স্টাফ রিপোর্টার
ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ, রাজশাহীতে সাইন্টিফিক সেমিনার কমিটির সার্বিক তত্তাবধানে চর্ম ও যৌন বিভাগের উদ্যেগে সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়।
ডাঃ ইমরান আহসান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ ছানাউল হক মিয়া এবং অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করেন চর্ম বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাঃ মরিয়ম নেছা।
“Recent Upsurge of Dermatophytosis and Antifungal Treatment Failure শিরোনামে অনুষ্ঠানে key note speaker হিসেবে সেমিনার পরিবেশনা করেন ১৫ তম ব্যাচের ইর্ন্টান ডাক্তার Dr. Shadman Shakib Aoyon এবং অনুষ্ঠান পরিচালনার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাইন্টিফিক সেমিনার কমিটির চেয়ারম্যান প্রফেসর ডাঃ একেএম গোলাম কিবরিয়া ডন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ডাঃ মোঃ জাওয়াদুল হক, প্রফেসর ডাঃ মোঃ মাহবুবুল করিম, প্রফেসর ডাঃ মোসাঃ আনজুমান আরা আক্তার, প্রফেসর ডাঃ লায়লা আক্তার, প্রফেসর ডাঃ মোঃ এমদাদুর রহমান, প্রফেসর ডাঃ আব্দুল খালেক, প্রফেসর ডাঃ নাজমা আরা, প্রফেসর ডাঃ শাহ বদরুদ্দোজা, প্রফেসর ডাঃ চিন্ময় কান্তি দাস, প্রফেসর ডাঃ সাইদ আহমেদ, প্রফেসর ডাঃ সুজন আল হাসান, প্রফেমর ডাঃ সৈয়দ গোলাম কিবরিয়া, ডাঃ মোঃ আব্দুর রশীদ, ডাঃ ফরিদা ইসলাম, ডাঃ সুলতানুল হক আফতাবী, ডাঃ মোঃ মফিজুল ইসলাম সহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সকল পর্যায়ের শিক্ষক, চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসকবৃন্দ।
চর্ম ও যৌন বিভাগের সহযোগী অধ্যাপক ও অনুষ্ঠানের সভাপতি ডাঃ মরিয়ম নেছা উপস্থিত ইর্ন্টান ডাক্তার ও শিক্ষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং চর্ম রোগ থেকে রক্ষা পেতে সকলকে সচেতন হওয়ার আহবান জাানান। এ রোগ সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে ও আধুনিক চিকিৎসার বিষয়ে জানতে উপস্থিত সকলকে উৎসাহিত করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথী অধ্যাপক ডাঃ মোঃ ছানাউল হক মিয়া উপস্থিত ডাক্তারদের সেমিনার থেকে মূল শিক্ষা গ্রহন করে তা মানব সেবায় পৌচ্ছে দেওয়ার আহবান জানান। তিনি সেমিনার থেকে নিয়মিত জ্ঞান আহরণ করার আহবান জানান।
তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন সেমিনার থেকে অতিদ্রুত আপডেট জ্ঞান আহরণ করা সম্ভব।
প্রধান অতিথি উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং আগামীতে আরো সুন্দর সুন্দর সেমিনার আয়োজনের সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদান করেন। পরিশেষে অনুষ্ঠানের সভাপতি স্পন্সর করার জন্য ইউনিমেড ইউনিহেলথ্ এবং সক্রিয় অংশগ্রহন করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করার জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
