Skip to content
May 31, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

১৯ মাস পর খুললো দিল্লির স্কুল

নিউজডেস্ক November 2, 2021

আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘ ১৯ মাস পর ভারতের রাজধানী দিল্লির স্কুলগুলো পুনরায় খুলে দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের অনেকেই স্কুল খোলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। এক বছরের বেশি সময় পর অবশেষে স্কুলগুলো খুলে দেওয়া হলো। ১৪ বছর বয়সী দিল্লির বাসিন্দা কায়নাত হাবিবি বহুদিন পর স্কুলে আসতে পেরে বেশ আনন্দিত। সে রাজধানী দিল্লির একটি স্কুলে পড়ছে। অনেকদিন পর বন্ধুদের সঙ্গে ক্লাস করছে সে।

তবে স্কুলে আসতে পারলেও আগের মতো শিশুরা একে অন্যের সঙ্গে হাত মেলানো বা গলা ধরে ক্লাস করতে পারছে না। সবাইকে মুখে মাস্ক পরে ক্লাসে বসতে হয়েছে। গতকাল সোমবার রাজধানী দিল্লির মালভিয়া নগরের একটি স্কুলে এমন চিত্রই দেখা গেছে। আল জাজিরাকে হাবিবি বলছে, স্কুলে আসার জন্য আমরা অনেকদিন ধরেই অপেক্ষা করে আছি। বন্ধুদের সঙ্গে দেখা হওয়াটা সত্যিই খুব আনন্দের।

দিল্লি ডিজেস্টার ম্যানেজমেন্ট অথরিটি (ডিডিএমএ) গত সপ্তাহে ঘোষণা দেয় যে, ১ নভেম্বর থেকে বেশ কিছু শর্ত মেনে দিল্লির স্কুলের সব ক্লাস পুনরায় চালু হবে। তবে কোনো ক্লাসে উপস্থিতি ৫০ শতাংশের বেশি রাখা যাবে না। একই সঙ্গে বাবা-মা জোর করে তাদের সন্তানদের স্কুলে পাঠাতে পারবেন না বলেও জানানো হয়। স্কুলগুলোকে তাদের সব স্টাফদের ভ্যাকসিন নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত বছরের মার্চে করোনা সংক্রমণ বাড়তে থাকায় দিল্লির সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়।

চলতি বছরের জানুয়ারিতে উপরের ক্লাসের শিক্ষার্থীদের জন্য স্কুল খুলে দেওয়া হয়। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ায় এপ্রিলে আবারও স্কুলগুলো বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। পরবর্তীতে সেপ্টেম্বরে আবারও ওপরের ক্লাসের শিক্ষার্থীদের ক্লাস পুনরায় চালু হয়। কিন্তু সে সময় ছোট ক্লাসের শিশুদের জন্য কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

হাবিবি এবং অন্যান্য শিক্ষার্থীরা জানিয়েছেন, অনলাইনে তাদের ক্লাস করতে ভালো লাগতো না। এর চেয়ে বিধিনিষেধ মেনে সশরীরে বন্ধুদের সঙ্গে ক্লাস করতে চায় তারা। ক্লাসে শিশুদের খুব মনযোগী থাকতে দেখা গেছে এবং তারা পড়াশোনার বিষয়েও বেশ আগ্রহী ছিল। কিন্তু অনলাইনে ক্লাসের সময় এমনটা দেখা যায় না।

রাজধানীতে সংক্রমণ কিছুটা কমতে শুরু করায় স্কুল পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়ে কর্তৃপক্ষ। গতকাল সোমবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৮৩০। দেশটিতে মোট সংক্রমণ ৩ কোটির বেশি এবং মারা গেছে ৪ লাখ ৫৮ হাজার মানুষ।

Continue Reading

Previous: নিজে দাঁড়িয়ে থেকে স্ত্রীর সঙ্গে প্রেমিকের বিয়ে দিলেন!
Next: ৩ মাস খেলতে পারবেন না আগুয়েরো

Related Stories

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন

April 13, 2026
সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ-ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ-ভারত

April 9, 2026
এক দশকে চাকরি পাননি বাংলাদেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

এক দশকে চাকরি পাননি বাংলাদেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক

March 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

May 5, 2026
বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

May 4, 2026

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়
  • সারাদেশ

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক
  • সারাদেশ

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.