Skip to content
October 11, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

আফগানিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত ৬০, দায় নিল আইএস

নিউজডেস্ক October 9, 2021

এফএনএস বিদেশ: আফগানিস্তানের কুন্দুজ শহরে শিয়াদের একটি মসজিদে শুক্রবার বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬০ জনে ঠেকেছে। রাশিয়ান নিউজ অ্যাজেন্সির বরাত দিয়ে সংবাদ সংস্থা এএনআই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে উদ্ধৃত করে স্পুটনিক বলছে, ওই ঘটনায় ১০৭ জন আহত হয়েছে। কুন্দুজ প্রদেশের শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকারে করেছে জঙ্গিগোষ্ঠী আইএস। শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়র্টাস। দেশটির উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের রাজধানী কুন্দুজ শহরের ওই মসজিদে শুক্রবার জুমার নামাজের জমায়েতে বোমা হামলার ঘটনাটি ঘটে। আফগানিস্তানে তালেবানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ও দেশটি থেকে মার্কিন নেতৃত্বাধীন বিদেশি সেনা প্রত্যাহারের পর এটি সবচেয়ে বড় রক্তক্ষয়ী হামলার ঘটনা। এমএসএফ হাসপাতালে কর্মরত এক আন্তর্জাতিক সহায়তাকর্মী নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, ‘শত শত মানুষ হাসপাতালের মূল ফটকে ভিড় করে স্বজনদের জন্য কান্নাকাটি করছে। তবে সশস্ত্র তালেবান সদস্যরা ফের বিস্ফোরণের আশঙ্কায় মানুষকে জড়ো হতে বাধা দিচ্ছে।’ তালেবান ক্ষমতায় আসার পর বেশ কয়েকটি হামলার দায় ইসলামিক স্টেট (আইএস) স্বীকার করেছে। একপর্যায়ে গতকালের হামলার ব্যাপারে ওই গোষ্ঠী দায় নিল। আহত ব্যক্তিদের রক্ত দেওয়ার জন্য দ্রুত প্রাদেশিক হাসপাতালে ছুটে যাওয়া স্থানীয় ব্যবসায়ী জালমাই আলোকজাই যা দেখেছেন সেটাকে ‘ভয়াবহ দৃশ্য’ অভিহিত করেছেন। তিনি বলেন, অ্যাম্বুল্যান্সগুলো ঘটনাস্থল থেকে মানুষের মাথা সংগ্রহ করছিল। কুন্দুজের ডেপুটি পুলিশ প্রধান দোস্ত মোহাম্মদ ওবায়দা বলেন, বোমা হামলার শিকার বেশির ভাগ মানুষ মারা গেছে। কোনো আত্মঘাতী বোমা হামলাকারী মসজিদে নামাজিদের ভিড়ে মিশে গিয়ে বিস্ফোরণটি ঘটিয়ে থাকতে পারে বলে তার ধারণা। এরইমধ্যে এ-সংক্রান্ত তদন্ত শুরু হয়ে গেছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। সূত্র: রয়টার্স।

Continue Reading

Previous: বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন মধুরিমা, পাত্র কে?
Next: সম্পূর্ণ অন্ধকারে লেবানন, ব্ল্যাকআউট চলবে কয়েকদিন

Related Stories

তাপপ্রবাহের কারণে দক্ষিণ এশিয়ায় কর্মসংস্থান ও প্রবৃদ্ধি ঝুঁকির মুখে: বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

তাপপ্রবাহের কারণে দক্ষিণ এশিয়ায় কর্মসংস্থান ও প্রবৃদ্ধি ঝুঁকির মুখে: বিশ্বব্যাংক

July 31, 2026
হিন্দু-মুসলিম সংঘর্ষে নেপালে নিহত ৩, শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • স্লাইড

হিন্দু-মুসলিম সংঘর্ষে নেপালে নিহত ৩, শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

July 31, 2026
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • স্লাইড

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক

July 14, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

হারিয়েছে

হারিয়েছে

October 10, 2026
রাজশাহীতে বিশ্ব ডিম দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাসিক প্রশাসক

রাজশাহীতে বিশ্ব ডিম দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাসিক প্রশাসক

October 10, 2026
রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

October 10, 2026
রাজশাহী’তে নীরবেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

রাজশাহী’তে নীরবেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

October 10, 2026
রাজশাহীতে বন্দুক-এয়ারগান ও দেশীয় অস্ত্র উদ্ধার, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাজশাহীতে বন্দুক-এয়ারগান ও দেশীয় অস্ত্র উদ্ধার, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

October 10, 2026
দুর্গাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, ওয়ারেন্টভুক্ত ৪ আসামি গ্রেফতার

দুর্গাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, ওয়ারেন্টভুক্ত ৪ আসামি গ্রেফতার

October 10, 2026
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলের সুপারিশ

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলের সুপারিশ

October 10, 2026
সাইদুর রহমান ছিলেন মানুষের অধিকার ও কল্যাণে নিবেদিতপ্রাণ সাংবাদিক, প্রয়াত সাংবাদিক নেতার স্মরণে নাগরিক শোকসভা

সাইদুর রহমান ছিলেন মানুষের অধিকার ও কল্যাণে নিবেদিতপ্রাণ সাংবাদিক, প্রয়াত সাংবাদিক নেতার স্মরণে নাগরিক শোকসভা

October 10, 2026

আরও খবর

হারিয়েছে
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হারিয়েছে

October 10, 2026
রাজশাহীতে বিশ্ব ডিম দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে বিশ্ব ডিম দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাসিক প্রশাসক

October 10, 2026
রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

October 10, 2026
রাজশাহী’তে নীরবেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী’তে নীরবেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

October 10, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

642669
Users Today : 1246
This Month : 48949
This Year : 614105
Total Users : 642669
Views Today : 5669
Total views : 2512236

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.