Skip to content
May 27, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

খতনা করাতে গিয়ে মৃত্যু, ভুল ও অপচিকিৎসা বন্ধ হোক

নিউজডেস্ক February 24, 2024

সম্পাদকীয়

সম্পাদকীয়

ইউনাইটেড হাসপাতালে খতনা করাতে গিয়ে শিশু আয়ানের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই ভুল চিকিৎসায় ঝরে গেছে আরও এক শিশুর প্রাণ। রাজধানীর মালিবাগের জেএস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টার ও হাসপাতালে খতনা করাতে গিয়ে আহনাফ তাহমিদ নামের ১০ বছরের শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত দুই চিকিৎসককে গ্রেপ্তার ছাড়াও হাসপাতালটি বন্ধ করা হয়েছে।

সরকার দ্রুত ব্যবস্থা নিলেও ফুটফুটে শিশুটির আর বাবা-মায়ের কোলে ফেরা হবে না। এসব ঘটনার জন্য দায়ী অনভিজ্ঞ চিকিৎসক, অনুমোদনহীন ও অব্যবস্থাপনায় পরিপূর্ণ নামসর্বস্ব চিকিৎসাকেন্দ্র। আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, এসব হাসপাতালে ভুল চিকিৎসায় মৃত্যু হলেও যথাযথ তদন্ত ও অপরাধীর শাস্তি হচ্ছে না। ফলে এমন ঘটনা ক্রমেই বাড়ছে। এর আগে আয়ানের মৃত্যুর বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে গত ২৯ জানুয়ারি মামলার শুনানিকালে তার মৃত্যুর ঘটনায় গঠিত স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটির রিপোর্টকে ‘আইওয়াশ’ ও ‘হাস্যকর’ বলে মন্তব্য করেন হাইকোর্ট।

ফের তদন্তের নির্দেশের পাশাপাশি নতুন কমিটিও করে দেন হাইকোর্ট। সন্দেহ নেই এসব ঘটনা আদালত পর্যন্ত গড়ালেও অভিযুক্ত ও তদারকি প্রতিষ্ঠানের চাপে প্রকৃত তদন্ত বাধাগ্রস্ত হয়। শুধু অলিগলির ভুঁইফোঁড় ক্লিনিকও নয়, দেশের পাঁচতারকা মানের হোটেলসদৃশ হাসপাতালগুলোতেও এ ধরনের অপমৃত্যুর ঘটনা ঘটছে; কিন্তু এর দায় কেউ নিচ্ছে না। স্বভাবতই এতে দেশের স্বাস্থ্য খাত ও চিকিৎসাব্যবস্থা নিয়ে রোগী এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

আমরা মনে করি, দেশের সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো যদি তাদের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করত, তাহলে স্বাস্থ্য খাতের এই দৈন্যদশা আমাদের দেখতে হতো না। সাধারণ মানুষ সুচিকিৎসার আশায় নামি-দামি হাসপাতাল কিংবা ক্লিনিকে ছুটত না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দুর্ঘটনার পুনরাবৃত্তির আগেই রাজধানীসহ দেশের নানা স্থানে ছড়িয়ে থাকা ডায়াগনস্টিক সেন্টার এবং ক্লিনিকগুলোকে নজরদারি ও আইনের আওতায় আনা।

ভুল চিকিৎসায় মৃত্যু হলে চিকিৎসকেরও কোনোভাবে দায় এড়ানোর সুযোগ নেই। তাদেরও সচেতন থাকতে হবে। কেউ ভুল চিকিৎসার শিকার হলে দায়ী প্রতিষ্ঠান, চিকিৎসক, তদারককারী দপ্তর যেমন-স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর ও বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলকে (বিএমডিসি) জবাবদিহির মধ্যে আনতে হবে। ওষুধ প্রেসক্রাইবের ক্ষেত্রেও চিকিৎসককে প্রলোভনমুক্ত থেকে ভালো মানের ওষুধ সেবনের পরামর্শ দিতে হবে।

বিশ্বের অধিকাংশ স্থানে চিকিৎসকরা কোনো প্রতিষ্ঠানের ওষুধ নয়, বরং ওষুধের মূল উপাদান তথা জেনেরিকের নাম দেন। আমাদের পার্শ্ববর্তী দেশ গত বছর এ বিধান মানতে চিকিৎসকদের কঠোর নির্দেশনা দিয়েছেন। এ বিষয়গুলো নিশ্চিত করে আমাদেরও যত দ্রুত সম্ভব চিকিৎসাসেবা আইন পাশ করতে হবে।

Continue Reading

Previous: আমরা শুধু অপতথ্য ও ভুল তথ্য প্রতিরোধ করতে চাই : তথ্য প্রতিমন্ত্রী
Next: দেশে তীব্র সঙ্কটেও গ্যাসের সরবরাহ সহসা বাড়ছে না

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

May 5, 2026
বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

May 4, 2026

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়
  • সারাদেশ

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক
  • সারাদেশ

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.