Skip to content
July 20, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

উন্নয়ন প্রকল্প হতে হবে নিখুত ও পরিকল্পিত

নিউজডেস্ক October 13, 2021

যাতায়াত ব্যবস্থার আধুনিকীকরণ উন্নয়নের পূর্বশর্ত। এজন্য সারাবিশ্বে যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণ একটি স্বাভাবিক ব্যাপার ও বাস্তবতা। মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, পাতাল সড়ক, রিং রোডসহ যাতায়াত ব্যবস্থা সহজ করার নানা প্রকল্প নেয়া হয়। আমাদের দেশেও বিগত এক দশক ধরে যোগাযোগ ব্যবস্থায় নানা উন্নয়নমূলক প্রকল্প হাতে নেওয়া হয়েছে। রাজধানীতে মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেস ওয়েসহ অন্যান্য প্রকল্পের কাজ চলছে। তবে বছরের পর বছর ধরে গুরুত্বপূর্ণ সড়কের বেশিরভাগ দখল করে এসব উন্নয়নমূলক কাজ চলমান থাকায় মানুষের যতায়াতের ক্ষেত্রটি অত্যন্ত সংকুচিত হয়ে গেছে। কর্মজীবী মানুষসহ সাধারণ মানুষ অশেষ ভোগান্তিতে রয়েছে। উন্নয়ন কাজও শেষ হচ্ছে না, তাদের ভোগান্তিও কমছে না। বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল এবং উত্তরা থেকে গাজীপুর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলছে। প্রধান সড়ক দখল করে এই দুই প্রকল্পের কাজ গত প্রায় এক দশক ধরে চলছে। এতে পুরো রাজধানীর যোগাযোগ ব্যবস্থা স্থবির হয়ে রয়েছে। অসহনীয় যানজটের কারণে মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের অপূরণীয় ক্ষতি হচ্ছে। কবে এ থেকে তারা মুক্তি পাবে, তার কোনো ঠিকঠিকানা নেই।
আমাদের দেশে যেকোনো বড় প্রকল্পের কাজ শুরু হলে আর শেষ হতে চায় না। শুরুতে এর মেয়াদকাল ও বাজেট একরকম করা হলেও, শেষ পর্যন্ত তাতে আর কুলায় না। যতই দিন যেতে থাকে, ততই এর সময় ও ব্যয় বাড়তে থাকে। কোনো প্রকল্প সময়মতো শেষ হওয়া একটি বিরল ঘটনা। রাজধানীর যাতায়াত ব্যবস্থা সহজ করার ক্ষেত্রে যেসব প্রকল্প নেয়া হয়েছে, সেগুলো বিগত বছরের পর বছর ধরে কি অসীম ভোগান্তি সৃষ্টি করে চলেছে, তা নগরবাসী জানে। সরকারের লোকদের মনোভাব এমন, উন্নয়ন পেতে হলে ভোগান্তি সইতে হবে। জনগণ উন্নয়ন চায়। তবে এই উন্নয়ন করতে গিয়ে কত সময় পর্যন্ত তাদের ভোগান্তি পোহাতে হবে তার হিসাবটি তো তাদের দিতে হবে। অনির্দিষ্ট কাল ধরে যদি উন্নয়ন কাজ চলতে থাকে, তাহলে এই উন্নয়নের কি কোনো অর্থ আছে?
চলমান মেট্রোরেল প্রকল্প, এলিভেটেড এক্সপ্রেসওয়ে কিংবা বিআরটিএ’র কারণে রাজধানীবাসীর ভোগান্তিতে পড়েছে। এসব উন্নয়নমূলক প্রকল্প শুধু মানুষের চলাফেরাকে রুদ্ধ করে দিচ্ছে না, এ থেকে উৎপাদিত ধুলা-বালি ও কাদা পুরো পরিবেশকে দূষিত করে ফেলছে। ইতোমধ্যে বায়ু দূষণের ক্ষেত্রে ঢাকা শীর্ষ স্থান দখল করেছে। কয়েক বছর আগে প্রকাশিত পরিবেশ অধিদফতরের এয়ার কোয়ালিটি ম্যানেজম্যান্টের পরিসংখ্যান অনুযায়ী, শুধু রাজধানীতে বায়ু দূষণজনিত রোগে বছরে মারা যায় ১৫ হাজারেরও বেশি মানুষ।
উন্নয়ন নিয়ে কারো কোনো দ্বিমত নেই। তবে উন্নয়ন প্রকল্প হতে হবে নিখুত, পরিকল্পিত ও নির্দিষ্ট সময়ের মধ্যে এবং তা শেষ হওয়ার নিশ্চয়তা থাকতে হবে। উন্নত বিশ্বে একটি প্রকল্পের কাজ শেষ করার মেয়াদ পাঁচ বছর ধরলে তা তারা মেয়াদের আগেই শেষ করে। আমাদের দেশে হয় উল্টো। এতে উন্নয়নের গতি যেমন মন্থর হয়ে পড়ে, তেমনি জনগণের অর্থেরও অপচয় হয়। আমরা আশা করব, সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এ বিষয়টির দিকে বিশেষ দৃষ্টি দেবেন। প্রকল্পের কাজ কেন সময়মতো শেষ হয় না এবং অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে, তা খতিয়ে দেখার ব্যবস্থা করতে হবে। এর সাথে যারা জড়িত ও দায়িত্বপ্রাপ্ত তাদের জবাবদিহির আওতায় আনতে হবে। উন্নয়ন প্রকল্প শুরুর আগেই মানুষের যাতায়াতের বিকল্প ব্যবস্থা গ্রহণ করে ভোগান্তি কমানোর উদ্যোগ নিতে হবে। পরিবেশের যাতে ক্ষতি না হয় এ দিকটি নিশ্চিত করতে হবে।

