Skip to content
September 15, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

আইপিএলে অধিনায়ক কোহলির অধ্যায় শেষ

নিউজডেস্ক October 12, 2021

এফএনএস স্পোর্টস: আইপিএলে এবারই শেষবারের মতো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর (আরসিবি) নেতৃত্বে ছিলেন বিরাট কোহলি। আগেই অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেওয়ায় আগামী আইপিএল থেকে আর নেতৃত্ব দিতে দেখা যাবে না তাকে। এদিকে, অধিনায়কের শেষটা রাঙাতে ব্যাঙ্গালুরু টিমও যেন দৃঢ় প্রতিজ্ঞায় নেমেছিল। প্রথম পর্বে দারুণ খেলে তৃতীয় দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছিল তারা। তবে শেষ পর্যন্ত এলিমিনেটরের ম্যাচে গত সোমবার কলকাতার কাছে হেরে বাদ পড়তে হয়েছে আরসিবিকে। সেই সঙ্গে শেষ হয়ে গেল বিরাট কোহলির অধিনায়কত্বের যুগও। আইপিএল চলাকালেই নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেওয়া বিরাট কোহলি শেষটা চেয়েছিলেন শিরোপায় রাঙাতে। কিন্তু বিগত বছরগুলোর ন্যায় এবারও ট্রফি অধরাই রইল তার কাছে। ক্রিকেট বিশ্বের অন্যতম জনপ্রিয় এই ফ্রাঞ্চাইজি লিগে হার-জিতের পরিসংখ্যানে ক্যাপ্টেন কোহলির রেকর্ড অনন্য। তবে নেতা হিসেবে একটাও ট্রফি জিততে না পারার ব্যর্থতা কখনো মুছে ফেলতে পারবেন না বিরাট কোহলি। আইপিএল ইতিহাসে বিরাট কোহলি আরসিবিকে নেতৃত্ব দিয়েছেন ১৪০টি ম্যাচে। কোহলির নেতৃত্বে ব্যাঙ্গালুরু ম্যাচ জিতেছে ৬৬টি। হেরেছে ৭০টি ম্যাচে। এ ছাড়া ৪টি ম্যাচের ফল নির্ধারিত হয়নি। জয়ের শতকরা হার ৪৭.১৭। নেতা হিসেবে ১৩৯টি ইনিংসে ব্যাট করতে নেমে কোহলি করেছেন ৪ হাজার ৮৭১ রান। আর সেঞ্চুরি করেছেন ৫টি। হাফ-সেঞ্চুরি আছে ৩৫টি। উল্লেখযোগ্য বিষয় হল, ব্যাঙ্গালুরুর দলপতি হিসেবে প্রথম ম্যাচে ৩৯ রান করেছিলেন কোহলি। গত সোমবার শেষ ম্যাচেও করলেন ৩৯ রান। বিদায় বেলার কোহলি বলেন, ‘দলে এমন একটা সংস্কৃতি তৈরির চেষ্টা করেছি আমি, যেখানে তরুণ ক্রিকেটাররা এসে আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের মেলে ধরতে পারে। এটুকুই বলতে পারি, আমি এই ফ্র্যাঞ্চাইজির হয়ে প্রতি মৌসুমে ১২০ শতাংশ দেওয়ার চেষ্টা করেছি। আমি নিজের সেরাটা দিয়েছি সবসময়। তবে এখন সময় এসেছে নতুন করে ভাবার।’ বিশ্বকাপ শুরুর আগে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির অধিনায়কত্ব ছাড়া নিয়ে তোলপাড় পড়ে গিয়েছিল ক্রিকেটবিশ্বে। টিম ইন্ডিয়ার হয়ে টি-টোয়েন্টিতে ক্যাপ্টেন্সি ছাড়ার ঘোষণা দেওয়ার পর আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুরও দায়িত্ব ছাড়ার কথাও জানিয়ে দিয়েছিলেন তিনি। এরপরই প্রশ্ন উঠেছিল, কেন বিশ্বকাপের পর টি-টোয়েন্টি ক্রিকেটের অধিনায়কত্ব ছেড়ে দেবেন, কেনই-বা ব্যাঙ্গালুরুর অধিনায়কত্বও ছেড়ে দিচ্ছেন। এতদিন এ ব্যাপারে খোলাসা না করলেও এবার মুখ খুললেন খোদ কোহলি। অকপটে জানালেন, তিনি কোনো দলের সঙ্গেই প্রতারণা করতে চাননি। ভারতের সম্প্রচারমাধ্যম স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে রোববার কোহলি বলেন, ‘প্রথমত কাজের চাপ একটা বড় বিষয়। এ ছাড়া দলের অধিনায়ক হিসেবে আমার ওপর যে দায়িত্ব, তা নিয়ে কখনো ফাঁকি দিতে চাইনি।’ তিনি বলেন, ‘আমি যদি কোনো কিছুতে ১২০ শতাংশ দিতে না পারি, তাহলে সেটা আঁকড়ে পড়ে থাকার মানুষ আমি নই। জোর করে কোনো কিছু করার লোক আমি নই। এ ব্যাপারে বরাবরই আমি নিজের কাছে দায়বদ্ধ।

Continue Reading

Previous: শিগগিরই শুরু হচ্ছে না শেখ হাসিনা স্টেডিয়ামের কাজ
Next: দল বাদ দিয়ে আইপিএলে সাকিব, সমর্থন বিসিবির

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 15, 2026
রাজশাহীতে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত

রাজশাহীতে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত

September 15, 2026
অপরাধ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক ঐক্যের ডাক সাবেক মেয়র সাইদুর মন্টুর

অপরাধ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক ঐক্যের ডাক সাবেক মেয়র সাইদুর মন্টুর

September 15, 2026
গটকিপার জসিমের বিরুদ্ধে ২৭ লাখ টাকা প্রতারণার অভিযোগ

গটকিপার জসিমের বিরুদ্ধে ২৭ লাখ টাকা প্রতারণার অভিযোগ

September 15, 2026
রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

September 13, 2026
রাসিকের কর্মসূচির উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাসিকের কর্মসূচির উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

September 13, 2026
রাইস ব্র্যান অয়েল নিয়ে বড় প্রশ্ন টিসিবির ক্রয়ে বাড়তি দামের অভিযোগ

রাইস ব্র্যান অয়েল নিয়ে বড় প্রশ্ন টিসিবির ক্রয়ে বাড়তি দামের অভিযোগ

September 13, 2026
বাগমারা উপজেলার নতুন ইউএনও রিজু তামান্না

বাগমারা উপজেলার নতুন ইউএনও রিজু তামান্না

September 13, 2026

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 15, 2026
রাজশাহীতে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত

September 15, 2026
অপরাধ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক ঐক্যের ডাক সাবেক মেয়র সাইদুর মন্টুর
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

অপরাধ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক ঐক্যের ডাক সাবেক মেয়র সাইদুর মন্টুর

September 15, 2026
গটকিপার জসিমের বিরুদ্ধে ২৭ লাখ টাকা প্রতারণার অভিযোগ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গটকিপার জসিমের বিরুদ্ধে ২৭ লাখ টাকা প্রতারণার অভিযোগ

September 15, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

515266
Users Today : 3583
This Month : 94637
This Year : 486702
Total Users : 515266
Views Today : 8635
Total views : 1818201

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.