Skip to content
May 27, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

পুতিনের সঙ্গে কী নিয়ে আলোচনা হলো কিমের

নিউজডেস্ক September 14, 2023

আলো ডেস্কঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জন উন। বুধবার তাদের মধ্যে বিরল এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এই দুই নেতা সামরিক বিষয়, ইউক্রেন যুদ্ধ এবং গোপন কমিউনিস্ট রাষ্ট্রের স্যাটেলাইট কর্মযজ্ঞে সম্ভাব্য রুশ সহযোগিতা নিয়ে আলোচনা করেন বলে জানিয়েছে রয়টার্স।

পুতিন কিমকে রাশিয়ার দূর-প্রাচ্যে দেশটির সবচেয়ে উন্নত মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্র ভস্তোচনি কসমোড্রোমের চারপাশ ঘুরিয়ে দেখান। মহাকাশে উত্তর কোরিয়ার মহাকাশচারী পাঠানোর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন তারা।

এই সফরে উত্তর কোরিয়া থেকে ব্যক্তিগত সাঁজোয়া ট্রেনে চেপে রাশিয়ায় যান কিম জং উন। পুতিন মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্র ঘুরিয়ে দেখালে তিনি রকেট নিয়ে বিস্তারিত জানতে চান।

এই সফরে ৭০ বছর বয়সী পুতিন ও ৩৯ বছর বয়সী কিম তাদের মন্ত্রীদের নিয়ে আলোচনা করেন। তারা বিশ্বের বিভিন্ন বিষয় এবং সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়েও আলোচনা করেন। তারা মধ্যাহ্নভোজেও অংশ নেন।

কিম পুতিনকে বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, রাশিয়ার বীর সেনাবাহিনী এবং জনগণ উজ্জ্বলভাবে তাদের বিজয় ও ঐতিহ্যের উত্তরাধিকারী হবে; সামরিক অভিযান এবং শক্তিশালী জাতি গঠনের দুটি ফ্রন্টে তাদের মহৎ মর্যাদা ও সম্মানকে জোরালোভাবে প্রদর্শন করবে।

তিনি বলেন, যারা আধিপত্যবাদ, সম্প্রসারণ এবং উচ্চাকাঙ্ক্ষাকে অনুসরণ করে এগিয়ে যেতে চায়, সেই শত্রুদের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়ার সেনাবাহিনী ও জনগণ জয় লাভ করবে।

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা এই উদ্বেগ প্রকাশ করেছেন যে, কিম রাশিয়াকে অস্ত্র ও গোলা-বারুদ দিতে পারে। তবে মস্কো ও পিয়ংইয়ং উভয়েই তা অস্বীকার করেছে।

সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে, এ নিয়ে পুতিন অসংখ্য ইঙ্গিত দিয়েছেন। তবে তিনি অল্পই তা প্রকাশ করেছেন। রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুও আলোচনায় অংশ নেন। ক্রেমলিন বলেছে, প্রতিবেশীদের মধ্যে সংবেদনশীল আলোচনা একটি গোপন বিষয়।

স্যাটেলাইট নির্মাণে মস্কো কিম জং উনকে সহায়তা করবে কি না, রুশ গণমাধ্যমের এমন প্রশ্নে পুতিন বলেন, এজন্যই আমরা এখানে এসেছি।

রাশিয়া সফরে কিম বিভিন্ন সামরিক স্থাপনা পরিদর্শন করেন বলে জানা গেছে। সামরিক সহযোগিতার বিষয়ে জানতে চাইলে পুতিন বলেন, রাশিয়া আন্তর্জাতিক নিয়ম মেনে চলে। তবে সেখানে অন্বেষণ করার সুযোগ রয়েছে।

ক্রেমলিন বলছে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ আরও আলোচনার জন্য আগামী মাসে পিয়ংইয়ং সফর করবেন।

মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের বিপরীতে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন রাশিয়ার প্রতি তার দেশের সমর্থনেরও প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানিয়েছে আরটি।

কিমের রুশ সফরে সতর্ক চোখ রাখছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব। সফরের আগেই যুক্তরাষ্ট্র বলেছিল, ইউক্রেন যুদ্ধের জন্য উত্তর কোরিয়ার কাছ থেকে অস্ত্র কিনতে পারে রাশিয়া।

কিম-পুতিনের বৈঠকের পর উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানিয়ে যুক্তরাজ্য বলেছে, তারা যেন রাশিয়ার হাতে অস্ত্র-গোলাবারুদ তুলে না দেয়।

Continue Reading

Previous: লিবিয়ায় বন্যা: ২০ হাজারে পৌঁছাতে পারে নিহতের সংখ্যা
Next: অঘোষিত সেমিফাইনালে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও পাকিস্তান

Related Stories

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন

April 13, 2026
সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ-ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ-ভারত

April 9, 2026
এক দশকে চাকরি পাননি বাংলাদেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

এক দশকে চাকরি পাননি বাংলাদেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক

March 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

May 5, 2026
বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

May 4, 2026

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়
  • সারাদেশ

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক
  • সারাদেশ

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.