Skip to content
May 31, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

এবার ভেঙে পড়ল দিল্লি বিমানবন্দরের টার্মিনালের ছাদ, নিহত ১

নিউজডেস্ক June 28, 2024

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক ডেস্ক

রামপথে ধসের পর এবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে টার্মিনালের ছাদ ধসে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। ভেঙে পড়া ছাদের নিচে এখনও অনেকেই আটকে আছেন। ফলে হতাহতের সংখ্যা বাড়তে পারে।

শুক্রবার (২৮ জুন) ভোরের দিকে বিমানবন্দরের এক নম্বর টার্মিনালের ছাদের কিছু অংশ ভেঙে কয়েকটি গাড়ির ওপর পড়ে। এর ফলে অনেকগুলো গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এক নম্বর টার্মিনাল বন্ধ করে দেয়া হয়েছে। বিমানবন্দরের এক কর্মকর্তা জানিয়েছেন, রুফ শিট ও থাম ভেঙে পড়ায় এই ঘটনা ঘটেছে। যে জায়গায় গাড়ি এসে যাত্রীদের নামায় এবং যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেয়, সেখানেই এই ঘটনা ঘটেছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ একটি বিবৃতিতে বলেছে, দিল্লি বিমানবন্দরের এক নম্বর টার্মিনালের যেখান দিয়ে যাত্রীরা বিমানবন্দর থেকে বের হন, সেই পুরনো ফোরকোর্টের ছাদ ভেঙে পড়েছে। শুক্রবার সকাল থেকে দিল্লিতে প্রচণ্ড বৃষ্টি হওয়ায় এই ঘটনা ঘটেছে। জরুরি পরিষেবার সঙ্গে জড়িত কর্মীরা সেখানে কাজ করছেন এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করছেন। এই দুর্ঘটনার পর এক নম্বর টার্মিনাল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। চেক-ইন কাউন্টারও বন্ধ রাখা হয়েছে। এজন্য আমরা দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।

দিল্লির ফায়ার সার্ভিস জানিয়েছে, তারা সকাল সাড়ে পাঁচটা নাগাদ ছাদ ভেঙে পড়ার খবর পান। এই টার্মিনাল থেকে ইন্ডিগো ও স্পাইসজেটের বিমান ওঠানামা করে। বেলা ২টা পর্যন্ত এই টার্মিনাল থেকে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে।

ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডু কিনজারাপু জানিয়েছেন, তিনি ব্যক্তিগতভাবে দুর্ঘটনার বিষয়টিতে নজর রাখছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

আবহাওয়া অফিস জানিয়েছে, রাত আড়াইটা থেকে ভোর সাড়ে ৫টা পর্যন্ত দিল্লিতে ১৪৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

দিল্লি বিমানবন্দরের এই ছাদ ভেঙে পড়ার পর কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স নেতারা অভিযোগ করেছেন, ভোটের আগে তাড়াহুড়ো করে কাজ শেষ হওয়ার আগেই এর উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। আর এজন্যই এই ঘটনা ঘটল। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রিয়াঙ্কা গান্ধী, ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা, তৃণমূল মুখপাত্র সাকেত গোখলে এই অভিযোগ করেছেন। তবে বিজেপি সূত্র পাল্টা দাবি করেছে, ২০০৯ সালে এই ভেঙে পড়া অংশের নির্মাণ হয়েছিল। সে সময় ইউপিএ সরকার ক্ষমতায় ছিল।

Continue Reading

Previous: পেরুতে ৭.২ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা
Next: বঙ্গোপসাগরে লঘুচাপ, ৮ দিন অতি ভারী বর্ষণের আভাস

Related Stories

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন

April 13, 2026
সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ-ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ-ভারত

April 9, 2026
এক দশকে চাকরি পাননি বাংলাদেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

এক দশকে চাকরি পাননি বাংলাদেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক

March 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

May 5, 2026
বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

May 4, 2026

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়
  • সারাদেশ

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক
  • সারাদেশ

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.