Skip to content
October 10, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

‘ট্রুথ সোশ্যাল’নামে নতুন যোগাযোগ মাধ্যম চালু করছেন ডনাল্ড ট্রাম্প

নিউজডেস্ক October 21, 2021

আলো ডেস্ক বিদেশ :নতুন একটি সামাজিক যোগাযোগ বিষয়ক প্লাটফরম চালু করবেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এর নাম হবে ‘ট্রুথ সোশ্যাল’। ট্রাম্প বলেছেন, বিগ টেক হিসেবে পরিচিত জায়ান্ট প্রতিষ্ঠানগুলোর নিপীড়নের প্রতিপক্ষ হবে তার এই মাধ্যম। কারণ, ওইসব মাধ্যম যুক্তরাষ্ট্রে বিরোধী কণ্ঠকে স্তব্ধ করে দিচ্ছে। ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ (টিএমটিজি) এর বাইরে সাবস্ক্রিপশনভিত্তিক ভিডিও-অন-ডিমান্ড সার্ভিস চালু করতে চাইছে। টিএমটিজির চেয়ার ডোনাল্ড ট্রাম্প। গত প্রেসিডেন্ট নির্বাচনের পর এ বছর ৬ই জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে তার সমর্থকরা ভয়াবহ দাঙ্গা চালায়। এতে কমপক্ষে ৫ জন মারা যান। ওই দাঙ্গায় তিনি উস্কানি দিয়েছিলেন বলে অভিযোগ আছে। এরপরই টুইটার এবং ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ট্রাম্পকে হয়তো নিষিদ্ধ করে, না হয় সাসপেন্ড করে। তারপর থেকেই তিনি এবং তার উপদেষ্টারা ইঙ্গিত দিয়ে আসছেন যে, তারা প্রতিদ্বন্দ্বী একটি সামাজিক যোগাযোগ মাধ্যম সৃষ্টির পরিকল্পনা নিয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এ বছরের শুরুতে ‘ফ্রম দ্য ডেস্ক অব ডনাল্ড জে ট্রাম্প’ চালু করেন ট্রাম্প। একে তার একটি ব্লগ হিসেবে আখ্যায়িত করা হয়। কিন্তু এটি চালুর এক মাসেরও কম সময়ের মধ্যে স্থায়ীভাবে তা বন্ধ করে দেয়া হয়। এ বিষয়ে তার সিনিয়র সহকারি জেসন মিলার বলেছেন, তাদের কর্মপরিকল্পনার একটি বৃহত্তর অংশের সাহায্যকারী ছিল ওই প্রচেষ্টা। ট্রাম্পের সর্বশেষ উদ্যোগ ‘ট্রুথ সোশ্যাল’ আগামী মাস থেকে আতন্ত্রিত অতিথিদের জন্য খুলে দেয়া হবে। টিএমটিজির বিবৃতি অনুযায়ী, দেশের সবার জন্য এই সাইট খুলে দেয়া হবে আগামী বছরের প্রথম তিন মাসে। ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, আমরা এমন এক জগতে বসবাস করছি, যেখানে টুইটারে তালেবানদের ব্যাপক উপস্থিতি রয়েছে। পক্ষান্তরে আপনাদের প্রিয় মার্কিন প্রেসিডেন্টের কণ্ঠকে স্তব্ধ করে রাখা হয়েছে। সবাই আমার কাছে জানতে চান, কেন আমি বিগ টেকগুলোর বিরুদ্ধে দাঁড়াই না? ভাল কথা। আমরা সহসাই আসছি। এ জন্য বড় রকমের উদ্যোগ নিয়ে কাজ করছে ডনাল্ড ট্রাম্প টিম। এই কোম্পানির নতুন কোনো ওয়ার্কিং প্লাটফরম থাকবে কিনা সে বিষয়ে কোনো ইঙ্গিত দেয়া হয়নি। তবে এই সাইটটি একটি রেজিস্ট্রেশন পেইজ হবে। এর মধ্য দিয়ে তিনি টুইটার এবং ফেসবুকের প্রতিপক্ষ একটি প্লাটফরম সৃষ্টি করতে চান। এটা খুব স্পষ্ট যে, এই প্লাটফরম হবে ভীষণ মাত্রায় রাজনৈতিক। টুইটার বা ফেসবুক যে ধারনা নিয়ে অগ্রসর হয়েছে, এটা তেমন হবে না। তবে মুক্ত মত প্রকাশের অন্য মাধ্যম ‘পারলার’ অথবা ‘গ্যাব’-এর মতো একটি মাধ্যম হতে পারে এটি।

Continue Reading

Previous: মহামারি গভীরভাবে থাকবে আগামী বছরও: ডব্লিউএইচও
Next: ‘ইয়া মুহাম্মাদ রাসুলুল্লাহ (সা.)’ সাংকেতিক নামে বিশাল বিমান মহড়া শুরু

Related Stories

তাপপ্রবাহের কারণে দক্ষিণ এশিয়ায় কর্মসংস্থান ও প্রবৃদ্ধি ঝুঁকির মুখে: বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

তাপপ্রবাহের কারণে দক্ষিণ এশিয়ায় কর্মসংস্থান ও প্রবৃদ্ধি ঝুঁকির মুখে: বিশ্বব্যাংক

July 31, 2026
হিন্দু-মুসলিম সংঘর্ষে নেপালে নিহত ৩, শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • স্লাইড

হিন্দু-মুসলিম সংঘর্ষে নেপালে নিহত ৩, শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

July 31, 2026
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • স্লাইড

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক

July 14, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

হারিয়েছে

হারিয়েছে

October 10, 2026
রাজশাহীতে বিশ্ব ডিম দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাসিক প্রশাসক

রাজশাহীতে বিশ্ব ডিম দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাসিক প্রশাসক

October 10, 2026
রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

October 10, 2026
রাজশাহী’তে নীরবেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

রাজশাহী’তে নীরবেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

October 10, 2026
রাজশাহীতে বন্দুক-এয়ারগান ও দেশীয় অস্ত্র উদ্ধার, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাজশাহীতে বন্দুক-এয়ারগান ও দেশীয় অস্ত্র উদ্ধার, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

October 10, 2026
দুর্গাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, ওয়ারেন্টভুক্ত ৪ আসামি গ্রেফতার

দুর্গাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, ওয়ারেন্টভুক্ত ৪ আসামি গ্রেফতার

October 10, 2026
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলের সুপারিশ

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলের সুপারিশ

October 10, 2026
সাইদুর রহমান ছিলেন মানুষের অধিকার ও কল্যাণে নিবেদিতপ্রাণ সাংবাদিক, প্রয়াত সাংবাদিক নেতার স্মরণে নাগরিক শোকসভা

সাইদুর রহমান ছিলেন মানুষের অধিকার ও কল্যাণে নিবেদিতপ্রাণ সাংবাদিক, প্রয়াত সাংবাদিক নেতার স্মরণে নাগরিক শোকসভা

October 10, 2026

আরও খবর

হারিয়েছে
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হারিয়েছে

October 10, 2026
রাজশাহীতে বিশ্ব ডিম দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে বিশ্ব ডিম দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাসিক প্রশাসক

October 10, 2026
রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

October 10, 2026
রাজশাহী’তে নীরবেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী’তে নীরবেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

October 10, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

637778
Users Today : 1442
This Month : 44058
This Year : 609214
Total Users : 637778
Views Today : 10877
Total views : 2468309

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.