স্টাফ রিপোর্টার
গতকাল ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ, রাজশাহীতে “বিশ্ব হার্ট দিবস” উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়। ইন্টার্নী ডাক্তার ডা: আশিকুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ মোঃ ছানাউল হক মিয়া। “হৃদয় দিয়ে হৃদয়ের যতœ নিন” শিরোনামে অনুষ্ঠানে Key note speaker হিসেবে পুরো সেমিনার পরিচালনা করেন কার্ডিওলোজী বিভাগের প্রফেসর ডাঃ আব্দুল খালেক। অনুষ্ঠানে আরো উপস্থিত প্রফেসর ডাঃ মোঃ আবু বকর সিদ্দিক, প্রফেসর ডাঃ সাইদ আহমেদ, প্রফেসর ডাঃ মোঃ লতিফুর রহমান, প্রফেসর ডাঃ চিন্ময় কান্তি দাস সহ প্রমুখ।
Key note speaker প্রফেসর ডাঃ আব্দুল খালেক মানুষের হার্টকে স্বাভাবিক ও সচল রাখতে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন এবং কোভিড-১৯ ভাইরাস থেকে দেশ-জাতিকে রক্ষা করতে আরো বেশী সচেতন হওয়ার আহবান জানান। অনুষ্ঠনের সভাপতি ও কলেজে অধ্যক্ষ বিশ্ব হার্ট দিবসের সেমিনার থেকে মূল শিক্ষা সকলের জীবনে বাস্তবায়ন করতে আহবান জানান। তিনি সেমিনার উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং আগামীতে আরো সুন্দর সুন্দর সেমিনার আয়োজনের সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে কলেজের সকল ডাক্তারবৃন্দ ও ইন্টার্নী চিকিৎসবৃন্দ উপস্থিত ছিলেন।
