Skip to content
October 11, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • বিনোদন

আরিয়ানকে নিয়ে কঙ্গনার বিস্ফোরক মন্তব্য

নিউজডেস্ক October 11, 2021

এফএনএস বিনোদন: বলিউড অভিনেত্রী কঙ্গনা রানৌতে অনেকটা ঠোঁটকাটা। বলিউডসহ দেশের বিভিন্ন প্রায় সব ঘটনায় নিয়ে নিজের মন্তব্য প্রকাশ করেন এই অভিনেত্রী। মাদককান্ডে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের গ্রেফতার নিয়ে শুরু থেকেই চুপ ছিলেন কঙ্গনা। তবে রোববার বলিউডের আরেক স্টার হৃতিক রোশন আরিয়ানের পাশে দাঁড়িয়ে খোলা চিঠি লিখতেই যেন তেলেবেগুনে জ্বলে উঠলেন কঙ্গনা। ‘মাফিয়া পাপ্পু’রা আরিয়ানের হয়ে সাফাই গাইছে এই মন্তব্যের করে সরাসরি শাহরুখকে কটাক্ষ করে বসলেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে জ্যাকি চ্যানকে নিয়ে একটি পোস্ট রি-শেয়ার করেছেন কঙ্গনা। সেই পোস্টে বলা হয়, কীভাবে ২০১৪ সালে মাদককান্ডে ছেলের নাম জড়ানোর পর প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন জ্যাকি চ্যান। সেসময় চীনের বেইজিং থেকে ফেরার পথে গ্রেফতার হয়েছিলেন তার ছেলে জেসি, তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছিল। জ্যাকি চ্যান সেই সময় প্রকাশ্যে ক্ষমা চেয়ে জানিয়েছিলেন, ‘এই ঘটনার জন্য আমি ভীষণভাবে লজ্জিত ও হতাশ। এতে আমার স্ত্রীর মন ভেঙে গেছে। জেসির হয়ে আমরা ক্ষমা চাচ্ছি। জনতার কাছে আমরা ক্ষমাপ্রার্থী।’ এই পোস্ট নিজের ইনস্টাস্টোরিতে শেয়ার করে কঙ্গনা লেখেন, ‘শুধু বলছিলাম আর কি!’ এটা কাউকে বুঝতে অসুবিধা হবে না, আদতে কার দিকে ইঙ্গিত করে কঙ্গনার এই পোস্ট করেছেন। তিনি যে শাহরুখ খানকে ক্ষমা চাওয়ার উপদেশ দিলেন সেটাই ইঙ্গিতে বুঝিয়ে দিলেন। হৃতিক রোশন আরিয়ানের পক্ষে আওয়াজ তোলার কয়েক ঘণ্টার মধ্যেই ইনস্টা পোস্টে বিস্ফোরণ ঘটান কঙ্গনা। তিনি লেখেন, ‘সব মাফিয়া পাপ্পুরা আরিয়ানের হয়ে কথা বলছে। আমরা সবাই ভুল করিৃ কিন্তু সেটা নিয়ে গৌরব করা ঠিক না। বরং, এটা ওকে সাহায্য করবে সঠিক চিন্তা-ভাবনা করতে ও কোনো কাজের ফল কী হতে পারে তা শিখতে। আশা করি যায়, এতে (গ্রেফতার) সে (আরিয়ান) বিকশিত হবে, ভবিষ্যতে আরও ভালো এবং বড় মানুষ হবে। কোনো দুর্বলের ব্যাপারে সমালোচনা করা যেমন ঠিক না, তেমনই ঠিক না এটা বোঝানো যে, তারা কোনো ভুল করেনি।’ আরিয়ান গ্রেফতার হওয়ার পর শাহরুখ খানের বাড়ি মান্নাতে ছুটে গিয়েছিলেন সালমান খান। এ ছাড়া বলিউড তারকা দীপিকা পাড়ুকোন, করণ জোহর, কাজল, রানি মুখার্জি, রোহিত শেঠি, আনন্দ এল রাই, আদিত্য চোপড়ার মতো তারকারা ‘বাদশা’কে ফোন করে পাশে থাকার বার্তা দিয়েছেন।

Continue Reading

Previous: স্ত্রীর সঙ্গে বিবাদ মিমাংসা হচ্ছে: নোবেল
Next: যশের সঙ্গে বিয়ের কথা স্বীকার করলেন নুসরাত

Related Stories

রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্ট শুরু ৫ অক্টোবর
  • বিনোদন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্ট শুরু ৫ অক্টোবর

October 4, 2026
কাশিমপুরে বর্ণিল আয়োজনে বৈশাখী মেলাও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত
  • বিনোদন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

কাশিমপুরে বর্ণিল আয়োজনে বৈশাখী মেলাও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত

May 3, 2026
রাজশাহীতে নৃত্য উন্নয়ন সংস্থার সভাপতি অরণ্য সম্পাদক তুষার l
  • বিনোদন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে নৃত্য উন্নয়ন সংস্থার সভাপতি অরণ্য সম্পাদক তুষার l

April 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

হারিয়েছে

হারিয়েছে

October 10, 2026
রাজশাহীতে বিশ্ব ডিম দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাসিক প্রশাসক

রাজশাহীতে বিশ্ব ডিম দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাসিক প্রশাসক

October 10, 2026
রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

October 10, 2026
রাজশাহী’তে নীরবেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

রাজশাহী’তে নীরবেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

October 10, 2026
রাজশাহীতে বন্দুক-এয়ারগান ও দেশীয় অস্ত্র উদ্ধার, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাজশাহীতে বন্দুক-এয়ারগান ও দেশীয় অস্ত্র উদ্ধার, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

October 10, 2026
দুর্গাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, ওয়ারেন্টভুক্ত ৪ আসামি গ্রেফতার

দুর্গাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, ওয়ারেন্টভুক্ত ৪ আসামি গ্রেফতার

October 10, 2026
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলের সুপারিশ

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলের সুপারিশ

October 10, 2026
সাইদুর রহমান ছিলেন মানুষের অধিকার ও কল্যাণে নিবেদিতপ্রাণ সাংবাদিক, প্রয়াত সাংবাদিক নেতার স্মরণে নাগরিক শোকসভা

সাইদুর রহমান ছিলেন মানুষের অধিকার ও কল্যাণে নিবেদিতপ্রাণ সাংবাদিক, প্রয়াত সাংবাদিক নেতার স্মরণে নাগরিক শোকসভা

October 10, 2026

আরও খবর

হারিয়েছে
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হারিয়েছে

October 10, 2026
রাজশাহীতে বিশ্ব ডিম দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে বিশ্ব ডিম দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাসিক প্রশাসক

October 10, 2026
রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

October 10, 2026
রাজশাহী’তে নীরবেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী’তে নীরবেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

October 10, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

642579
Users Today : 1156
This Month : 48859
This Year : 614015
Total Users : 642579
Views Today : 5079
Total views : 2511646

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.