Skip to content
May 31, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ চাই

নিউজডেস্ক September 25, 2023

সম্পাদকীয়

সম্পাদকীয়ঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময়ে তুচ্ছ বিষয় নিয়ে ছাত্রলীগের মধ্যে ঘটে রক্তক্ষয়ী সংঘর্ষ। কখনও আধিপত্য বিস্তার, কখনও পূর্ণাঙ্গ কমিটির দাবির ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়াচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগ। এর ফলে বিতর্কিত কর্মকাণ্ডের জন্য বারবার গণমাধ্যমে খারাপ খবরের শিরোনাম হচ্ছে ছাত্রলীগের এই শাখাটি।

২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ছাত্রলীগের দুই পক্ষ বহুবার সংঘর্ষে লিপ্ত হয়েছে। ২০১৪ সালের সংঘর্ষে একজন কর্মী মারা যান। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো পক্ষের বিরুদ্ধে পদক্ষেপ নেয়নি। বরং পান থেকে চুন খসা মাত্রই ছাত্রলীগের উপ-গ্রুপগুলো সংঘর্ষে জড়ালেও নির্বিকার থাকে প্রশাসন।

এসব ঘটনায় ব্যবস্থা নেয়া তো দূরের কথা অধিকাংশ ঘটনায় তদন্ত কমিটিও গঠন করা হয় না। যেকোনো অঘটন ঘটার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত করছি, ব্যবস্থা নিচ্ছি- বলে প্রকৃত অপরাধীদের আড়াল করছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিবাদের মূলে চট্টগ্রামের আওয়ামী লীগের দুই প্রভাবশালী নেতা।

যাদের প্রভাবে, ছাত্রত্ব চলে যাওয়ার পরও ছাত্রলীগের অনেক নেতা-কর্মী হলে থেকে সন্ত্রাসী কর্মকা- চালিয়ে যাচ্ছে এবং শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির কারণেই বার বার সংঘর্ষ হচ্ছে। এতে সাংগঠনিক কোনো ব্যবস্থা হচ্ছে না। বাড়ছে হতাশা-ক্ষোভ। এসব ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি গঠন করলেও সেটা থেকে ফলপ্রসূ কোনো সমাধান আসেনি।

অনেক সময় দেখা যায় এসব ঘটনায় বহিষ্কার করলেও মানবিক আবেদনে সেটি মওকুফ হয়ে যাচ্ছে। যেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব ক্যাম্পাসে শান্তি ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষা করা। যারা শান্তি বিঘিœত করে আসছে এবং একের পর এক সন্ত্রাসী ঘটনা ঘটাচ্ছে, প্রশাসন তাদের বিষয়ে উদাসীন থাকতে পারেন না।

তাই তদন্ত করলেই হবে না, সন্ত্রাসী তৎপরতার জন্য যারা দায়ী, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। কেননা- ক্যাম্পাসে নিয়মিত যারা সংঘর্ষে লিপ্ত হচ্ছে তাদের বিরুদ্ধে যদি আইনি ব্যবস্থা নেওয়া হয়, তাহলে এটা পুনরায় আর হতো না।

তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান করছি, এসব ঘটনায় যেন দৃশ্যমান শাস্তিযোগ্য সিদ্ধান্ত নেওয়া হয়। আমরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ চাই। চাই সব ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দ্রুত বিচার।নইলে এমন ঘটনা শুধু বারবার ঘটবেই না আরো ভয়ানক ও হিংস্র আকারে ঘটবে।

Continue Reading

Previous: দুই মাসে ৫ হাজার ৩০৮ কোটি টাকার কৃষিঋণ বিতরণ
Next: ৬-১ গোলে ভিয়েতনামের কাছে হারলো বাংলাদেশ

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

May 5, 2026
বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

May 4, 2026

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়
  • সারাদেশ

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক
  • সারাদেশ

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.