Skip to content
October 11, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • বিনোদন

তৃণমূলে যোগ দিচ্ছেন অভিনেত্রী বর্ষা

নিউজডেস্ক October 25, 2021

এফএনএস বিনোদন: চলতি সপ্তাহেই তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারেন বলিউডের এক সময়ের নামকরা অভিনেত্রী বর্ষা উসগাঁওকার। বৃহস্পতিবার গোয়া সফরে যাচ্ছেন তৃণমূল কংগ্রেস নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়; এতেই তিনি দলে যোগ দিতে পারেন। সংবাদ প্রতিদিন বলছে, বর্ষার সঙ্গে তৃণমূল নেতৃত্বের কথাবার্তা একপ্রকার পাকা হয়ে গেছে। তবে মুখ্যমন্ত্রীর গোয়া সফরের আগেই বর্ষা তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন নাকি তার উপস্থিতিতে তৃণমূলের দলীয় পতাকা হাতে নেবেন, সেই বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। গোয়ার একজন জনপ্রিয় মুখ তৃণমূলে যোগ দিতে চলেছেন, সে কথা তৃণমূল সূত্র থেকে আগেই জানা গিয়েছিল। তা নিয়ে নানা নাম ইতিমধ্যেই জল্পনায় উঠে এসেছে। তাদের মধ্যে অবশ্য ভূমিকন্যা বর্ষারই তৃণমূলে যোগ দেওয়ার সম্ভাবনা প্রবল। বর্ষা তৃণমূলে যোগ দিলে আগামী দিনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে রাজ্যসভার সাংসদ পদ দেওয়া হতে পারে এমন কথাও শোনা গেছে। সরাসরি রাজনীতির সঙ্গে যোগ না থাকলেও বর্ষা রাজনৈতিক পরিবারের মেয়ে। বাবা অচ্যুত কে এস উসগাঁওকর গোয়ার মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির প্রতিষ্ঠাতা। গোয়া বিধানসভার ডেপুটি স্পিকার এবং সেখানকার মন্ত্রিসভার একাধিকবার সদস্য ছিলেন। গত বছরের জুনে তিনি মারা গেছেন। রাজনৈতিক পরিবারের সদস্য হওয়ার সূত্রে বর্ষা নিজেও একবার ২০১৭ সালে রাজ ঠাকরের পার্টি মহারাষ্ট্র নবনির্মাণ সেনার হয়ে প্রচার করেছিলেন। গোয়ার পরিচিত এবং জনপ্রিয় মুখ বর্ষা। স্বাভাবিকভাবেই তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করলে সেখানকার রাজনীতির আঙিনায় খানিকটা হলেও শোরগোল পড়বে। তাতে আগামী দিনে গোয়ায় তৃণমূল কংগ্রেসে যোগদান প্রক্রিয়াতে গতি আনবে বলেই মনে করছেন তৃণমূল নেতৃত্ব। ৫৩ বছর বয়সী বর্ষার তৃণমূল কংগ্রেসে যোগদানের বিষয়ে অবশ্য দলের কোনও নেতা মুখ খুলতে রাজি হননি। তবে ৬৫% হিন্দু ভোটার সম্বলিত রাজ্য গোয়াতে বর্ষা যোগ দিলে তারা যে লাভবান হবেন সে কথা আড়ালে তৃণমূলের নেতারা মেনে নিয়েছেন। তৃণমূলের পক্ষ থেকে রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েনকে গোয়াতে দলীয় সংগঠন তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছে। ইতিমধ্যেই রীতিমতো বাড়ি ভাড়া নিয়ে সদলবলে গোয়াতে ঘাঁটি গেড়েছেন ডেরেক। গোয়ার প্রসঙ্গে প্রশ্ন করা হলে ডেরেক বলেন, গোয়াতে কে যোগদান করছেন, কবে যোগদান করছেন তা জানতে অপেক্ষা করতে হবে। তবে একটা বিষয় নিশ্চিত করে বলতে পারি, আগামী বছর গোয়া বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস নিজেদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করেই লড়াইয়ের ময়দানে নামবে। গোয়ায় তৃণমূলের রাজ্য কমিটি থেকে শুরু করে যুব, মহিলা-সহ সমস্ত সংগঠন এ বছরের ১৫ ডিসেম্বরের মধ্যেই তৈরি হবে।

Continue Reading

Previous: অভিনয় প্রসঙ্গে যা বললেন ববি
Next: ‘দ্বিতীয় পুরুষ’ সিনেমায় একসঙ্গে মোশাররফ করিম-জিৎ

Related Stories

রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্ট শুরু ৫ অক্টোবর
  • বিনোদন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্ট শুরু ৫ অক্টোবর

October 4, 2026
কাশিমপুরে বর্ণিল আয়োজনে বৈশাখী মেলাও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত
  • বিনোদন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

কাশিমপুরে বর্ণিল আয়োজনে বৈশাখী মেলাও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত

May 3, 2026
রাজশাহীতে নৃত্য উন্নয়ন সংস্থার সভাপতি অরণ্য সম্পাদক তুষার l
  • বিনোদন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে নৃত্য উন্নয়ন সংস্থার সভাপতি অরণ্য সম্পাদক তুষার l

April 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

হারিয়েছে

হারিয়েছে

October 10, 2026
রাজশাহীতে বিশ্ব ডিম দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাসিক প্রশাসক

রাজশাহীতে বিশ্ব ডিম দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাসিক প্রশাসক

October 10, 2026
রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

October 10, 2026
রাজশাহী’তে নীরবেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

রাজশাহী’তে নীরবেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

October 10, 2026
রাজশাহীতে বন্দুক-এয়ারগান ও দেশীয় অস্ত্র উদ্ধার, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাজশাহীতে বন্দুক-এয়ারগান ও দেশীয় অস্ত্র উদ্ধার, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

October 10, 2026
দুর্গাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, ওয়ারেন্টভুক্ত ৪ আসামি গ্রেফতার

দুর্গাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, ওয়ারেন্টভুক্ত ৪ আসামি গ্রেফতার

October 10, 2026
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলের সুপারিশ

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলের সুপারিশ

October 10, 2026
সাইদুর রহমান ছিলেন মানুষের অধিকার ও কল্যাণে নিবেদিতপ্রাণ সাংবাদিক, প্রয়াত সাংবাদিক নেতার স্মরণে নাগরিক শোকসভা

সাইদুর রহমান ছিলেন মানুষের অধিকার ও কল্যাণে নিবেদিতপ্রাণ সাংবাদিক, প্রয়াত সাংবাদিক নেতার স্মরণে নাগরিক শোকসভা

October 10, 2026

আরও খবর

হারিয়েছে
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হারিয়েছে

October 10, 2026
রাজশাহীতে বিশ্ব ডিম দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে বিশ্ব ডিম দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাসিক প্রশাসক

October 10, 2026
রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

October 10, 2026
রাজশাহী’তে নীরবেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী’তে নীরবেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

October 10, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

642617
Users Today : 1194
This Month : 48897
This Year : 614053
Total Users : 642617
Views Today : 5394
Total views : 2511961

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.