এফএনএস বিনোদন: খল অভিনেতা হিসেবে বেশ ব্যস্ত সময় পার করছেন রাশেদ মামুন অপু। এবার তিনি হাতে নিলেন নতুন মিশন। যুক্ত হয়েছেন নির্মাতা সাইফ চন্দনের নতুন সিনেমা ‘কয়লা’য়। এই সিনেমায় শবনম বুবলী চুক্তিবদ্ধ হয়েছেন। আগামী ১২ই নভেম্বর থেকে সিনেমার দৃশ্যধারণ শুরু হবে। রাশেদ মামুন অপু বলেন, ‘কয়লা’ সিনেমায় প্রধান খল চরিত্র হিসেবে যুক্ত হয়েছি। চরিত্রটির মধ্যে অনেকগুলো লেয়ার আছে। ত্রিভুজ প্রেমের একটা ব্যাপারও আছে। একাধারে প্রেমিক ও খল চরিত্র। আশা করি দর্শকরা ভিন্নরকম কিছু পাবে।
