ভ্রাম্যমান প্রতিনিধি
সারা দেশের ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ ইং এর ধারাবাহিকতায় রাজশাহী জেলার একটি আদর্শ উপজেলা মোহনপুর উপজেলার ইউ’পি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮শে নভেম্বর রোজ রবিবার। এই উপজেলায় রযেছে ৬টি ইউনিয়ন। আজ এই ৬টি ইউ’পির চেয়ারম্যান,মেম্বার,মহিলা মেম্বারদের মনোনয়নপএ জমা দেওয়ার শেষ দিন ছিল।
প্রত্যেকটি প্রার্থী তাদের দলীয় লোকজন নিয়ে অত্যন্ত আনন্দ,উৎসাহের মধ্য দিয়ে তাদের মনোনয়নপএ জমা দেন। ৬টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর সংখ্যা ২৫ জন।
পুরুষ মেম্বারদের সংখ্যা ২০৫ জন। সংরক্ষিত মহিলা আসনে ৬০ জন। (১) নং ধুরইল ইউ’পিতে যারা চেয়ারম্যান প্রার্থী তারা হলেনঃমোঃ দেলোয়ার হোসেন – নৌকা প্রতীক,বাংলাদেশ আওয়ামী লীগ। খোন্দকার রবিউল ইসলাম -স্বতন্র প্রার্থী। বর্তমান চেয়ারম্যান মোঃ কাজিম উদ্দীন সরকার- স্বতন্র প্রার্থী।
(২)নং ঘাসিগ্রাম ইউ’পিতে যারা চেয়ারম্যান প্রার্থী তারা হলেনঃ বর্তমান চেয়ারম্যান মোঃ আজহারুল ইসলাম বাবলু -নৌকা প্রতীক,বাংলাদেশ আওয়ামী লীগ। মোঃ আফজাল হোসেন বকুল -স্বতন্র প্রার্থী। (৩)নং রায়ঘাটি ইউ’পিতে যারা চেয়ারম্যান প্রার্থী তারা হলেনঃমোঃ বাবলু হোসেন বিদ্যুৎ -নৌকা প্রতীক,বাংলাদেশ আওয়ামী লীগ। সুরন্জিত কুমার সরকার – স্বতন্র প্রার্থী। (৪)নং মৌগাছী ইউ’পিতে যারা চেয়ারম্যান প্রার্থী তারা হলেনঃ বর্তমান চেয়ারম্যান মোঃ আল-আমিন-বিশ্বাস।নৌকা প্রতীক, বাংলাদেশ আওয়ামী লীগ।
মোঃ আবুল হোসেন -স্বতন্র প্রার্থী। মোঃ আবুল হোসেন খান -স্বতন্র প্রার্থী। (৫)নং বাকশিমইল ইউ’পিতে যারা চেয়ারম্যান প্রার্থী তারা হলেনঃ প্রভাষক মোঃ আব্দুর মান্নান -নৌকা প্রতীক,বাংলাদেশ আওয়ামী লীগ। বর্তমান চেয়ারম্যান মোঃ মোমিন-শাহ-গাবরু -স্বতন্র প্রার্থী। মোঃ মাহাবুর -অর -রশিদ- স্বতন্র প্রাথী। (৬)নং জাহানাবাদ ইউ’পিতে যারা চেয়ারম্যান প্রার্থী তারা হলেনঃ মোঃ হজরত আলি -নৌকা প্রতীক, বাংলাদেশ আওয়ামী লীগ। বর্তমান চেয়ারম্যান মোঃ এমাজ -উদ্দীন-খান -স্বতন্র প্রার্থী। মোঃ আব্দুল লতিফ – স্বতন্র প্রার্থী।
