Skip to content
September 15, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

অবকাঠামো উন্নয়নে এককালীন অর্থ চান ডিসিরা, সাড়া দেয়নি মন্ত্রণালয়

নিউজডেস্ক January 19, 2022

আলো ডেস্ক: গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের এককালীন অর্থ বরাদ্দ চান ডিসিরা। তবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এই প্রস্তাব নাকচ করে দিয়েছে। গতকাল বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের ষষ্ঠ অধিবেশন শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান। দুর্যোগ মন্ত্রণালয় ও ত্রাণ মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ এবং জ¦ালানি ও খনিজসম্পদ বিভাগের সঙ্গে জেলা প্রশাসকদের এ কার্য অধিবেশন হয়।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী বলেন, জেলা প্রশাসকদের ধন্যবাদ জানিয়েছি। কারণ গত তিন বছর ধরে বাংলাদেশে যে দুর্যোগগুলো হয়েছে ঘূর্ণিঝড়, বন্যা ও একই সঙ্গে করোনা; সেই সময়ে সরকারের যে নির্দেশনা সেগুলো বাস্তবায়নের জন্য জেলা প্রশাসকরা কঠোর পরিশ্রম করেছেন এবং অত্যন্ত সফলতার সঙ্গে বাস্তবায়ন করেছেন। করোনার সময়ে প্রায় ৭ কোটি মানুষকে মানবিক সহায়তা দেওয়া হয়েছে এবং ৩৩৩-নম্বরের মাধ্যমে প্রায় ২২ লাখ মানুষকে মানবিক সহায়তা দেওয়া হয়েছে।

এই কঠিন কাজটি সম্ভব হয়েছে, জেলা প্রশাসকদের সমন্বয়ের কারণে। তিনি বলেন, আলোচনার সময় জেলা প্রশাসকরা প্রস্তাব রেখেছেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য আমরা এককালীন অর্থ বরাদ্দ দিতে পারি কিনা। আমরা সেখানে দ্বিমত পোষণ করেছি। আমরা বলেছি দুই বা তিন কিস্তিতে দিলে কাজের গতি ঠিক থাকে।

কাজের মনিটরিং ভালো হয়, কাজের ফলাফল ভালো হয়। কয়েকটি উপজেলায় ইজিপিপি (অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি) প্রকল্প বাদ দিয়েছি বাংলাদেশ ব্যুরো অব স্ট্যাটিসটিকসের (বিবিএস) সুপারিশে। যেখানে দারিদ্রের হার ২০ শতাংশের নিচে সেই উপজেলাগুলো আমরা তালিকা থেকে বাদ দিয়েছি। ওনারা (ডিসি) সেগুলো তালিকাভুক্ত করার অনুরোধ করেছিলেন। আমরা বলেছি, দেশ ক্রমান্বয়ে উন্নতির দিকে যাচ্ছে। যে উপজেলাগুলো উন্নত হবে সেগুলো থেকে আমরা ক্রমান্বয়ে ইজিপিপি প্রকল্প বাদ দেবো।

পিছিয়ে পড়া উপজেলায় আমরা বেশি করে বিনিয়োগ করবো। আগে ইজিপিপিতে ২০০ টাকা বরাদ্দ ছিল, এই অর্থবছর থেকে তা ৪০০ টাকা করেছি। পাহাড় ধসের বিষয়ে আগেই কোনো সতর্ক সংকেত দেওয়া যায় কিনা- সেই ব্যাপারে প্রস্তাব আসছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সেটা আমরা গ্রহণ করছি। আমরা এটা নিয়ে কাজ করবো। যাতে পাহাড় ধসে মানুষের মৃত্যু না হয়।

এনামুর রহমান বলেন, সাগরে মাছ ধরতে গিয়ে যারা নিখোঁজ হন তাদের আইনি কাঠামো তৈরি করে তাদের মৃত ঘোষণা করার প্রস্তাব দিয়েছেন। তা না হলে ওই পরিবারের লোকেরা সরকারের অনেক সহায়তা থেকে বঞ্চিত হয়। এটা মন্ত্রিপরিষদ সচিবকে বলেছি, মন্ত্রিপরিষদে আলোচনা করে আমাদের অবশ্যই একটি সিদ্ধান্তে আসা দরকার। ডিসিরা ঘূর্ণিঝড় ও বন্যা আশ্রয়কেন্দ্র এবং মুজিব কেল্লার সংখ্যা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আমরা তাদের সঙ্গে একমত প্রকাশ করেছি।

