Skip to content
September 15, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

দর্শক থাকবে মেয়েদের বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজে

নিউজডেস্ক October 22, 2021

এফএনএস স্পোর্টস: ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের আগে আগামী নভেম্বরে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে রুমানারা। তার আগেই সুখবর পেলো দুই দল। জিম্বাবুয়েতে আসন্ন সিরিজটিতে সীমিত আকারে হলেও দর্শক উপস্থিত থাকতে পারবেন। নভেম্বরে অনুষ্ঠেয় এই সিরিজে দর্শক উপস্থিতির অনুমতি মিললেও সংখ্যাটা হবে এক হাজার। তার ওপর সবাইকে করোনার টিকা নেওয়া থাকতে হবে। এর মধ্য দিয়ে গত বছরের জানুয়ারির পর থেকে মাঠে দর্শক পাচ্ছে জিম্বাবুয়ে। সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে ছেলেদের দুই টেস্টের সিরিজের সময় মাঠে দর্শক ছিল। সামনেই ব্যস্ত ক্রিকেট মৌসুম থাকায় বিষয়টি পরীক্ষামূলক প্রকল্প হিসেবে হাতে নিয়েছে ক্রিকেট জিম্বাবুয়ে। দেশটির ক্রিকেট বোর্ড এই সিদ্ধান্তটিকে রোমাঞ্চকর আখ্যা দিয়েছে। এর ফলে দর্শক উপস্থিত থাকতে পারেন ১০, ১২ ও ১৫ নভেম্বর অনুষ্ঠেয় তিন ম্যাচেই। জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘করোনায় যারা পুরোপুরি টিকা প্রাপ্ত, তেমন এক হাজার দর্শক মাঠে উপস্থিত থাকতে পারবেন। সঙ্গে টিকা কার্ড থাকতে হবে।’ তবে মাঠে উপস্থিত হলে দর্শকদের করোনা বিধি মানতে হবে। পরতে হবে মাস্ক, মানতে হবে সামাজিক দূরত্ব। ২০২২ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে অংশগ্রহণ করবে ৮ টি দল। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা এবং স্বাগতিক নিউজিল্যান্ড সরাসরি অংশ নেবে। এই বছর ২১ নভেম্বর হারারেতে অনুষ্ঠেয় বাছাইপর্বে খেলবে ১০টি দল। বাংলাদেশ ছাড়াও আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, পাকিস্তান, পাপুয়া নিউ গিনি, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ে তাতে অংশ নেবে। এখান থেকে তিন দল যাবে বিশ্বকাপের মূল আসরে। বাংলাদেশের নারী ক্রিকেটের জন্য হতাশার বিষয়টি হলো, এখন পর্যন্ত তারা ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে পারেনি! ২০১৭ সালে বাছাইপর্বে পঞ্চম হয়ে বাছাইপর্ব থেকেই ছিটকে যায় লাল-সবুজ জার্সিধারীরা।

Continue Reading

Previous: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের মৃত্যুতে মেয়রের শোক প্রকাশ
Next: ২০২৩ বিশ্বকাপে অনিশ্চিত মর্গ্যান

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

September 13, 2026
রাসিকের কর্মসূচির উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাসিকের কর্মসূচির উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

September 13, 2026
রাইস ব্র্যান অয়েল নিয়ে বড় প্রশ্ন টিসিবির ক্রয়ে বাড়তি দামের অভিযোগ

রাইস ব্র্যান অয়েল নিয়ে বড় প্রশ্ন টিসিবির ক্রয়ে বাড়তি দামের অভিযোগ

September 13, 2026
বাগমারা উপজেলার নতুন ইউএনও রিজু তামান্না

বাগমারা উপজেলার নতুন ইউএনও রিজু তামান্না

September 13, 2026
রাজশাহীতে পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

রাজশাহীতে পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

September 13, 2026
জয়পুরহাটে পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটারগান রামদা উদ্ধার

জয়পুরহাটে পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটারগান রামদা উদ্ধার

September 13, 2026
বন্যার পানিতে রান্নার জায়গা নেই, চরের মানুষের দুর্ভোগ

বন্যার পানিতে রান্নার জায়গা নেই, চরের মানুষের দুর্ভোগ

September 13, 2026
কুকুরের কামড়ে শিশুসহ পাঁচজন আহত, রামেক হাসপাতাল রেফার

কুকুরের কামড়ে শিশুসহ পাঁচজন আহত, রামেক হাসপাতাল রেফার

September 13, 2026

আরও খবর

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

September 13, 2026
রাসিকের কর্মসূচির উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকের কর্মসূচির উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

September 13, 2026
রাইস ব্র্যান অয়েল নিয়ে বড় প্রশ্ন টিসিবির ক্রয়ে বাড়তি দামের অভিযোগ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাইস ব্র্যান অয়েল নিয়ে বড় প্রশ্ন টিসিবির ক্রয়ে বাড়তি দামের অভিযোগ

September 13, 2026
বাগমারা উপজেলার নতুন ইউএনও রিজু তামান্না
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ

বাগমারা উপজেলার নতুন ইউএনও রিজু তামান্না

September 13, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

511786
Users Today : 103
This Month : 91157
This Year : 483222
Total Users : 511786
Views Today : 172
Total views : 1809738

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.