Skip to content
September 15, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জেলেদের সহায়তা প্রাপ্তি নিশ্চিত করতে হবে

নিউজডেস্ক October 6, 2021

রুপালি ইলিশের কদর আবহমান বাংলার এক অভাবনীয় খাদ্য সম্পদ। সমুদ্র, নদ-নদী পরিবেষ্টিত শ্যামল বাংলা হরেক রকম ফসল উৎপাদনে যে যুগান্তকারী ভূমিকা রাখে, সেখানে মৎস্য সম্ভারেও এই ব-দ্বীপের খ্যাতি বহুকালের। মাছে-ভাতে বাঙালী এমন সুললিত প্রবাদ আজও আমরা ধারণ করে যাচ্ছি। নদী বিধৌত উর্বর পলিমাটি যেমন অতি সহজেই কর্ষণযোগ্য, পাশাপাশি মাছ উৎপাদনেও আমাদের জলজসম্পদ বিশ্বে নজরকাড়া। পদ্মা, মেঘনা কিংবা সাগরের ইলিশ ভোজনরসিক বাঙালীর অতিপ্রিয় খাদ্য তালিকার যেমন শোভাবর্ধন করে, তেমনি বিদেশেও বাংলার ইলিশের চাহিদা কম নয়। শুধু রফতানি করে বৈদেশিক মুদ্রা অর্জন নয়, উপহার সামগ্রী হিসেবেও ইলিশের কদর এই দেশকে অনন্য উচ্চতায় নিয়ে যায়। সুস্বাদু, পুষ্টিকর এবং দৃষ্টিনন্দন এই রুপালি ইলিশ আমাদের জাতীয় মাছের মর্যাদায়ও সমাসীন। সেই উপাদেয় ইলিশের স্বাদ আমরা একপ্রকার ভুলতেই বসেছিলাম। বর্তমান সরকার উন্নয়নের দুরন্ত অভিগামীতায় সামনের দিকে এগিয়ে গেলে হারিয়ে যাওয়া অনেক ঐশ্বর্য ও ঐতিহ্য নতুন মাত্রায় সামনে চলে আসে। আর এখানেই রুপালি ইলিশের পুনর্জাগরণ ঘটে। গত এক দশকে এরই অভিযাত্রায় বর্ণিল ইলিশ স্বরূপে ফিরে এসে মাছে-ভাতে বাঙালীর রসনা যুগিয়েই চলেছে।
ইলিশের ভরা মৌসুমের আগে যেমন জাটকা ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়, তেমনই মা ইলিশকেও সুরক্ষিত রাখতে নিষেধাজ্ঞা জারি করাও এক আবশ্যক কর্মযোগ। তেমন সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রায় এখন মা ইলিশকে যথেষ্ট সুরক্ষা দেয়া হচ্ছে। প্রতিবছর ইলিশের ভরা প্রজনন মৌসুমে মা ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। ৩ অক্টোবর মধ্য রাত থেকে ডিম ভরা ইলিশকে সযতœ পরিচর্যায় আটকে রেখে তাদের প্রজননের সুযোগ দেয়া এই নিয়মবিধির আওতাভুক্ত। সঙ্গতকারণেই ৩ থেকে ২৫ অক্টোবর সব ধরনের ইলিশ ধরার ওপর কঠোর নজরদারি শুরু করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। সারাদেশের ৩৮টি জেলায় এই মাছ না ধরার অভিযান শুরু হয়েছে একযোগে। জেলা ও উপজেলা প্রশাসন, স্থানীয় মৎস্য অধিদফতর, বাংলাদেশ পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী, বিমান বাহিনী এবং কোস্টগার্ডসহ সংশ্লিষ্টরা নিষেধাজ্ঞার ওপর কড়া নজর রাখবে। দেশের প্রধান নদ-নদী, সমুদ্র ছাড়াও ইলিশ উৎপাদনের মূল স্থানগুলোতে যে কোন ধরনের ইলিশ ধরা একেবারেই বন্ধ রাখা হবে। ৫৫ হাজার ৯৪৪টি জেলে পরিবারের জন্য ১১ হাজার ১১৮ দশমিক ৮৮ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ দেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। যাতে মাছ ধরা থেকে বিরত থাকলেও তাদের প্রতিদিনের আহার সংস্থানে কোন ধরনের অসুবিধা না হয়। তবে সব সরকার করবে এমন আশা করা অনুচিত। দেশটা সকল মানুষের এবং ইলিশও সবার জন্য অবাধ, মুক্ত ও সাশ্রয়ী হওয়া একান্ত আবশ্যক। তবে মাছ চাষীদের জন্য সরকারী সহযোগিতা যেন সঠিক জায়গায় পৌঁছে যায়, তাতেও কঠোর নজরদারি বাড়াতে হবে। দুর্নীতির কবলে পড়ে সব যেন নয় ছয় হয়ে না পড়ে। তাই ইলিশ ধরা থেকে বিরত রাখতে জেলেদের সহায়তাপ্রাপ্তি নিশ্চিত করতে হবে।

Continue Reading

Previous: বিসিবি নির্বাচনে আবারও পাপন-সুজনের জয়
Next: শিক্ষাপ্রদ চ্যানেলগুলো চালু রাখা দরকার

Related Stories

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী

August 2, 2026
সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন

July 25, 2026
ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির

July 25, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

September 13, 2026
রাসিকের কর্মসূচির উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাসিকের কর্মসূচির উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

September 13, 2026
রাইস ব্র্যান অয়েল নিয়ে বড় প্রশ্ন টিসিবির ক্রয়ে বাড়তি দামের অভিযোগ

রাইস ব্র্যান অয়েল নিয়ে বড় প্রশ্ন টিসিবির ক্রয়ে বাড়তি দামের অভিযোগ

September 13, 2026
বাগমারা উপজেলার নতুন ইউএনও রিজু তামান্না

বাগমারা উপজেলার নতুন ইউএনও রিজু তামান্না

September 13, 2026
রাজশাহীতে পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

রাজশাহীতে পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

September 13, 2026
জয়পুরহাটে পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটারগান রামদা উদ্ধার

জয়পুরহাটে পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটারগান রামদা উদ্ধার

September 13, 2026
বন্যার পানিতে রান্নার জায়গা নেই, চরের মানুষের দুর্ভোগ

বন্যার পানিতে রান্নার জায়গা নেই, চরের মানুষের দুর্ভোগ

September 13, 2026
কুকুরের কামড়ে শিশুসহ পাঁচজন আহত, রামেক হাসপাতাল রেফার

কুকুরের কামড়ে শিশুসহ পাঁচজন আহত, রামেক হাসপাতাল রেফার

September 13, 2026

আরও খবর

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

September 13, 2026
রাসিকের কর্মসূচির উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকের কর্মসূচির উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

September 13, 2026
রাইস ব্র্যান অয়েল নিয়ে বড় প্রশ্ন টিসিবির ক্রয়ে বাড়তি দামের অভিযোগ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাইস ব্র্যান অয়েল নিয়ে বড় প্রশ্ন টিসিবির ক্রয়ে বাড়তি দামের অভিযোগ

September 13, 2026
বাগমারা উপজেলার নতুন ইউএনও রিজু তামান্না
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ

বাগমারা উপজেলার নতুন ইউএনও রিজু তামান্না

September 13, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

511808
Users Today : 125
This Month : 91179
This Year : 483244
Total Users : 511808
Views Today : 217
Total views : 1809783

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.