Skip to content
May 25, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

বিষয়ভিত্তিক দক্ষতার ঘাটতি পূরণ করতে হবে

নিউজডেস্ক October 31, 2021

সম্পাদকীয়ঃ বাংলাদেশসহ সারা বিশ্বে এখন দক্ষ জনশক্তির খুব অভাব। যদিও এ ঘটনা অতীতেও ছিল এবং এ ধারা এখনো অব্যাহত আছে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসার, কভিডজনিত পরিবর্তিত বিশ্ব পরিস্থিতি এবং আমাদের অর্থনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে এ ঘাটতি কমিয়ে আনা প্রয়োজন।

দক্ষতার বিষয়ভিত্তিক ঘাটতি বলতে কোনো নির্দিষ্ট বিষয়ে একজন বিশ্ববিদ্যালয় উত্তীর্ণ শিক্ষার্থীর যতটুকু জ্ঞান ও দক্ষতা থাকা দরকার এবং যা থাকলে ওই বিষয়ের নির্দিষ্ট চাকরিতে যোগদানের ও চাকরি চালিয়ে যাওয়ার নূন্যতম যোগ্যতা থাকে, সেটা না থাকাকে বোঝায়। যখন কোম্পানিগুলো স্নাতকদের নিয়োগ দেয় তখন তারা যে যোগ্যতা নিয়ে আসেন এবং চাকরির জন্য যে দক্ষতার প্রয়োজন তার মধ্যে অমিল খুঁজে পায়। ফলে এ ব্যবধান কমানোর জন্য প্রতিষ্ঠানগুলোকে অতিরিক্ত প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করতে হয়। এতে সময়ক্ষেপণ ও অর্থ ব্যয় হয় এবং তাদের উৎপাদনশীলতা বাধাগ্রস্ত হয়।

এ ঘাটতি থাকায় প্রতিষ্ঠানগুলো তাদের চাহিদামতো দক্ষ জনশক্তি পাচ্ছে না। যাদের নিয়োগ দেয়া হচ্ছে, তাদের দীর্ঘ সময় ধরে ব্যয়বহুল প্রশিক্ষণ দিয়ে তৈরি করে নিতে হচ্ছে। এতে প্রতিষ্ঠানের মূল কাজ ব্যাহত হচ্ছে। চাকরির বাজারে দক্ষ জনশক্তির ঘাটতি থাকায় প্রশিক্ষণপ্রাপ্ত এসব কর্মীর অনেকে আবার নতুন জায়গায় চলে যাচ্ছেন। এতে নিয়োগ, প্রশিক্ষণ ও কর্মীদের ধরে রাখার ধারাবাহিকতা নষ্ট হয়ে যাচ্ছে। এতে ব্যবসা কিংবা শিল্পপ্রতিষ্ঠানগুলো সবসময় এক ধরণের অস্বস্তিতে সময় পার করে।

২০১৭ সালের বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) দেশের তৈরি পোশাক, নির্মাণ, তথ্যপ্রযুক্তি, কৃষি, খাদ্যসহ নয়টি সেক্টরে দক্ষতা ঘাটতি নিয়ে এক গবেষণা রিপোর্ট প্রকাশ করে। এ গবেষণায় দেখানো হয়েছে, কার্যত প্রতিটি সেক্টরেই দক্ষ কর্মী ও আধা দক্ষ কর্মীর স্বল্পতা রয়েছে। তথ্যপ্রযুক্তি খাতে প্রায় ৪০ শতাংশ চাকরির জন্য প্রয়োজনীয় জনশক্তি না পাওয়ায় সেগুলো সবসময় খালি থাকে।

আর যতটুকু পদ পূরণ হয়, তার মধ্যে ৬০ শতাংশ দক্ষ আর বাদবাকি অদক্ষ। গবেষণার প্রক্ষেপণ অনুসারে, ২০২১ সালে এ নয়টি সেক্টরের জন্য ৪০ লাখেরও বেশি কর্মীর প্রশিক্ষণের প্রয়োজন পড়বে। ২০২৫ সালে এ সংখ্যা দাঁড়াবে ৫৬ লাখের ওপর। শুধু তথ্যপ্রযুক্তি খাতে ২০২৫ সালে সাড়ে ৪ লাখ জনশক্তি প্রয়োজন হবে।

বাংলাদেশের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষাদানের পরও তার শিক্ষার্থীদের কর্মসংস্থানের কথা ভাবতে হবে। এজন্য তাদের যেসব প্রয়োজনীয় দক্ষতা দরকার, যেগুলোর চর্চা করতে হবে। ক্যারিয়ার সেন্টার গঠন করে সেখানে গ্র্যাজুয়েটদের উপযুক্ত প্রশিক্ষণ দিতে হবে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের উল্লিখিত ১০টি সফট স্কিল বা গ্র্যাজুয়েট স্কিল যাতে বেশির ভাগ শিক্ষার্থী আয়ত্ত করতে পারেন সেজন্য যথাযথ পদক্ষেপ নিতে হবে।

এজন্য একটা সংবেদনশীল এবং শিক্ষার্থীবান্ধব বিশ্ববিদ্যালয় প্রশাসন দরকার। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, বক্তৃতা, সাংস্কৃতিক কার্যক্রম, বিভিন্ন ধরনের প্রতিযোগিতা ইত্যাদিতে অংশ নিয়ে শিক্ষার্থীরা নিজেদের অজান্তেই এসব গ্র্যাজুয়েট স্কিল আয়ত্ত করতে পারেন। এসব কাজে তারা নিয়োজিত থাকায় তাদের দৈহিক সুস্থতা ও মানসিক বিকাশ ঘটবে। সরকার এই বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করবে এটাই প্রত্যাশা।

Continue Reading

Previous: দৈনিক করোনা সংক্রমণে শীর্ষে যুক্তরাজ্য, মৃত্যুতে রাশিয়া
Next: বন্ধ হোক নির্বাচনী সহিংসতা

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

May 5, 2026
বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

May 4, 2026

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়
  • সারাদেশ

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক
  • সারাদেশ

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.