ছবি সংগৃহীত
আলো ডেস্ক
সদ্য কারামুক্ত বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে দেখতে গিয়েছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য গায়েশ্বর চন্দ্র রায়।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) আলালের বনানীর বাসায় দেখতে যান গয়েশ্বর। এ সময় তিনি আলালের শারীরিক অবস্থা ও পরিবারের খোঁজ নেন। এছাড়া আলালকে ফোন করে খোঁজ নিয়েছেন আরেক স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও।
দীর্ঘ ৩ মাস ২৩ দিন পর বুধবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। আগে থেকেই অসুস্থ ছিলেন তিনি। কারাগারে থাকার কারণে শারীরিকভাবে আরো অসুস্থ হয়ে পড়েছেন। সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল জানান, ল্যাবএইড হাসপাতালের কিডনি বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামানের অধীনে চিকিৎসা নিচ্ছেন। ইতোমধ্যে রক্তেরসহ বিভিন্ন ধরনের পরীক্ষা করিয়েছেন। রিপোর্ট এখনও পাননি।
