Skip to content
May 31, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

প্রবাসীদের প্রতি সুদৃষ্টি দিতে হবে

নিউজডেস্ক November 12, 2021

সম্পাদকীয়ঃ অর্থনীতির চাকাকে সচল রাখতে বড় ভূমিকা রাখেন প্রবাসীরা। সামগ্রিক অর্থনীতির একটি বড় অংশ আসে তাদের আয় থেকে। বিশেষ করে শ্রমজীবী প্রবাসীরা তাদের শ্রমশক্তির সক্ষমতায় বিদেশে যে অর্থ আয় করেন তার বহুলাংশ দেশে পাঠিয়ে দেন।

পরিসংখ্যান বলছে, বিশ্বের ১৭৪টি দেশে ১ কোটি ২০ লাখের বেশি বাংলাদেশী অবস্থান করছেন। যাদের সিংহভাগই সাধারণ শ্রমজীবী মানুষ।

৭৫% শ্রমিক রয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। করোনাকালে ইউরোপ-আমেরিকা ও মধ্যপ্রাচ্যে মারা গেছেন এক হাজারেরও বেশি শ্রমিক। উল্লেখ্য, বাংলাদেশ সরকার করোনার দুঃসময়ে বিভিন্ন প্রতিষ্ঠানে নগদ আর্থিক প্রণোদনা নিয়ে পাশে দাঁড়িয়েছে।

সেভাবে প্রবাসীদের প্রণোদনা না দেয়ার ইতিবৃত্তও উঠে আসে। তবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক শ্রম সংস্থা মন্ত্রণালয় ইতোমধ্যে কয়েক শ’ কোটি টাকার প্রণোদনা তহবিল গঠন করে প্রবাসীদের।

যারা বিদেশ থেকে দেশে ফিরে আসবে তাদের কর্মসংস্থানের জন্য সরকার সর্বোচ্চ ৪% সুদে ঋণ দিচ্ছে। তিন লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে কোন জামানতের প্রয়োজন হবে না।

অর্থাৎ, অর্থনীতির এই মূল্যবান খাতটিতে সরকার বিশেষ নজরদারি করছে। আর সংশ্লিষ্ট মন্ত্রণালয় তদারকি করবে যাতে কোন অনিয়ম বা দুর্নীতি ঢুকতে না পারে।

বিদেশ ফেরত শ্রমজীবীদের আত্মনির্ভরশীল হতে সুযোগ-সুবিধা আরও বাড়ানো হবে। প্রধানমন্ত্রী আবারও প্রবাসী বাংলাদেশীদের যথাযথ সেবা দিতে লন্ডন দূতাবাসের কূটনীতিকদের আবেদন জানিয়েছেন।

জলবায়ু সম্মেলনে বিদেশ সফররত প্রধানমন্ত্রী লন্ডন হাইকমিশনে বঙ্গবন্ধু লাউঞ্জ উদ্বোধন করেন সম্প্রতি। সেখানে বিদেশে বাংলাদেশী কূটনীতিকদের আন্তরিকতার সঙ্গে প্রবাসীদের সাহায্য-সহযোগিতার আহ্বান জানান।

সেবা ছাড়াও স্বাস্থ্য সুরক্ষায় তাদের পাশে দাঁড়াতে হবে। বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে আন্তর্জাতিক বিশ্বে প্রবাসীদের র্মর্যাদা অক্ষুণ্ন রাখাও বিশেষ দায়িত্ব। এ ক্ষেত্রে রফতানি আয় বৃদ্ধি করতে প্রাসঙ্গিক উদ্যোগ নেয়াও জরুরী।

ঐতিহ্যিক বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরাও একপ্রকার নৈতিক দায়িত্ব। আর প্রবাসী বাঙালীরাও যাতে নিজেদের সুরক্ষিত রেখে তাদের পেশার দায়বদ্ধতাকে এগিয়ে নিতে পারে সে জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থাই গ্রহণ করা একান্ত আবশ্যক।
প্রবাসীরা যখন নিজ দেশে আসেন, সে সময় অনেক সমস্যাও তাদের বিব্রত করে।

বিমান বন্দরে হয়রানি থেকে শুরু করে হরেক জটিলতায় তাদের যাত্রাপথ সেভাবে নির্বিঘ্ন হয় না। অথচ তাদের আয়ের একটা বড় অংশ দেশে রেমিটেন্স হিসেবে আসে।

করোনা দুর্ভোগে প্রবাসীরাও কম বিপাকে পড়েননি। করোনা পরীক্ষা থেকে শুরু করে ১৪ দিন কোয়ারেন্টাইন পালন করা স্বাস্থ্যবিধি। কিন্তু সেখানেও প্রবাসীরা নিরাপদ কিংবা আশঙ্কাহীন অবস্থায় দিন যাপনে ব্যর্থ হয়েছেন। করোনা টিকার সনদপত্র পেতেও অনেক সময় তাদের দুর্ভোগের চিত্র উঠে এসেছে।

বাংলাদেশ অর্থ লেনদেনের জায়গায় প্রবাসীদের হয়রানি কমাতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এখন আর রেমিটেন্স পাঠাতে নির্দিষ্ট সময় লাগে না।

দিনরাত ২৪ ঘণ্টায় যে কোন সময় এই রেমিটেন্স পাঠানো প্রবাসীদের জন্য এক কল্যাণমূলক কর্মসেবা। ছুটির দিনেও টাকা পাঠাতে পারছেন এখন প্রবাসীরা।

দেয়া হচ্ছে নগদ ২ শতাংশ প্রণোদনা। এর ফলে সর্বাধিক উপকৃত হচ্ছেন প্রবাসে থাকা অসংখ্য বাংলাদেশী। বাংলাদেশ ব্যাংকের বিদেশী মুদ্রার মজুদ প্রথমবারের মতো ৪৮ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রমের রেকর্ড হয়েছে।

অবশ্য আইএমএফের কিছু অনুদানও এখানে সম্পৃক্ত। সরকার প্রবাসীদের সর্বক্ষেত্রে সুযোগ-সুবিধা বাড়ানোসহ দেশীয় সেবা-পরিষেবা খাত আরও উন্নত করবে এটাই কাম্য।

Continue Reading

Previous: শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ আগামী সপ্তাহে
Next: তাজউদ্দীন আহমদ হাসপাতাল নিজেই অসুস্থ!

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

May 5, 2026
বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

May 4, 2026

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়
  • সারাদেশ

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক
  • সারাদেশ

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.