Skip to content
May 31, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজনীতি

‘বাংলাদেশ ঢাকনাছাড়া ম্যানহোল, মানুষ ডুবে ডুবে মরছে’

নিউজডেস্ক September 30, 2021

আলো ডেস্ক: চট্টগ্রামে ম্যানহোলে পড়ে একজন ছাত্রীর মৃত্যুর ঘটনা প্রসঙ্গে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘আসলে বাংলাদেশ নিজেই একটা ঢাকনাছাড়া ম্যানহোল, বাংলাদেশের কোনো ঢাকনা নাই, শুধু ম্যানহোল আছে। মানুষ ডুবে ডুবে মরছে।’ গতকাল বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত ‘প্রতিবাদী অবস্থান’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একজন চালক কর্তৃক নিজ বাইকে আগুন দেওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে এ সভা আয়োজন করে যুব ঐক্য। মাহমুদুর রহমান মান্না বলেন, ‘বাংলাদেশ একটা দেশ? এই যে সেদিন ঘটনাটা ঘটল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একজন ছাত্রী হাঁটতে গিয়ে ম্যানহোলে পড়ে গেল। ৭০ ফুট নিচ থেকে তার লাশ উদ্ধার করা হলো। ওই ম্যানহোলে কিছু দিন আগে একজন মানুষ পড়ে গেল। তার লাশ পাওয়া যায়নি, কীভাবে সেই ম্যানহোল এখন পর্যন্ত ঢাকনাবিহীন রয়ে গেল- তা জানতে চাই।’ বাংলাদেশে চলতে গিয়ে এখন কোনো সুখি মানুষের চেহারা দেখতে পাওয়া যা না মন্তব্য করে তিনি বলেন, ‘মানুষ বাসে উঠতে গিয়ে কষ্ট পান, চাকরি করতে গিয়ে কষ্ট পায়, বাজার করতে গিয়ে কষ্ট পায়, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রদের বেতন দিতে গিয়ে কষ্ট পায়।’ মান্না বলেন, ‘১৮ মাস সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। এই ১৮ মাসের বেতন নিয়েছেন কেন? এখন সংক্রমণের হার পাঁচ শতাংশের নিচে, তাহলে বিশ্ববিদ্যালয় খুলে দিচ্ছেন না কেন? লাইব্রেরি যদি খুলতে পারেন, হল খোলেন না কেন? হল যদি খোলা যায়, তাহলে বিশ্ববিদ্যালয় খোলা যায় না কেন? আস্তে আস্তে খুলে দেখছেন বিপদ আছে কিনা, তাই তো? যদি বিপদ দেখেন তাহলে বলবেন, ইনফেকশন বেড়ে গেছে।’ ‘প্রতি দিন কতজন লোক আক্রান্ত হলো, কতজন লোকের মৃত্যু হলো- সে ব্যাপারে সরকার নিয়মিত মিথ্যা কথা বলছে। তাদের সব তথ্য বানানো। এইভাবে পুরো জাতির সঙ্গে ভাওতাবাজী করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে তারা’- বলেন মান্না। নিজের মোটর সাইকেলে এক বাইক চালকের আগুন দেওয়ার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘শহরে যতো ট্যাক্সি চলে, সেই ট্যাক্সিগুলোর পার্কিং করার কোনো ব্যবস্থা করা হয় নাই। সেই পরিস্থিতি এই বাইক চালক বাড্ডায় একটা ইউটার্ন নিয়েছেন। ইউটার্নে কোনো ভুল ছিল? ইউটার্ন নিয়ে বায়ে তার গাড়ি রেখেছেন, তখন পুলিশ এসে তাকে ধরেছে। আমি শুধু বলতে চাই, নিয়মটা কী? উনি যদি একটা রেস্টুরেন্টে ঢুকতে চান, এক গ্লাস পানি খেতে চান, তাহলে তিনি তার বাইক রাখবেন কই? সরকার কোনো ব্যবস্থা করেছে?’ মান্না বলেন, ‘পুলিশ তাকে (বাইক চালক) ধরেছে। ধরার সঙ্গে সঙ্গে রাগে-দুঃখে তিনি তার গাড়িতে আগুন দিয়েছেন। সবচাইতে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে তার পরে। ঘটনার পর পুলিশ তাকে আটক করেছে এবং ১৮ ঘণ্টা তাকে পুলিশের কাছে রাখা হয়েছে। আমি জানতে চাই, এই ১৮ ঘণ্টা পুলিশ তার কাছে কী জানতে চেয়েছে? ‘১৮ ঘণ্টা পর যখন তিনি বের হলেন, তখন বললেন- দোষ আমার, ভুল আমার। আমরা জানি না, কী কারণে ওই বাইকার বের হয়ে এসে বললেন, আমি ভুল করেছি, দোষ করেছি। সে কারণ আমরা জানি। আমরা লিমনের ঘটনা জানি। এই দেশে গুমের ইতিহাস জানি। আমরা এই দেশে রিমান্ডের নামে অত্যাচারের ইতিহাস জানি’- বলেন মাহমুদুর রহমান মান্না।

Continue Reading

Previous: টেলিফোনে আড়িপাতা বন্ধে নির্দেশনা চেয়ে করা রিট খারিজ
Next: সব রাজনৈতিক দলের ঐকমত্যে নির্বাচন কমিশন চান সিইসি

Related Stories

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ

April 18, 2026
স্থগিতের জট কাটিয়ে শনিবার রাজশাহী চেম্বার নির্বাচন, ভোটে নতুন প্রত্যাশা
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

স্থগিতের জট কাটিয়ে শনিবার রাজশাহী চেম্বার নির্বাচন, ভোটে নতুন প্রত্যাশা

April 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

May 5, 2026
বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

May 4, 2026

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়
  • সারাদেশ

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক
  • সারাদেশ

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.