ভ্রাম্যমান প্রতিনিধি
রাজশাহী জেলার মোহনপুর উপজেলার ১নং ধুরইল ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ (দফাদার) মোঃ মোজাহার আলী (৪৮) স্টোক করে মৃত্যুবরন করেছেন। তিনি এই উপজেলার পোল্লাকুড়ি গ্রামের মৃত কায়েম উদ্দিনের ছেলে।
নিহত মোঃ মোজাহার আলীর পারিবারিক সূত্র থেকে জানা যায় যে, তিনি গত সোমবার রাত সাড়ে ১০ টার সময় বাড়িতে স্টোক করে অসুস্থ্য হয়ে পড়েন। মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
গতকাল মঙ্গলবার সকাল ১১ টার সময় পোল্লাকুড়ি গ্রামে জানাযা শেষে পরিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে তাকে। এই সময় উপস্থিত ছিলেন ১নংধুরইল ইউনিয়ন পরিষদের ইউ’পি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোঃ কাজিম উদ্দিন সরকার, সাবেক চেয়ারম্যান খন্দকার মোঃ রবিউল ইসলাম, আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী মোঃ দেলোয়ার হোসেন।
মোহনপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ মিরাজুল ইসলাম মতিন। সাধারণ সম্পাদক এম,এম মামুন। ধর্ম বিষয়ক সম্পাদক এম,মোস্তফা হোসেন। সহ দফতর সম্পাদক মোঃ মাজেদুর রহমান সবুজ। রাজশাহী জেলা গ্রাম পুলিশের সভাপতি মোঃ আতাউর রহমান।
