উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ইউপি চেয়ারম্যান শফিকুল আলমের বিকল্প নেই
স্টাফ রিপোর্টার
উন্নয়নের ধারা অব্যহত রাখতে রাজশাহীর দুর্গাপুর উপজেলার নওপাড়া ইউপি চেয়ারম্যান মো.শফিকুল আলমের এর কোন বিকল্প নেই বলে মনে করছেন এলাকাবাসী। অত্র ইউনিয়নের বাসিন্দারা এলাকার উন্নয়নসহ ভাতা ও বিভিন্ন সুবিধা ভোগীরা খুশি।
উপজেলার নওপাড়া ইউনিয়নটি পান, মাছ, সরিষা, পেয়াজ ও আলু ফসলের জন্য বিখ্যাত। এ ইউনিয়নের অধিকাংশ মানুষ কৃষিজীবি। তারা কৃষি কাজের উপর নির্ভর করে এবং মাঠে পরিশ্রম করে ফসল ফলায়। ইউনিয়নের লোক সংখ্যা প্রায় ৩৫ হাজার ভোটার সংখ্যা ২৩ হাজার। ইউনিয়নে প্রায় দুই বছর যাবৎ একজন আর্দশ জনপ্রতিনিধি হিসেবে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন চেয়ারম্যান মোঃ শফিকুল আলম । তিনি ২০২২ সাল থেকে চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, দায়িত্ব পাওয়ার পর থেকে ইউনিয়নের গ্রাম গুলোতে বিভিন্ন উন্নয়ন ম‚লক কাজ করছেন তিনি। গ্রামের ছোট ছোট রাস্তায় আরসিসি,পানি নিষ্কাশনের জন্য পাইপ, ইটের সোলিং, ড্রেন, কালভার্ট, ইউপিতে বিশ্রামের জন্য গোলাঘর ,বিশুদ্ধ খবার পানির জন্য নলকূপ, মাটির রাস্তা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, মাতৃকালীন ভাতা, ভিজিডির খাদ্য সহায়তা, সেনেটারী ল্যাট্রিন, মাদ্রাসা স্কুল কলেজ উন্নয়ন, হাট-বাজারের উন্নয়ন, যেকোন দুর্যোগ কালীন সময়ে সচেতনা মূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন তিনি। ধনী-দরিদ্র সব মানুষই তার কাছে সমান বলে ইউনিয়নে হাজারো মানুষ জানান।
সরেজমিনে ইউনিয়নে ঘুরে ঘুরে দেখা গেছে তার উন্নয়নের চিত্রগুলো, গোপালপুর, নান্দিগ্রাম, নওপাড়া, মশুরাডাঙাপাড়া, পুরানতাহিরপুর, শ্যামপুর, পালশা, শিবপুর, আলীপুর, আলীয়াবাদ গ্রামের রাস্তাগুলো সংস্কার ও সোলিংয়ের কাজ করা হয়েছে।
প্রবণী এক আ.লীগের নেতা বলেন, শফিকুল আলম আ.লীগের একজন দায়িত্বশীল নেতা। সে এলাকার সকল নেতাকর্মীদের নিয়মিত খোঁজ খবর রাখেন। প্রবীণ নেতাদের সম্মান করেন। এলাকার কোন গরিব অসহায় মানুষের সাথে অন্যায় হলে তাকে সাহায্য,পরামর্শ দিয়ে সহায়তা করেন।
এমন জনকল্যাণমুখী জনপ্রতিনিধি এলাকার উন্নয়নের সারথি। নওপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুল আলম বলেন, জনগণ আমাকে ভোট দিয়েছে ইউনিয়নের উন্নয়ন ম‚লক কাজ ও মানুষের পাশে থাকার জন্য। আমি সর্বস্তরের মানুষের পাশে থেকে উপকারের চেষ্টা করছি।এটিই আমার আশা, তবে জনগণ আমার কথা ও কাজেকর্মে যেন কষ্ট না পায় তার জন্য সর্বক্ষণিক চেষ্টা চালাচ্ছি।
তিনি আরো বলেন, আগামী ইউপি নির্বাচনে জনগণের ভোটে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে শিক্ষা ,স্বাস্থ্য ও কৃষির উন্নয়ন ঘটিয়ে আমার ইউনিয়নকে মডেল হিসেবে গড়ে তুলবো, ইনশাআলাহ।