কারণ ঘূর্ণিঝড় ও বন্যা মোকাবিলা করতে গিয়ে দেখেছি আশ্রয়কেন্দ্রের ঘাটতি রয়েছে। তারা আরও বলেছেন, প্রত্যেকটা আশ্রয়কেন্দ্রে যাতে রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম থাকে, যাতে বৃষ্টির পানি ধরে পান করার জন্য ব্যবহার করা যায়। দুই বছর আগে প্রধানমন্ত্রী এ বিষয়ে আমাদের নির্দেশনা দিয়েছেন, গত দুই বছরে যে আশ্রয়কেন্দ্রগুলো করা হয়েছে, সেগুলোতে এই ব্যবস্থা আছে। তিনি বলেন, এখন ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের সংখ্যা সাত হাজারের ওপরে।

২০১৮ থেকে ২০২১ পর্যন্ত ২২০টি নতুন করে করেছি। আরও এক হাজার করার জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। এক প্রশ্নের জবাবে দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী আরও বলেন, এখন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভূমি ও গৃহহীনদের দুর্যোগ সহনীয় ঘর দেওয়া হচ্ছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ পর্যন্ত ২ লাখ ভূমি ও গৃহহীনকে ঘর দেওয়া হয়েছে।

এসব ঘরের মধ্যে ৩০ থেকে ৪০টি ঘরের অভিযোগ পেয়েছি। প্রধানমন্ত্রী এগুলো আমলে নিয়েছেন, তিনি তদন্ত কমিটি গঠন করেছেন। তদন্ত রিপোর্ট জমা হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে তিনি যারা অবহেলা করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এবং ঘরগুলো পুনরায় নির্মাণের জন্য বরাদ্দ দিয়েছেন।

Continue Reading

Previous: ওমিক্রন প্রতিরোধে ডিসিদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ
Next: নওগাঁর মান্দায় এক যুবকের আত্মহত্যা

Related Stories

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

July 20, 2026
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

July 19, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 15, 2026
রাজশাহীতে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত

রাজশাহীতে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত

September 15, 2026
অপরাধ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক ঐক্যের ডাক সাবেক মেয়র সাইদুর মন্টুর

অপরাধ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক ঐক্যের ডাক সাবেক মেয়র সাইদুর মন্টুর

September 15, 2026
গটকিপার জসিমের বিরুদ্ধে ২৭ লাখ টাকা প্রতারণার অভিযোগ

গটকিপার জসিমের বিরুদ্ধে ২৭ লাখ টাকা প্রতারণার অভিযোগ

September 15, 2026
রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

September 13, 2026
রাসিকের কর্মসূচির উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাসিকের কর্মসূচির উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

September 13, 2026
রাইস ব্র্যান অয়েল নিয়ে বড় প্রশ্ন টিসিবির ক্রয়ে বাড়তি দামের অভিযোগ

রাইস ব্র্যান অয়েল নিয়ে বড় প্রশ্ন টিসিবির ক্রয়ে বাড়তি দামের অভিযোগ

September 13, 2026
বাগমারা উপজেলার নতুন ইউএনও রিজু তামান্না

বাগমারা উপজেলার নতুন ইউএনও রিজু তামান্না

September 13, 2026

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 15, 2026
রাজশাহীতে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত

September 15, 2026
অপরাধ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক ঐক্যের ডাক সাবেক মেয়র সাইদুর মন্টুর
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

অপরাধ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক ঐক্যের ডাক সাবেক মেয়র সাইদুর মন্টুর

September 15, 2026
গটকিপার জসিমের বিরুদ্ধে ২৭ লাখ টাকা প্রতারণার অভিযোগ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গটকিপার জসিমের বিরুদ্ধে ২৭ লাখ টাকা প্রতারণার অভিযোগ

September 15, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

515198
Users Today : 3515
This Month : 94569
This Year : 486634
Total Users : 515198
Views Today : 8411
Total views : 1817977

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.