Skip to content
October 11, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

অর্ধেক ভাড়া আংশিক পূরণ : নিরাপদ সড়ক কবে হবে?

নিউজডেস্ক December 1, 2021

সম্পাদকীয়ঃ রাজধানী ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যখন গন-পরিবহনে হাফ ভাড়ার দাবিতে সড়ক অবরোধ করছে, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের দপ্তর ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করছে ঠিক তখনই পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে ঘোষণা করা হয় শুধু রাজধানী ঢাকায় ছাত্ররা হাফ ভাড়ায় চলাচল করতে পারবে।

তবে ছুটির দিন তাদের পুরো ভাড়া দিয়ে চলাচল করতে হবে। সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা হাফ ভাড়ায় যাতায়াত করবে। তবে শিক্ষার্থীরা এ ঘোষণায় সন্তুষ্টি হতে পারে নি। তাদের দাবি এ সুযোগ সারা দেশের শিক্ষার্থীদের জন্যে হতে হবে। তারাও রাজপথে আন্দোলনে রয়েছে।

শিক্ষার্থীদের আন্দোলন এখন শুধু মাত্র গন-পরিবহনে হাফ ভাড়ার মধ্যে সীমাবদ্ধ নয়। তারা ২০১৮ সালে শিক্ষার্থীদের দেওয়া ৯ দফার বাস্তবায়নও চায়। অন্যান্য দাবির মধ্যে রয়েছে: সড়ক দুর্ঘটনায় প্রাণহানির দায়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা ও তা আইনে অন্তর্ভুক্ত করা। ফিটনেসবিহিন যানবাহন ও লাইসেন্সহীন চালকের চলাচল নিষিদ্ধ করা।

বাসে অতিরিক্ত যাত্রী বহন বন্ধ করা, শিক্ষার্থীদের চলাচলে বিমানবন্দর সড়কের এমইএস (মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস) পথচারী সেতু বা বিকল্প ব্যবস্থা গ্রহণ। প্রতিটি দুর্ঘটনা প্রবণ সড়কে গতিরোধক স্থাপন। সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্র-ছাত্রীদের পরিবারের দায়ভার সরকারকে বহন করতে হবে। শিক্ষার্থীরা কোন গন-পরিবহনকে সংকেত দিলে গাড়ি থামিয়ে তাদের নিতে হবে।

২০১৮ সালে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরকার এসব দাবি মৌখিকভাবে মেনে নিলেও বাস্তবায়িত করে নি পরিবহন মালিক শ্রমিকদের ধর্মঘটের কারণে। বরং অনেক ধারা উপধারা সংশোধন করার উদ্যোগ নেয়। এক কথায় সরকার পরিবহন মালিক শ্রমিকদের কাছে জিম্মি হয়ে গেছে। এমনটা চলতে পারে না।

সড়ক নিরাপদ না হলে মানুষ নি-বিগ্নে চলাচল করবে কি ভাবে? জ্বালানী তেলের দাম বাড়ার সাথে সাথে পরিবহন মালিকদের দাবিও সরকার মেনে নিয়ে ৭ নভেম্বর থেকে পরিবহন ভাড়া বৃদ্ধি করে। এরপর পরিবহন ভাড়া নিয়ে পরিবহন শ্রমিক ও শিক্ষার্থীদের মধ্যে বাগবিতণ্ডা ও অপ্রীতিকর ঘটনা ঘটতে থাকে।

যা ছাত্রীর শ্লিলতাহানীর হুমকি ও বাস থেকে শিক্ষার্থীকে ফেলে হত্যা করার মতো ঘটনাও ঘটায়। ফলে ১৮ নভেম্বর থেকে অর্ধেক ভাড়ার দাবিতে শিক্ষার্থীরা পথে নামে। সরকার ২৬ নভেম্বর বিআরটিসি বাসে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার কথা সরকার ঘোষণা করে। শিক্ষার্থীরা এটা মেনে না নিয়ে সব পরিবহনে সারাদেশে অর্ধেক ভাড়ার দাবিসহ ৯ দফা দাবি মেনে নেয়ার জন্য সরকারকে আহবান জানান।

