Skip to content
July 20, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

উন্নয়নের নামে অর্থ লোপাট বন্ধ করতে হবে

নিউজডেস্ক December 1, 2021

সম্পাদকীয়ঃ স্বচ্ছতা ও জবাবদিহিতার চরম অভাবে ভুগছে দেশ। উন্নয়নের নামে অর্থ লোপাটের ঘটনা রীতিমতো ডালভাত হয়ে গেছে এ দেশে। রাজধানী থেকে প্রত্যন্ত এলাকার ইউনিয়ন পর্যায় পর্যন্ত যেমন উন্নয়ন প্রকল্পের শেষ নেই, তেমনি দুর্নীতি ও অনিয়মেরও সীমা নেই।

কোথাও স্থানীয় প্রশাসন, আবার কোথাও স্থানীয় জনপ্রতিনিধিদের দায়িত্বপ্রাপ্তরা প্রকল্পের বরাদ্দ লোপাট করে দিচ্ছেন। তেমনি এক ভয়াবহ উদাহরণ দেখা গেল যশোরের অভয়নগরে।

উপজেলার আটটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ২৪৪টি প্রকল্পে কোথাও নামমাত্র কাজ করে, কোথাও কাজ না করেই টাকা তুলে নেওয়া হয়েছে। এতগুলো প্রকল্প বাস্তবায়িত হলে উপজেলাটির বিশাল জনগোষ্ঠী এর সুফলভোগী হতো, অনিয়মের কারণে এর থেকে বঞ্চিত হলো তারা।

বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায়, ২০২০-২১ অর্থবছরে আটটি ইউনিয়নে প্রকল্পগুলোতে মোট বরাদ্দ দেওয়া হয় ৪ কোটি ৩৩ লাখ টাকা। সব কাজ শেষের সময়সীমা ছিল ৩০ জুন। এর মধ্যে দেখা গেছে, প্রেমবাগ ইউনিয়নে একটি শ্মশানে মাটি ভরাটের নামে বরাদ্দের ১০ লক্ষাধিক টাকা তুলে নেওয়া হয়েছে।

সেখানে কাজ হয়েছে কি না, জানেনই না প্রকল্পের সভাপতি সেখানকার ইউপি সদস্য। নওয়াপাড়া পৌরসভার আমডাঙ্গা গ্রামের আশ্রয়ণ প্রকল্পে ২২টি ঘরে ভিত্তি ভরাটের নামেও ১৪ লাখ টাকা তুলে নেওয়া হয়েছে। অথচ আগেই ঘরগুলো পুরোপুরি বুঝিয়ে দেওয়া হয়েছে ভূমিহীনদের কাছে, তাঁরা সেখানে বসবাসও করছেন। সেখানে ভিত্তি ভরাটের কোনো প্রশ্নই আসে না।

একইভাবে সুন্দলী ইউনিয়নে সুন্দলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সুন্দলী এস টি স্কুল অ্যান্ড কলেজে মাটি ভরাটের নামে লাখ লাখ টাকা তুলে নেওয়া হয়েছে। প্রকল্প সভাপতিরা বলছেন, ঠিকঠাকমতো কাজ হয়েছে। বাস্তবে তার কিছুই দেখা যায়নি বা নামকাওয়াস্তে হয়েছে।

বাঘুটিয়া ও সিদ্দিপাশা ইউনিয়নেও কয়েকটি রাস্তা সংস্কারের নামে লাখ লাখ টাকা লোপাট করা হয়েছে। ক্ষমতাসীন দলের স্থানীয় জনপ্রতিনিধিরা এসব প্রকল্প কাজের দায়িত্বে ছিলেন। সুফলভোগীরাও অর্থ লোপাটের বিষয়টি জানেন না, তাঁদের অগোচরে তুলে নেওয়া হয়েছে বিপুল পরিমাণ বরাদ্দের অর্থ।

অভয়নগরে এসব অনিয়ম নিয়ে তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে সরকার জরুরী ব্যবস্থা নেবে এটাই প্রত্যাশা।

Continue Reading

Previous: মহান বিজয়ের মাস শুরু আজ
Next: অর্ধেক ভাড়া আংশিক পূরণ : নিরাপদ সড়ক কবে হবে?

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

হিটওয়েভ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আয়োজিত লুডু খেলা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন রাসিক প্রশাসক

হিটওয়েভ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আয়োজিত লুডু খেলা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন রাসিক প্রশাসক

July 20, 2026
বিকেলে রাজশাহীর আইবাঁধে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

বিকেলে রাজশাহীর আইবাঁধে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

July 20, 2026
সমাজ সেবক শহিদুলের উদ্যোগে কুরআনের আলোয় আলোকিত হচ্ছে শতাধিক শিশু

সমাজ সেবক শহিদুলের উদ্যোগে কুরআনের আলোয় আলোকিত হচ্ছে শতাধিক শিশু

July 20, 2026
দুর্গাপুরে জমি সংক্রান্ত বিরোধে নারীকে কুপিয়ে আহত, হাসপাতালে ভর্তি

দুর্গাপুরে জমি সংক্রান্ত বিরোধে নারীকে কুপিয়ে আহত, হাসপাতালে ভর্তি

July 20, 2026
আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন পরিকল্পনায় সমন্বয়ের ওপর গুরুত্ব

আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন পরিকল্পনায় সমন্বয়ের ওপর গুরুত্ব

July 20, 2026
রাজশাহীতে যৌথ চেকপোস্ট অভিযানে ফেন্সিডিল-গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহীতে যৌথ চেকপোস্ট অভিযানে ফেন্সিডিল-গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

July 20, 2026
প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা গবেষণার জন্য পাচ্ছেন ২ লাখ টাকা

প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা গবেষণার জন্য পাচ্ছেন ২ লাখ টাকা

July 20, 2026
বগুড়ার আলোচিত সেই তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা

বগুড়ার আলোচিত সেই তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা

July 20, 2026

আরও খবর

হিটওয়েভ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আয়োজিত লুডু খেলা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন রাসিক প্রশাসক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হিটওয়েভ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আয়োজিত লুডু খেলা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন রাসিক প্রশাসক

July 20, 2026
বিকেলে রাজশাহীর আইবাঁধে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বিকেলে রাজশাহীর আইবাঁধে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

July 20, 2026
সমাজ সেবক শহিদুলের উদ্যোগে কুরআনের আলোয় আলোকিত হচ্ছে শতাধিক শিশু
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

সমাজ সেবক শহিদুলের উদ্যোগে কুরআনের আলোয় আলোকিত হচ্ছে শতাধিক শিশু

July 20, 2026
দুর্গাপুরে জমি সংক্রান্ত বিরোধে নারীকে কুপিয়ে আহত, হাসপাতালে ভর্তি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে জমি সংক্রান্ত বিরোধে নারীকে কুপিয়ে আহত, হাসপাতালে ভর্তি

July 20, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

190407
Users Today : 505
This Month : 137922
This Year : 161843
Total Users : 190407
Views Today : 5453
Total views : 587837

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.