Skip to content
June 1, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ
  • স্লাইড

২০ লাখ টাকায় খুনি ভাড়া করে এখলাসকে হত্যা: ডিবি

নিউজডেস্ক July 22, 2023

আলো ডেস্ক: রাজধানীর হাজারীবাগের জমি ব্যবসায়ী এখলাস হত্যার মূল পরিকল্পনাকারী লেদার মনিরসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বৃহস্পতিবার রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গোয়ন্দা প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। কামরাঙ্গীরচরের ভ‚মি ব্যবসায়ী এখলাছ গত ২৮ জুন রাত ১০টায় বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন।

পরে কামরাঙ্গীরচর থানায় তার পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরদিন সকালে হাজারীবাগ ফায়ার সার্ভিস স্টেশনের পশ্চিম পাশ থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। স্বজনরা সেটি এখলাসের লাশ হিসেবে শনাক্ত করেন। বিষয়টি নিয়ে ছায়াতদন্ত শুরু করে লালবাগ বিভাগ। হারুন অর রশীদ বলেন, গ্রেপ্তার হওয়া মনির হোসেন ওরফে লেদার মনির ওরফে কোম্পানি মনির এ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী। তিনি ২০ লাখ টাকায় খুনি ভাড়া করেন। ১১ লাখ টাকা অগ্রিম পরিশোধ করেন।

এ কাজে নিজের সম্পৃক্ততা এড়াতে তিনি জঙ্গিদের মতো ব্যবহার করেছেন ‘কাটআউট’ পদ্ধতি। গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে তিনি জানান, ঈদুল আজহার আগের রাতকে হত্যার জন্য উপযুক্ত সময় হিসেবে বেছে নেওয়া হয়। ওই রাতে বাসা থেকে বের হয়ে এখলাস আর ফেরেননি। নিখোঁজের দুই দিন পর কামরাঙ্গীরচর থেকে তার বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। পরে ১ জুলাই কামরাঙ্গীরচর থানায় মামলা হয়। এরপর বৃহস্পতিবার থাইল্যান্ড থেকে আকাশপথে ঢাকায় ফেরার পর বিমানবন্দর এলাকা থেকে পাসপোর্টসহ অভিযুক্ত ঝন্টু মোল্লাকে গ্রেপ্তার করে ডিবির লালবাগ বিভাগ। তিনি মনিরের ক্যাশিয়ার।

তিনি চারদিনের পুলিশ রিমান্ডে রয়েছেন। তার দেওয়া তথ্যে এলিফ্যান্ট রোড ও কেরানীগঞ্জে অভিযান চালিয়ে সরাসরি জড়িত থাকার অভিযোগে আবদুর রহমান ওরফে রহমান কাল্লুকে এবং সমন্বয়কারী এসহাককে গ্রেপ্তার করা হয়। এ সময় মাগুরা ও যশোরের বেনাপোল বন্দর এলাকায় অভিযান চালিয়ে ফয়সাল এবং মনিরকে গ্রেপ্তার করে ডিবির অপর দুটি দল। গ্রেপ্তারের সময় মনিরের কাছে দুটি বাংলাদেশি পাসপোর্ট, একটি মোবাইল ফোন, ২২ হাজার টাকা ও পাঁচ হাজার রুপি জব্দ করা হয়।

ডিবি প্রধান হারুন জানান, হাজারীবাগ ও সাভার এলাকায় একাধিক ট্যানারি কারখানার মালিক কোম্পানি মনির একজন ভ‚মিদস্যূ এবং দালাল। বিভিন্ন সময়ে তিনি এখলাসকে দিয়ে জমি দখল এবং ক্রয়-বিক্রয়ের কাজ করান। কামরাঙ্গীরচর সিএস ২২ দাগের জমিতে এখলাসের ৪০ শতক রয়েছে। যার মূল্য প্রায় ৯০ কোটি টাকা। যার মধ্যে মনির পাবে ৩৫ কোটি টাকা। মনির চেয়েছিল জায়গার সব টাকা নিজে নিয়ে দেবে। কিন্তু বাদ সাধে এখলাস, সে মনিরের এ চেষ্টা রোধ করতে একাধিক মামলা ও ঢাকা জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেন তিনি।

এখলাসকে দমাতে বিভিন্ন উপায়ে চেষ্টা করে ব্যর্থ হয়ে মনির হত্যার সিদ্ধান্ত নেন বলে জানিয়েছে ডিবি। গোয়েন্দাপ্রধান হারুন অর রশীদ বলেন, নোয়াখালীর দিনমজুর আবদুর রহিমের ছেলে মনির হোসেন। আবদুর রহিম হাজারীবাগের ট্যানারি কারখানায় দিনমজুরের কাজ করতেন। ১৯৮০/৮২ সালে বাবার সঙ্গে মনির হোসেন ট্যানারি কারখানায় চামড়ার ময়লা পরিষ্কারের কাজ নেন।

পরে সন্ত্রাসী ইমনের পৃষ্ঠপোষকতায় নিজেই চামড়া কেনাবেচা শুরু করেন মনির। এর সঙ্গে জমি দখল, দালালি ও ব্যবসাতেও যোগ দেন। বর্তমানে তিনি চার-পাঁচটি ট্যানারি এবং কয়েক কোটি টাকার মালিক বলে জানা গেছে। ২০০২ সালে সিকদার পেট্রল পাম্পের সামনে গুলি করে রুহুল আমিন নামে একজনকে হত্যা করা হয়।

ওই মামলায় অন্যতম আসামি ছিলেন এ মনির। ২০১৫ সালে ইফতারির আগে জসিম ওরফে গুন্ডা জসিম নামে একজনকে হাজারীবাগ বাজারে গুলি করে হত্যা করা হয়। এতেও তিনি অভিযুক্ত হন। টাকা ও প্রভাবশালীদের তদবিরে মনির সেসব মামলায় জামিন পেয়ে আরও বেপরোয়া হয়ে ওঠেন বলে জানায় ডিবি।

Continue Reading

Previous: ময়মনসিংহে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার
Next: মেহেরপুরে সাপের কামড়ে কলেজ ছাত্রের মৃত্যু

Related Stories

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়
  • সারাদেশ

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

May 5, 2026
বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

May 4, 2026

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়
  • সারাদেশ

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক
  • সারাদেশ

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.