ছবি সংগৃহীত
আলো ডেস্ক
রাজবাড়ীর সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে কামালদিয়া থেকে ভাণ্ডারিয়া বাজারের সড়কে আলীপুরে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখারুর আলম জানান, সকালে কামালদিয়া-ভাণ্ডারিয়া বাজারের সড়কের আলীপুর এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খায়।
এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুই কিশোরের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হচ্ছে বলে জানান ওসি।
