Skip to content
May 31, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

ঝালকাঠিতে বাস দুর্ঘটনা, নিহত ১৭

নিউজডেস্ক July 23, 2023

আলো ডেস্ক: গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। এর মধ্যে দ্রæতগতিতে বাস চালাচ্ছিলেন চালক। পুরো গাড়িতে গাদাগাদি করে দাঁড়িয়ে আছেন যাত্রীরা। ছাদে আছেন কয়েকজন। এরপরও যাত্রী তোলায় এক নারী সুপারভাইজারের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান।। সঙ্গে সঙ্গে উত্তর দেন চালক। তখন ওই নারীর সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান চালকও। এরইমধ্যে সামনে এসে পড়ে একটি অটোরিকশা। সেটিকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পুকুরে ফেলে লাফ দিয়ে পালিয়ে যান চালক। সঙ্গে সঙ্গে ঘটে যায় দুর্ঘটনা।

ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ১৩ জনের লাশ। আহত হন আরও ৪০ যাত্রী। আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে আরও চার জনকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের চিকিৎসক। এভাবেই দুর্ঘটনার শিকার হন পিরোজপুরের ভান্ডারিয়া থেকে ছেড়ে আসা বরিশালগামী ‘বাসার স্মৃতি’ পরিবহনের যাত্রীরা। ওই বাসের আহত চার যাত্রীর সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদসংলগ্ন ছত্রকান্দা এলাকায় বাসটি পুকুরে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

বাসে ছিলেন ৬০ জনের বেশি যাত্রী। দুর্ঘটনার জন্য গাদাগাদি করে যাত্রী তোলা এবং চালকের তর্কাতর্কিকে দায়ী করেছেন যাত্রীরা। নিহতদের মধ্যে ১১ জন ভান্ডারিয়ার, চার জন রাজাপুরের এবং দুই জন কাঁঠালিয়া উপজেলার বাসিন্দা। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই ১৪ জনের লাশ হস্তান্তর করেছে জেলা প্রশাসন। বাকি তিন জনের লাশ এখনও শনাক্ত হয়নি।

তাদের লাশ সদর হাসপাতালের নিচতলার মেঝেতে রাখা হয়েছে। আহত ৩৫ জনের মধ্যে ৩১ জনকে ঝালকাঠি সদর হাসপাতাল ও চার জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর হাসপাতালে চিকিৎসাধীন বাসের যাত্রী আবুল বাশার, রাসেল মোল্লা ও ফাতেমা আক্তার ভান্ডারিয়া থেকে বরিশালে আসছিলেন। পথিমধ্যে দুর্ঘটনার শিকার হন। তারা জানিয়েছেন, সকালে ৬০ জনের বেশি যাত্রী নিয়ে ভান্ডারিয়া থেকে বরিশালের দিকে যাচ্ছিল বাসার স্মৃতি পরিবহনের যাত্রীবাহী বাসটি। ধানসিঁড়ি ইউনিয়নের আগে এক নারীকে তোলা হয়। ওই নারী সুপারভাইজারের কাছে জানতে চান, আসন না থাকা সত্তে¡ও কেন এত যাত্রীর মাঝে তাকে তোলা হলো। তখন সুপারভাইজার রেগে গেলে বাগবিতণ্ডায় জড়ান। এ সময় চালকও বাগবিতণ্ডায় লিপ্ত হন।

ঠিক তখন একটি অটোরিকশা সামনে এসে পড়ে। সেটিকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পুকুরে ফেলে চালক, সুপারভাইজার ও হেলপার পালিয়ে যান। এরপর কী হয়েছে, কীভাবে তারা হাসপাতালে এসেছেন, তা সম্পর্কে জানাতে পারেননি এই তিন যাত্রী। বাসের আহত যাত্রী আবদুর রহিম বলেন, ‌‘চালক এক হাতে গাড়ি চালাচ্ছিলেন। মাঝেমধ্যে পেছনে ফিরে ওই নারীর সঙ্গে তর্কবিতর্ক করছিলেন। হঠাৎ বাসটির সামনে অটোরিকশা এসে পড়ে। সেটিকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ফেলে দেন।

বাসটি পুকুরে পড়ার সময় লাফ দিয়ে চালক ডান দিক থেকে বেরিয়ে দৌড়ে পালিয়ে যান। বাসটিতে ধারণক্ষমতার বেশি যাত্রী ছিল। পুকুরে পড়ার পর ছাদে এবং ভেতরে থাকা কয়েকজন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। কিন্তু ভেতরে গাদাগাদি করে থাকা নারী-শিশুরা বের হতে পারেননি। স্থানীয়রা আমাদের উদ্ধার করে। দুর্ঘটনার জন্য চালক-সুপারভাইজার দায়ী। তাদের কঠোর শাস্তি দাবি করছি।’ এ ব্যাপারে জানতে চাইলে ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ গুল ‍নিঝুমবলেন, ‘বাসের আহত যাত্রী, ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে জানতে পেরেছি, যাত্রীদের সঙ্গে কথোপকথনের সময় চালক নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি।

এরপরও দুর্ঘটনার কারণ জানতে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পেলে দুর্ঘটনার সঠিক কারণ জানা যাবে।’ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, ‘দুর্ঘটনার পর বাসচালক ও সুপারভাইজার পালিয়ে গেলেও তাদের পরিচয় শনাক্ত করতে পেরেছি আমরা। দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার করা হবে।’

ফারাহ গুল ‍নিঝুম বলেন, ‘দুর্ঘটনাকবলিত স্থানে আর কারও লাশ আছে কিনা, তা দেখার জন্য দমকল বাহিনীকে পুকুরটি সেচ দিতে বলা হয়েছে। সেচ দেওয়ার পর নিশ্চিত হওয়া যাবে, সেখানে কারও লাশ আছে কী নেই। তবে এখন পর্যন্ত ১৭ জনের লাশ পাওয়া গেছে। এর মধ্যে ১৪টি লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি তিন জনের লাশ শনাক্তের পর হস্তান্তর করা হবে।’

Continue Reading

Previous: জনগণের সেবক হিসেবে কাজ করা সরকারি কর্মচারীদের সাংবিধানিক দায়িত্ব: রাষ্ট্রপতি
Next: কৃষকের কান্না থামাবে কে?

Related Stories

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়
  • সারাদেশ

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

May 5, 2026
বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

May 4, 2026

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়
  • সারাদেশ

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক
  • সারাদেশ

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.