আলো ডেস্ক এক্সক্লুসিভ: দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ ফল প্রকাশ করা হয়েছে। ফল ও ভর্তি বিষয়ক সব ধরনের তথ্য https://gstadmission.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। ভর্তি পরীক্ষা কমিটির যুগ্ম-আহ্বায়ক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এ তথ্য জানিয়েছেন। গত ১ নভেম্বর ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশ নিতে ৩৩ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী আবেদন করেন।
