চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনালে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে সেই ম্যাচে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। এই জয়ের ফলে ফাইনালে উঠে গেছে উইলিয়ামসনবাহিনী
ইংল্যান্ডের দেওয়া ১৬৭ রানে পৌঁছতে নিউজিল্যান্ডের লেগেছে ১৯ ওভার। কিউই ওপেনার ড্যারি মিচেল ৪৭ বলে ৭২ রানে ইনিংস খেলেন।
এর আগে, টসে হেরে আগে ব্যাটিং করে ২০ ওভারে ৪ উইকেটে ১৬৬ রান সংগ্রহ করে ইংল্যান্ড। চারে নামা মঈন আলী ৩৭ বলে ৫১ রানে অপরাজিত থাকেন। ডেভিড মালান ৩০ বলে ৪১ রান করেন। ওপেনার জস বাটলার ২৪ বলে ২৯ রান করেন। এছাড়া লিয়াম লিভিংস্টোনের ব্যাট থেকে আসে ১৭ রান।
নিউজিল্যান্ডের পক্ষে টিম সাউদি, অ্যাডাম মিলনে, ইশ সোধি ও জেমি নিশাম একটি করে উইকেট লাভ করেন।
কী অসাধারণ ক্রিকেট উপহার দিচ্ছে নিউজিল্যান্ড! এখন বিশ্বকাপ মানেই যেন ফাইনালিস্ট একটি দলের নাম নিউজিল্যান্ড। এবারও নিউজিল্যান্ড সেটা প্রমাণ করলো। শক্তিশালী ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেলো ব্ল্যাক ক্যাপসরা।
ডেভন কনওয়ে, ড্যারিল মিচেল এবং জিমি নিশামের ঝড়ো ব্যাটিংয়েই ১ ওভার হাতে রেখে ইংল্যান্ডের ছুঁড়ে দেয়া ১৬৬ রানের বাধা অতিক্রম করে গেছে কিউইরা।
