Skip to content
September 15, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ছোট দলের বিরাট প্রত্যাশা

নিউজডেস্ক January 19, 2022

আ লো স্পো র্ট স : দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আগামী ২১ জানুয়ারি বঙ্গবন্ধু বিপিএলের পর্দা উঠবে। ছয় দলের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই আসর নতুন করে শুরু হচ্ছে। নতুন দল, নতুন করে আবার দল গোছানো। সামর্থ্য ও শক্তিতে কে এগিয়ে? কোথায় দলগুলোর দুর্বলতা? তা নিয়ে এই প্রতিবেদন।

আজ পড়ুন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের গল্প। তারকাদের পেছনে না ছুটে বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের শুরু থেকেই নজর ছিল তরুণ ক্রিকেটারদের দিকে। তাই তো সরাসরি সাইনে চট্টগ্রাম দলে নেয় তরুণ নাসুম আহমেদকে। বিপিএলে গত বছর চট্টগ্রামকে দারুণ সাফল্য এনে দেন তিনি। বিপিএলের পারফরম্যান্সের সুবাদে নাসুমের জায়গা হয় জাতীয় দলে।

এজন্যই তার ওপর অনেক আস্থা রেখেছে বন্দরনগরীর দলটি। মাঠের বাইরে নিজেদের প্রচারের কাজে বেশ এগিয়ে চট্টগ্রাম। কিন্তু দল গঠনে তারকা খ্যাতির দিকে ছোটেনি তারা। প্লেয়ার্স ড্রাফটে তরুণদের দিকেই ঝুকেছে। জাতীয় টি-টোয়েন্টি দলের তিন ক্রিকেটার শরিফুল, আফিফ ও শামীমকে নিয়েছে তারা।

এ ছাড়া আছেন মিরাজ, আকবর, সাব্বির ও অভিজ্ঞ নাঈম। ‘ছক্কা নাঈম’ হিসেবে পরিচিত নাঈম তিন মৌসুম পর বিপিএলে খেলার সুযোগ পাচ্ছেন। সাব্বির ঘরোয়া ক্রিকেট থেকে অনেক দূরে। যুব বিশ্বকাপজয়ী আকবর টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য মানানসই কি না তা নিয়ে বিরাট প্রশ্ন আছে। নেতৃত্বের ঘাটতি আছে এই দলে। বিদেশি কেউ অধিনায়ক না হলে তরুণদের ওপর আস্থা রাখতে হবে। বিগ হিটার কিংবা একাই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে এমন ক্রিকেটারের সংখ্যা খুব বেশি নেই চট্টগ্রামে। তবে দলগত শক্তিতে তারা পিছিয়ে নেই।

বিদেশি সংগ্রহেও পিছিয়ে তারা। সরাসরি চুক্তিতে বেনি হাওয়েল, কেনার লুইস ও উইল জ্যাকসকে নিয়েছে। কেনার লুইসের আদুরে নাম ‘পরবর্তী গেইল’। ডানহাতি ব্যাটসম্যান শুরুর দিকে ঝড়ো ব্যাটিংয়ে পারদর্শী। সঙ্গে আছেন চ্যাডরিক ওয়ালটন ও জ্যাকস। এ দুজনই দ্রুত রান তুলতে পারদর্শী। তাই ব্যাটিংয়ে তাদের ভরসা বিদেশিরাই। স্পিনে নাসুম ও মিরাজই তাদের অস্ত্র।

আর পেস বোলিংয়ে ভরসা শরিফুল, মৃতুঞ্জয়, মুকিদুল ইসলাম মুগ্ধ। মৃত্যুঞ্জয় ও মুগ্ধ ঘরোয়া ক্রিকেটের পরীক্ষিত পেসার। নিয়মিত খেলছেন ও পারফর্ম করছেন। তবে বড় মঞ্চে এখনো দ্যুতি ছড়াতে পারেননি। তাই তো তাদের দিকে বাড়তি নজরই থাকবে সবার। শক্তিমত্তায় চট্টগ্রাম পিছিয়ে নেই। তবে অন্য দলগুলোর তুলনায় তারা ফেভারিট নয়। ছোট দলের বড় আশা- বিপিএলে তারা চমকেই দেবে।

