার ৯৭। ৯ বছরের ব্যবধানে দেশে শিশুশ্রমিকের সংখ্যা বেড়েছে ৭৭ হাজারের বেশি। আর শিশুশ্রমিকসহ কোনো না কোনোভাবে শিশুশ্রমের সঙ্গে যুক্ত শিশুর সংখ্যা আরো বেশি, ৩৫ লাখেরও বেশি।

পরিসংখ্যানগুলো আমাদের জন্য মোটেও সুখকর নয়। ‘ন্যাশনাল চাইল্ড লেবার সার্ভে-২০২২’ নামে এই প্রতিবেদনে শিশুশ্রমের নানা দিক তুলে ধরা হয়। ২০১৩ সালের জরিপে দেশে শিশুশ্রমিকের সংখ্যা ছিল ১৬ লাখ ৯৮ হাজার ৮৯৪। এটা অবশ্য ঠিক, ৯ বছরে দেশের জনসংখ্যা যতটা বেড়েছে, মোট শিশুর সংখ্যা যে পরিমাণ বেড়েছে, সেই তুলনায় শিশুশ্রমিকের সংখ্যা বৃদ্ধির অনুপাত খুব একটা বেশি নয়। তবে অর্থনৈতিক অবকাঠামো, শিক্ষা ও অন্যান্য সামাজিক খাতে দেশ যেভাবে এগিয়ে চলেছে, সেখানে দেশে শিশুশ্রমিকের সংখ্যা বৃদ্ধি নেতিবাচক হওয়াই কাম্য ছিল; কিন্তু তা হয়নি।

অবশ্য মন্দের ভালো দু-একটি দিকও রয়েছে, যাকে ইতিবাচকভাবেই দেখা যেতে পারে। এর একটি হলো ঝুঁকিপূর্ণ কাজে শিশুশ্রমিকের সংখ্যা হ্রাস। বর্তমানে ঝুঁকিপূর্ণ কাজে শিশুশ্রমিক রয়েছে ১০ লাখ ৬৮ হাজার ২১২ জন। ২০১৩ সালের জরিপে এই সংখ্যা ছিল ১২ লাখ ৮০ হাজার ১৯৫। অর্থাৎ ঝুঁকিপূর্ণ কাজে শিশুশ্রমিক কমেছে দুই লাখ ১১ হাজার ৯৮৩ জন।

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে কিংবা উন্নয়নকে টেকসই করতে হলে দেশের ভবিষ্যৎ কর্ণধারদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এখনো শিশুশ্রমের যে ব্যাপকতা, মেয়েশিশুরা যেভাবে বাল্যবিবাহের শিকার হয় কিংবা দেশে প্রাথমিক শিক্ষার যে দুর্বল চিত্র, তার কোনোটাই প্রত্যাশিত পথে এগোচ্ছে না। প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে শ্রমসচিব জানিয়েছেন, শিশুশ্রম নিরসনে প্রায় আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে একটি মেগাপ্রকল্প হাতে নেওয়া হচ্ছে। কিন্তু প্রকল্প নেওয়া আর বাস্তব উন্নয়ন এক কথা নয়।

প্রকল্প নিতে হবে, একই সঙ্গে সুনির্দিষ্ট পরিকল্পনার ভিত্তিতে শিশুশ্রম নিরসনে কাজ করতে হবে। শিশুদের শৈশব হতে হবে আনন্দময়। এ সময় শিশুরা শিখবে, জানবে, ভবিষ্যতের জন্য নিজেদের তৈরি করবে। তারা ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এ দেশের অনেক শিশুর শৈশবের সেই আনন্দ কেড়ে নিয়েছে দারিদ্র্য।

দুমুঠো আহার জোটাতে তাদের পথে নামতে হয়. হাত পাততে হয়, মুট বইতে হয়, কলকারখানায় বা বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে যেতে হয়। তাই সরকারকে শিশুশ্রমে না আসার প্রেক্ষাপট তৈরি করতে হবে ও তাদের সঠিক বিকাশ নিশ্চিত করতে হবে। আমরা চাই, একটি শিশুও যেন তাদের শৈশবকে অমানবিক শ্রমে নিয়োজিত না করে। শিশুদের জন্য বসবাসযোগ্য হয়ে উঠুক পৃথিবী।

Continue Reading

Previous: সভাপতি মাখন, সা: সম্পাদক আলামিন রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন রাজশাহী সম্মেলন অনুষ্ঠিত
Next: দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মনিটরিং টিমের কার্যক্রম বাজারে প্রভাব ফেলছে না

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

May 5, 2026
বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

May 4, 2026

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়
  • সারাদেশ

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক
  • সারাদেশ

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.