Skip to content
July 18, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ার ইতিহাসে হেরোইনের সবচেয়ে বড় চালান জব্দ

নিউজডেস্ক October 17, 2021

এফএনএস বিদেশ: মালয়েশিয়া থেকে যাওয়া একটি মালবাহী কন্টেইনার থেকে সাড়ে চারশ’ কেজি হেরোইন জব্দ করেছে অস্ট্রেলীয় পুলিশ। তারা বলছে, অস্ট্রেলিয়ার ইতিহাসে এটিই জব্দ হওয়া হেরোইনের সবচেয়ে বড় চালান। এর আনুমানিক দাম ধরা হচ্ছে ১৪ কোটি অস্ট্রেলীয় ডলার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৮৯০ কোটি টাকা। খবর রয়টার্সের। অস্ট্রেলীয় পুলিশ গতকাল শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, মালয়েশিয়া থেকে যাওয়া সিরামিক টাইলসের একটি মালবাহী কন্টেইনার থেকে বিপুল পরিমাণ হেরোইন জব্দ করা হয়েছে। সেগুলো মেলবোর্নের একটি প্রতিষ্ঠানের ঠিকানায় পাঠানো হয়েছিল। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে। তবে তার নাম প্রকাশ করা হয়নি। অস্ট্রেলীয় পুলিশ সাধারণত অভিযোগ সম্পর্কে নিশ্চিত না হওয়া পর্যন্ত অভিযুক্তের পরিচয় প্রকাশ করে না। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে অবৈধ মাদক আমদানির অভিযোগ আনা হয়েছে। তার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদ- হতে পারে বলে জানিয়েছে পুলিশ।
অস্ট্রেলীয় ফেডারেল পুলিশ কমিশনার সাউদার্ন কমান্ড ক্রিসি ব্যারেট জানিয়েছেন, এ বিষয়ে তদন্তের জন্য তারা মালয়েশীয় পুলিশের সঙ্গে কাজ করছেন। এক বিবৃতিতে তিনি বলেন, আমরা আন্তর্জাতিক সংঘবদ্ধ অপরাধ চক্রগুলোকে চিহ্নিত ও বাধাগ্রস্ত করতে একসঙ্গে কাজ করছি। অস্ট্রেলীয় পুলিশের মতে, হেরোইনের এই বিশাল চালান জব্দ করে তারা অন্তত ২২৫ জনের প্রাণ বাঁচিয়েছেন। কারণ তাদের হিসাবে, অস্ট্রেলিয়ায় প্রতি দুই কেজি হেরোইন সেবনে একজনের মৃত্যু হয়।

Continue Reading

Previous: কাবুলে ড্রোন হামলা: নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেবে যুক্তরাষ্ট্র
Next: বৈশাখীর সিঁথিতে সিঁদুর পরালেন শোভন

Related Stories

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • স্লাইড

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক

July 14, 2026
বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

June 28, 2026
ব্যাংক সংস্কারে বাংলাদেশকে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

ব্যাংক সংস্কারে বাংলাদেশকে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

June 25, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

ওয়ার্ড বিএনপি নেতার সহধর্মিণীর মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ ও জানাজায় অংশগ্রহণ

ওয়ার্ড বিএনপি নেতার সহধর্মিণীর মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ ও জানাজায় অংশগ্রহণ

July 18, 2026
হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী হুইলচেয়ার বিতরণ করলেন রাসিক প্রশাসক

হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী হুইলচেয়ার বিতরণ করলেন রাসিক প্রশাসক

July 18, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026
বাঘায় পৃথক অভিযানে ৩৫ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি ও শিশু বলাৎকার মামলার আসামি গ্রেপ্তার

বাঘায় পৃথক অভিযানে ৩৫ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি ও শিশু বলাৎকার মামলার আসামি গ্রেপ্তার

July 18, 2026
এআই সাংবাদিকের বিকল্প নয়, দক্ষ সহায়ক প্রযুক্তি: পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ

এআই সাংবাদিকের বিকল্প নয়, দক্ষ সহায়ক প্রযুক্তি: পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ

July 18, 2026
প্রতিদিন ৫ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে যুবকের বিরুদ্ধে আদালতে মামলা

প্রতিদিন ৫ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে যুবকের বিরুদ্ধে আদালতে মামলা

July 18, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য এবং যৌন উত্তেজক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য এবং যৌন উত্তেজক সিরাপ জব্দ

July 18, 2026
জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি

জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি

July 17, 2026

আরও খবর

ওয়ার্ড বিএনপি নেতার সহধর্মিণীর মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ ও জানাজায় অংশগ্রহণ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ওয়ার্ড বিএনপি নেতার সহধর্মিণীর মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ ও জানাজায় অংশগ্রহণ

July 18, 2026
হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী হুইলচেয়ার বিতরণ করলেন রাসিক প্রশাসক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী হুইলচেয়ার বিতরণ করলেন রাসিক প্রশাসক

July 18, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026
বাঘায় পৃথক অভিযানে ৩৫ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি ও শিশু বলাৎকার মামলার আসামি গ্রেপ্তার
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাঘায় পৃথক অভিযানে ৩৫ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি ও শিশু বলাৎকার মামলার আসামি গ্রেপ্তার

July 18, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

186217
Users Today : 1957
This Month : 133732
This Year : 157653
Total Users : 186217
Views Today : 6784
Total views : 561116

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.