দলের ব্যবস্থাপনা পরিচালক কে. এম. রিফাতুজ্জামান বলেছেন, ‘আমরা চাই বিপিএলের শিরোপা জিততে। জিততে চাই তরুণ ক্রিকেটারদের নিয়েই। তারাই বাংলাদেশের ভবিষ্যৎ। তাদেরকে বড় প্ল্যাটফর্মে মুক্ত করে দিতে চাই। তারা নিজেদের মতো করে পারফর্ম করুক। এতে বাংলাদেশের ক্রিকেট উপকৃত হবে।’
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স স্কোয়াড-
সরাসরি চুক্তি: নাসুম আহমেদ, বেনি হাওয়েল (ইংল্যান্ড), কেনার লুইস (ওয়েস্ট ইন্ডিজ), উইল জ্যাকস (ইংল্যান্ড)।
ড্রাফট থেকে দেশি: শরিফুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন পাটোয়ারী, মুকিদুল ইসলাম মুগ্ধ, রেজাউর রহমান রাজা, সাব্বির রহমান, মৃত্যুঞ্জয় চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, আকবর আলী ও নাঈম ইসলাম।
ড্রাফট থেকে বিদেশি: চ্যাডউইক ওয়ালটন (ওয়েস্ট ইন্ডিজ), রায়াদ এমরিট (ওয়েস্ট ইন্ডিজ)।

Continue Reading

Previous: নাহিদার কারিশমায় বাংলাদেশের বিশাল জয়
Next: নিউ জিল্যান্ডের অস্ট্রেলিয়া সফর স্থগিত

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 15, 2026
রাজশাহীতে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত

রাজশাহীতে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত

September 15, 2026
অপরাধ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক ঐক্যের ডাক সাবেক মেয়র সাইদুর মন্টুর

অপরাধ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক ঐক্যের ডাক সাবেক মেয়র সাইদুর মন্টুর

September 15, 2026
গটকিপার জসিমের বিরুদ্ধে ২৭ লাখ টাকা প্রতারণার অভিযোগ

গটকিপার জসিমের বিরুদ্ধে ২৭ লাখ টাকা প্রতারণার অভিযোগ

September 15, 2026
রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

September 13, 2026
রাসিকের কর্মসূচির উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাসিকের কর্মসূচির উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

September 13, 2026
রাইস ব্র্যান অয়েল নিয়ে বড় প্রশ্ন টিসিবির ক্রয়ে বাড়তি দামের অভিযোগ

রাইস ব্র্যান অয়েল নিয়ে বড় প্রশ্ন টিসিবির ক্রয়ে বাড়তি দামের অভিযোগ

September 13, 2026
বাগমারা উপজেলার নতুন ইউএনও রিজু তামান্না

বাগমারা উপজেলার নতুন ইউএনও রিজু তামান্না

September 13, 2026

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 15, 2026
রাজশাহীতে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত

September 15, 2026
অপরাধ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক ঐক্যের ডাক সাবেক মেয়র সাইদুর মন্টুর
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

অপরাধ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক ঐক্যের ডাক সাবেক মেয়র সাইদুর মন্টুর

September 15, 2026
গটকিপার জসিমের বিরুদ্ধে ২৭ লাখ টাকা প্রতারণার অভিযোগ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গটকিপার জসিমের বিরুদ্ধে ২৭ লাখ টাকা প্রতারণার অভিযোগ

September 15, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

515350
Users Today : 3667
This Month : 94721
This Year : 486786
Total Users : 515350
Views Today : 8892
Total views : 1818458

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.