Skip to content
May 31, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

সুস্বাস্থ্যের জন্য চাই স্বাস্থ্যসম্মত নিরাপদ খাদ্য

নিউজডেস্ক February 8, 2024

সম্পাদকীয়

সম্পাদকীয়

খাদ্যে ভেজাল এমন পর্যায়ে দাঁড়িয়েছে যে, কোনো সচেতন মানুষের পক্ষে যে কোনো খাদ্যই স্বস্তির সঙ্গে খাওয়া দুষ্কর হয়ে পড়েছে। আমরা সবাই জানি, সুস্বাস্থ্যই সকল সৌন্দর্য ও সুখের মূল। সুস্বাস্থ্য ছাড়া আমাদের সকল বৃথা। সুস্বাস্থ্যের জন্য চাই স্বাস্থ্যসম্মত নিরাপদ খাদ্য।

আবার খাদ্য মানসম্মত না হলে কিংবা ভেজাল বা দূষিত হলে সেই খাদ্যের কারণেই মানুষের মৃত্যু হতে পারে। হচ্ছেও তাই। বাংলাদেশে হাতের কাছে পাওয়া অনেক খাদ্যপণ্যেই রয়েছে তাৎক্ষণিক বা দীর্ঘমেয়াদি অসুখ এবং মৃত্যুর হাতছানি। শহর থেকে শুরু করে দেশের প্রত্যেক গ্রামে চলছে খাদ্যের নামে বিষ বিক্রি। খোলা থেকে শুরু করে প্যাকেট জাত পযন্ত ভেজালের রাজত্ব। ১৬ কোটি মানুষ আজ ভেজাল খাদ্যের আতঙ্কে।

গবেষণায় উঠে এসেছে, দেশে ক্যান্সার, ডায়াবেটিস, লিভার ও কিডনি অকেজো হওয়া, হৃদরোগ, স্নায়ু অকার্যকর হওয়া এবং উচ্চ রক্তচাপের মতো দীর্ঘমেয়াদি রোগের প্রকোপ ক্রমেই বাড়ছে। এসবের জন্যও ভেজাল খাদ্য অনেকাংশে দায়ী। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের উদ্যোগও অত্যন্ত সীমিত। গণমাধ্যমে খাদ্যের ভেজাল নিয়ে প্রতিনিয়ত খবর থাকছে। মানুষেরও কমবেশি সেসব জানা, কিন্তু করার কিছু নেই।

খাবার তো খেতেই হবে। জানা যায়, মাছ ও দুধে ফরমালিন মেশানো হয়। ফলমূল পাকাতে ব্যবহৃত হয় কার্বাইড। চাল ও মুড়িতে ইউরিয়া মেশানো হয়। শুঁটকি তৈরিতে ব্যবহৃত হয় নিষিদ্ধ ডিডিটি। গুঁড়া মসলা, চানাচুর ও রঙিন খাবারে ব্যবহার করা হয় শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর কাপড়ের রং। পোকার আক্রমণ ঠেকাতে সবজিতে সরাসরি কীটনাশক স্প্রে করা হয় এবং কীটনাশক সক্রিয় থাকা অবস্থায় সেগুলো বাজারজাত করা হয়।

অনেক সময় বাজারে আনার আগেও কীটনাশক মেশানো পানিতে সবজি চুবিয়ে নেওয়া হয়, যাতে পোকা থাকলে মরে যায়। মুরগির খাবার কিংবা মাছের খাবার তৈরিতে ব্যবহৃত হয় ট্যানারির বর্জ্য। সেই খাবারে ক্রোমিয়ামসহ নানা ধরনের ক্ষতিকর পদার্থ থাকে। মাছ বা মাংসের মাধ্যমে সেগুলো মানবদেহে চলে আসে। থাকে অতিরিক্ত অ্যান্টিবায়োটিকের উপস্থিতি। দেশের নিরীহ মানুষ ভেজালের বিষে নিজেকে শেষ করে দিচ্ছে অকালে।

তাই এই ব্যবসায়ীদের কঠোর হস্তে দমন করে আইনের আশ্রয়ে নিয়ে আসতে হবে। দেশের মানুষকে ভেজালের বিষবাষ্প থেকে রক্ষা করতে সরকারের পদক্ষেপ নেওয়া জরুরি। তবে সরকারের পাশাপাশি আমাদের সবাইকে এই সমস্যা সমাধানে এগিয়ে আসতে হবে। আমরা প্রত্যেকে যদি যার যার স্থান থেকে সোচ্চার ও সচেতন হই, নিজে খাদ্যে ভেজাল না মেশাই এবং অন্যকেও ভেজাল না মেশাতে নিরুৎসাহিত করি তাহলে এই সমস্যা অনেকাংশে কমানো সম্ভব।

তাছাড়া খাদ্যসামগ্রী উৎপাদন, আমদানি, প্রক্রিয়াকরণ, মজুত, সরবরাহ, বিপণন ও বিক্রয় সংশ্লিষ্ট প্রত্যেকটা কাজে সরকারের যথাযথ কর্তৃপক্ষকে অবশ্যই কড়া নজর রাখতে হবে। দেশের প্রত্যেকটা মানুষ নিরাপদ খাদ্য খেয়ে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসুক এটাই আমাদের প্রত্যাশা।

Continue Reading

Previous: বিএডিসির বিপুল পরিমাণ বীজ অবিক্রিত থাকায় দেশের কৃষি উৎপাদন কমার শঙ্কা
Next: রাজশাহীতে কলেজ পড়ুয়া তরুণীর অশ্লীল ভিডিও ভাইরাল, যুবকের ৬ বছরের কারাদণ্ড

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

May 5, 2026
বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

May 4, 2026

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়
  • সারাদেশ

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক
  • সারাদেশ

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.