Skip to content
May 26, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজনীতি

পথ একটাই মরো না হলে মারো: দুদু

নিউজডেস্ক October 31, 2021

আলো ডেস্ক: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, এই সরকারের হাত থেকে বাঁচতে পথ একটাই মরো না হলে মারো। গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ফোরামের উদ্যোগে ‘মানবাধিকার ও আইনের শাসন: ২৮ অক্টোবর’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

দুদু বলেন, বর্তমানে আওয়ামী লীগ বাকশাল প্রতিষ্ঠা করে নাই। কিন্তু সেই বাকশালের কর্মসূচিগুলো নিয়ে কাজ করছে। বর্তমান সময়কে কঠিন উল্লেখ করে তিনি বলেন, এই কঠিন সময়ে আমাদের যার যেটুকু আছে সেটুকু নিয়ে যদি ঘুরে দাঁড়াতে না পারি, তাহলে আমাদের জন্য যে কঠিন সময় আসছে সেটা খুব করুণ হবে।

দুদু বলেন, এই দুঃশাসনের শেষ সীমায় এরা (আওয়ামী লীগ) পৌঁছেছে। যদি একটু দৃঢ়তার সঙ্গে এক জায়গায় হতে পারি। একদিন পরেই নতুন মাস, তারপর আসবে নতুন বছর, এই নতুন মাসে নতুন কোনো সংবাদ আসতে পারে। যদি আমরা এক জায়গায় হতে পারি। তিনি বলেন, ড. কামাল হোসেন বাড়ি ও কোর্ট ছাড়া কিছু বোঝেন না।

তিনি বলেছেন রাজপথ দখল ছাড়া এই সরকারের হাত থেকে মুক্তি নাই। ড. কামাল হোসেনের মতো মানুষও বুঝেছেন রাজপথ দখল ছাড়া মানুষের মুক্তি নাই। তাই পথ একটাই মরো না হলে মারো। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, দেশে আইনের শাসন আছে, ন্যায়বিচার নেই বলে মন্তব্য করেছেন।

তিনি বলেন, আইনের শাসনের প্রতি দ্বিমত প্রকাশ করছি। আইনের শাসন আছে, ন্যায়বিচারের শাসন নেই। যারা ভিন্ন মতকে বিন্দুমাত্র সহ্য করতে পারে না তাদের নাম আওয়ামী লীগ। বিএনপিকে নানা আইন দিয়েই হয়রানি বা দমনপীড়ন করা হচ্ছে, কিন্তু ন্যায়বিচার করা হচ্ছে না বলে মন্তব্য করে তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের বিষয় টেনে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, প্রতিদ্বন্দ্বীবিহীন নির্বাচনে রাজাকারের ফাইল না কি জমেছে।

এতদিন নানা কথা বলতো, এখন তাদের ঘরেই ঢুকেছে। নিজেদের থুতু নিজেদেরই গায়ে পড়ছে। বিভিন্ন হামলার বিষয়ে তিনি বলেন, দেশের বিভিন্ন জায়গায় যে হামলা হয়েছে তার কোনোটার কি বিচার হয়েছে? তাজিয়া হামলা, রামুতে হামলাসহ কোনোটার বিচার হয়নি। ২০০৬ সালের ২৮ অক্টোবরে লগি-বৈঠার হামলায় যারা নিহত হয়েছেন তাদের হত্যার বিচার হোক সেই আশা করি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের লগি বৈঠার আন্দোলনে দেশি-বিদেশি ষড়যন্ত্র কাজ করেছে। খন্দকার মোশাররফ বলেন, লগি বৈঠার আন্দোলনের দিন মানবাধিকারের কবর রচিত হয়েছিল। সেদিন গণতন্ত্রকেও আঘাত করেছিল। বর্বরোচিতভাবে হত্যা করেছিল। তিনি বলেন, সেদিন বর্বরোচিতভাবে মানুষকে হত্যা করা হয়েছিল। তারা পরিবর্তন আনতে চেয়েছে যা মানুষ পছন্দ করেনি। তারপর ১/১১ এর সরকার আসলো। সেসময় অনেককে আটক করেছিল।

রাজনীতিতে শুদ্ধাচার করার নাম দিয়ে তা করা হলো। সেদিন দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র কাজ করেছে। তাই সরকারের নানা জায়গায় নিয়ন্ত্রণ হারাতে হয়েছে। বিএনপির এই জ্যেষ্ট নেতা আরও বলেন, ‘১/১১ এর সরকার নাকি আওয়ামী লীগের আন্দোলনের ফসল। দুই নেত্রীর সঙ্গে তখনকার সরকার আলোচনা করেছে। আমাদের নেত্রী (খালেদা জিয়া) তাদের বিদেশে যাওয়া ও অন্যায়ের সমর্থন করেনি।

আওয়ামী লীগ তাদের শর্ত মেনে নিয়ে তাদের অন্যায় ও বিদেশে যাওয়ার সুযোগ করে দিয়েছে। তাই তাদের স্বার্থে আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসলেন। আলোচনা সভায় নাগরিক ফোরামের চেয়ারম্যান আবদুল্লাহিল মাসুদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারেসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান বিশ্বাস, বিএনপির সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট সাইফুর রহমান, নাগরিক ফোরামের নির্বাহী চেয়ারম্যান নেসার মাহমেদ নান্নু, নাগরিক ফোরামের সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট পারভেজ হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ প্রমুখ।

Continue Reading

Previous: অত্যাচার করে বেশিদিন ক্ষমতায় টেকা যাবে না: মির্জা আব্বাস
Next: করোনায় ঝরে পড়া শিক্ষার্থীর হার এখনো নির্ণয় করা হয়নি: শিক্ষামন্ত্রী

Related Stories

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ

April 18, 2026
স্থগিতের জট কাটিয়ে শনিবার রাজশাহী চেম্বার নির্বাচন, ভোটে নতুন প্রত্যাশা
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

স্থগিতের জট কাটিয়ে শনিবার রাজশাহী চেম্বার নির্বাচন, ভোটে নতুন প্রত্যাশা

April 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

May 5, 2026
বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

May 4, 2026

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়
  • সারাদেশ

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক
  • সারাদেশ

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.