Skip to content
May 26, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

ম্যাখোঁর মান ভাঙাতে তৎপর বাইডেন

নিউজডেস্ক October 30, 2021

এফএনএস বিদেশ: আমেরিকা, ব্রিটেন এবং অস্ট্রেলিয়ার মধ্যে নিরাপত্তা চুক্তির (অকাস) কারণে আর্থিক ক্ষতির শিকার হয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখানো ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর মান ভাঙানোর প্রাণান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গত শুক্রবার ইতালির রোমের ফরাসি দূতাবাসে দুই প্রেসিডেন্টের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।বৈঠকে অকাস চুক্তির ব্যাপারে ম্যাখোঁকে বাইডেন বলেন, এই চুক্তি করতে গিয়ে যুক্তরাষ্ট্র আনাড়ির পরিচয় দিয়েছে।

বিবিসি জানায়, অকাস চুক্তি নিয়ে ফ্রান্সের সঙ্গে বিরোধের পর ম্যাখোঁর সঙ্গে বাইডেনের এই প্রথম মুখোমুখি বৈঠক। চলতি সপ্তাহে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনের প্রাক্কালে বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠকের ধারাবাহিকতায় বাইডেন ম্যাখোঁর সঙ্গে তিনি এ বৈঠক করলেন। সম্প্রতি এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের হুমকি মোকাবিলার লক্ষ্য নিয়ে সেপ্টেম্বরে অকাস নামের ত্রিপক্ষীয় জোট গড়ার ঘোষণা আসে।

ওই চুক্তির আওতায় অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরিতে প্রযুক্তি সরবরাহ করার কথা রয়েছে আমেরিকা এবং ব্রিটেনের। আর তা নিয়েই ক্ষুব্ধ ফ্রান্স। এর আগে, ২০১৬ সালে ১২টি সাবমেরিন পেতে ফ্রান্সের সঙ্গে চুক্তি করেছিল অস্ট্রেলিয়া। অকাস চুক্তির পর সেই সাবমেরিন চুক্তিটি বাতিল করেছে অস্ট্রেলিয়া। এতে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ফ্রান্স। বৈঠকে বাইডেন বলেন, অকাস চুক্তিতে বিচক্ষণতার অভাব ছিল।

এ কথার মধ্য দিয়ে মার্কিন পররাষ্ট্রনীতির গোমড় ফাঁস করে দিয়ে ফ্রান্সকে যুক্তরাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে উপস্থাপনের জোর চেষ্টা চালাচ্ছেন বাইডেন, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে ম্যাখোঁ বলেন, একসঙ্গে বসার পর পুরো বিষয়টি পরিষ্কার হয়েছে। ভবিষ্যতে এরকম পরিস্থিতি যেন তৈরি না হয় তা নিশ্চিত করাই এখন গুরুত্বপূর্ণ।

Continue Reading

Previous: ইসরাইলকে নিন্দার জন্য প্রশাসনের কাছে ২৮৮ মার্কিন সংস্থার দাবি
Next: মিয়ানমারের চিন রাজ্যে সেনা হামলা, বাড়ি-ঘরে আগুন

Related Stories

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন

April 13, 2026
সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ-ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ-ভারত

April 9, 2026
এক দশকে চাকরি পাননি বাংলাদেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

এক দশকে চাকরি পাননি বাংলাদেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক

March 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

May 5, 2026
বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

May 4, 2026

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়
  • সারাদেশ

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক
  • সারাদেশ

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.