Skip to content
May 25, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

করপোরেট ট্যাক্স চুক্তিতে একমত শীর্ষ নেতারা

নিউজডেস্ক October 31, 2021

এফএনএস বিদেশ : করপোরেট ট্যাক্স বিষয়ক চুক্তিতে একমত হয়েছেন জি-২০ ভুক্ত দেশের শীর্ষ নেতারা। তারা বলছেন, বৃহৎ ব্যবসার লভ্যাংশের ওপর শতকরা নূন্যতম ১৫ ভাগ আয়কর বা ট্যাক্স দিতে হবে। গতকাল রোববার এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

বহুজাতিক কোম্পানিগুলো কম আয়করের সুযোগ নিয়ে তাদের লভ্যাংশ আবার ব্যবহার করছে। তার পরিপ্রেক্ষিতে অর্থনীতিকে আরো সুসংহত করতে নেতারা বৈশ্বিক এই চুক্তিতে উপনীত হয়েছেন। চুক্তিটি উত্থাপন করেছে যুক্তরাষ্ট্র। গতকাল রোববার আনুষ্ঠানিকভাবে তা অনুমোদন হতে পারে। বাস্তবায়ন শুরু হবে ২০২৩ সালের মধ্যে।

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন এই চুক্তিকে বৈশ্বিক অর্থনীতির জটিল সময়ে ঐতিহাসিক চুক্তি বলে উল্লেখ করেছেন। টুইটারে দেওয়া এক বার্তায় তিনি বলেছেন, এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের অনেক ব্যবসা প্রতিষ্ঠান এবং সেগুলোর সঙ্গে থাকা কর্মীরা উপকুত হবেন, যদিও যুক্তরাষ্ট্রভিত্তিক অনেক বড় বড় সংস্থাকে অধিক পরিমাণ কর দিতে হবে।

ইতালির রোমে শুরু হয়েছে দুইদিনব্যাপী জি২০ শীর্ষ সম্মেলন। মহামারি করোনার পর এই প্রথম শিল্পোন্নত দেশগুলোর সরকারপ্রধানরা মুখোমুখি হয়েছেন। এ সম্মেলনে মহামারি সংকট ও অর্থনীতি পুনরুদ্ধারের বিষয়টি বেশি প্রধান্য পেয়েছে। জি২০ সম্মেলনের পরপরই স্কটল্যান্ডে গ্লাসগোতে বসছে কপ২৬ এর আসর। তাই এই সম্মেলনে সবার নজর ছিল জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ গ্রিনহাউস বা ক্ষতিকর গ্যাস কার্বন নিঃসরণ বন্ধে শীর্ষে থাকা দেশগুলোর নেতারা কী অঙ্গীকার করেন, সেই দিকে। বিশ্বের শিল্পোন্নত ধনী দেশগুলোর সংগঠন জি২০ সদস্য হিসেবে রয়েছে ১৯ টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তবে সদস্য সবগুলো সবগুলো দেশের সরকারপ্রধানরা সম্মেলনে অংশগ্রহণ করলেও কার্বন নিঃসরণে বিশ্বের এক নম্বরে থাকা চীন এবং শীর্ষ পাঁচ নম্বরে থাকা ব্রাজিলের নেতারা এ সম্মেলনে না আসার কথা জানানোয় অনেকটা সংশয়ের মুখে পড়েছেন। বার্তা সংস্থা রয়টার্স বলেছে, তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির মধ্যে সীমাবদ্ধ করার লক্ষ্যে কাজ করছেন জি২০ শীর্ষ নেতারা।

বলা হয়েছে, এটা করতে প্রতিটি দেশকে অর্থপূর্ণ এবং কার্যকর ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে যে খসড়া করা হয়েছে তাতে বলা হয়েছে সরকারি ও বেসরকারি উৎস থেকে ২০২৫ সালের মধ্যে বছরে ১০,০০০ কোটি ডলার অর্থ উন্নত দেশগুলোকে তুলে দিতে হবে উন্নয়নশীল দেশগুলোকে সঙ্কট মোকাবিলায়, যা দিয়ে তারা জলবায়ু পরিবর্তন মোকাবিলা করতে পারে। শীর্ষ সম্মেলনে অবশ্য কোনো নতুন চুক্তির সম্ভাবনা নেই। বরং নেতারা নিজ নিজ দেশে এই চ্যালেঞ্জ মোকাবিলায় কী কী করবেন, সেই অঙ্গীকারের কথাই শোনাবেন। আর বিশেষজ্ঞ ও নীতিনির্ধারক পর্যায়ের প্রতিনিধিরা পরবর্তী দেড় সপ্তাহ ধরে আলাপ-আলোচনার পর একটি ঘোষণাপত্র চূড়ান্ত করবেন, যা ১২ নভেম্বর প্রকাশ করা হবে।

Continue Reading

Previous: দরিদ্র দেশগুলোকে ২০ কোটি করোনা টিকা দেবে কানাডা
Next: সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে বিশাল বিস্ফোরণ

Related Stories

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন

April 13, 2026
সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ-ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ-ভারত

April 9, 2026
এক দশকে চাকরি পাননি বাংলাদেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

এক দশকে চাকরি পাননি বাংলাদেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক

March 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

May 5, 2026
বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

May 4, 2026

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়
  • সারাদেশ

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক
  • সারাদেশ

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.