সারা দেশের সড়কই যেন মৃত্যু ফাঁদ হয়ে উঠেছে। বাসে বাসে প্রতিযোগিতা, যত্রতত্র যাত্রী উঠানামাসহ নানা কারণে বাস চালকরা পথচারীদের চাপা দিয়ে অনাকাক্সিক্ষত মৃত্যুর তালিকা বাড়াচ্ছে। হাফ ভাড়ার দাবিতে আন্দোলনের সময়ও ২৪ নভেম্বর গাড়ি চাপায় নটরডেম কলেজের শিক্ষার্থীর মৃত্যু হলে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা সোচ্চার হয়ে ওঠে।

২৯ নভেম্বর রাতে বাস চাপায় রামপুরায় মারা যায় মইনুদ্দিন ইসলাম দূর্জয়। এতে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে ১২টি বাসে আগুন দেয়। সব জনগণের জন্য নিরাপদ সড়ক ব্যবস্থাপনা সরকারের দায়িত্ব। কিন্তু দু:খ জনক হলেও সত্য শিক্ষার্থীদের সেজন্য দাবি জানাতে হচ্ছে, আন্দোলন করতে হচ্ছে।

নিরাপদ সড়ক ব্যবস্থাপনায় যথাযথ আইন প্রণয়ন ও বাস্তবায়ন এখন সময়ের দাবি। যদিও এ-সংক্রান্ত আইনটি প্রণয়ন করা আছে। তবে পরিবহন মালিক শ্রমিকদের দাবির মুখে সেই আইনে অনেক সংশোধনী আনা হয়েছে। পর্যবেক্ষক মহল মুল আইনটি পাশ করার পক্ষে মত দিলেও সরকার কি সেই আইনে ফিরে যাবেন?

Continue Reading

Previous: উন্নয়নের নামে অর্থ লোপাট বন্ধ করতে হবে
Next: নির্বাচনী সহিংসতায় জড়িতদের শাস্তির আওতায় আনতে হবে

Related Stories

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী

August 2, 2026
সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন

July 25, 2026
ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির

July 25, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

হারিয়েছে

হারিয়েছে

October 10, 2026
রাজশাহীতে বিশ্ব ডিম দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাসিক প্রশাসক

রাজশাহীতে বিশ্ব ডিম দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাসিক প্রশাসক

October 10, 2026
রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

October 10, 2026
রাজশাহী’তে নীরবেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

রাজশাহী’তে নীরবেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

October 10, 2026
রাজশাহীতে বন্দুক-এয়ারগান ও দেশীয় অস্ত্র উদ্ধার, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাজশাহীতে বন্দুক-এয়ারগান ও দেশীয় অস্ত্র উদ্ধার, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

October 10, 2026
দুর্গাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, ওয়ারেন্টভুক্ত ৪ আসামি গ্রেফতার

দুর্গাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, ওয়ারেন্টভুক্ত ৪ আসামি গ্রেফতার

October 10, 2026
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলের সুপারিশ

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলের সুপারিশ

October 10, 2026
সাইদুর রহমান ছিলেন মানুষের অধিকার ও কল্যাণে নিবেদিতপ্রাণ সাংবাদিক, প্রয়াত সাংবাদিক নেতার স্মরণে নাগরিক শোকসভা

সাইদুর রহমান ছিলেন মানুষের অধিকার ও কল্যাণে নিবেদিতপ্রাণ সাংবাদিক, প্রয়াত সাংবাদিক নেতার স্মরণে নাগরিক শোকসভা

October 10, 2026

আরও খবর

হারিয়েছে
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হারিয়েছে

October 10, 2026
রাজশাহীতে বিশ্ব ডিম দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে বিশ্ব ডিম দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাসিক প্রশাসক

October 10, 2026
রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

October 10, 2026
রাজশাহী’তে নীরবেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী’তে নীরবেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

October 10, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

642642
Users Today : 1219
This Month : 48922
This Year : 614078
Total Users : 642642
Views Today : 5529
Total views : 2512096

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.