Continue Reading

Previous: ভাসানচরে জাতিসংঘের সম্পৃক্ততা রোহিঙ্গা প্রত্যাবাসনে বড় অগ্রগতি
Next: ফুলেল শ্রদ্ধায় সিক্ত অভিনেতা ড. ইনামুল হক

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

হিটওয়েভ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আয়োজিত লুডু খেলা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন রাসিক প্রশাসক

হিটওয়েভ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আয়োজিত লুডু খেলা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন রাসিক প্রশাসক

July 20, 2026
বিকেলে রাজশাহীর আইবাঁধে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

বিকেলে রাজশাহীর আইবাঁধে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

July 20, 2026
সমাজ সেবক শহিদুলের উদ্যোগে কুরআনের আলোয় আলোকিত হচ্ছে শতাধিক শিশু

সমাজ সেবক শহিদুলের উদ্যোগে কুরআনের আলোয় আলোকিত হচ্ছে শতাধিক শিশু

July 20, 2026
দুর্গাপুরে জমি সংক্রান্ত বিরোধে নারীকে কুপিয়ে আহত, হাসপাতালে ভর্তি

দুর্গাপুরে জমি সংক্রান্ত বিরোধে নারীকে কুপিয়ে আহত, হাসপাতালে ভর্তি

July 20, 2026
আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন পরিকল্পনায় সমন্বয়ের ওপর গুরুত্ব

আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন পরিকল্পনায় সমন্বয়ের ওপর গুরুত্ব

July 20, 2026
রাজশাহীতে যৌথ চেকপোস্ট অভিযানে ফেন্সিডিল-গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহীতে যৌথ চেকপোস্ট অভিযানে ফেন্সিডিল-গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

July 20, 2026
প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা গবেষণার জন্য পাচ্ছেন ২ লাখ টাকা

প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা গবেষণার জন্য পাচ্ছেন ২ লাখ টাকা

July 20, 2026
বগুড়ার আলোচিত সেই তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা

বগুড়ার আলোচিত সেই তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা

July 20, 2026

আরও খবর

হিটওয়েভ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আয়োজিত লুডু খেলা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন রাসিক প্রশাসক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হিটওয়েভ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আয়োজিত লুডু খেলা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন রাসিক প্রশাসক

July 20, 2026
বিকেলে রাজশাহীর আইবাঁধে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বিকেলে রাজশাহীর আইবাঁধে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

July 20, 2026
সমাজ সেবক শহিদুলের উদ্যোগে কুরআনের আলোয় আলোকিত হচ্ছে শতাধিক শিশু
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

সমাজ সেবক শহিদুলের উদ্যোগে কুরআনের আলোয় আলোকিত হচ্ছে শতাধিক শিশু

July 20, 2026
দুর্গাপুরে জমি সংক্রান্ত বিরোধে নারীকে কুপিয়ে আহত, হাসপাতালে ভর্তি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে জমি সংক্রান্ত বিরোধে নারীকে কুপিয়ে আহত, হাসপাতালে ভর্তি

July 20, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

190412
Users Today : 510
This Month : 137927
This Year : 161848
Total Users : 190412
Views Today : 5485
Total views : 587869

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.