Skip to content
October 11, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

দেশের সাগরে তেল-গ্যাস অনুসন্ধান শুরু করেছে ভারতীয় কোম্পানি

নিউজডেস্ক October 9, 2021

আলো ডেস্ক: বাংলাদেশের সাগরে ভারতীয় কোম্পানি তেল-গ্যাস অনুসন্ধান শুরু করেছে। কক্সবাজার জেলার মহেশখালীর উপকূলে গত সপ্তাহে ওই অনুসন্ধান কার্যক্রম শুরু হয়। অফশোর ৪ নম্বর ব্লকে ৪ হাজার ২০০ মিটার গভীরে খননকাজ শুরু করেছে ভারতীয় কোম্পানি ওএনজিসি ভিদেশ লিমিটেড (ওভিএল)। প্রথম ভারতীয় কোম্পানি হিসেবে প্রতিষ্ঠানটি বাংলাদেশের অভ্যন্তরে তেল-গ্যাস অনুসন্ধান কার্যক্রম শুরু করলো। অফশোর ৪ ও ৯ ব্লকে ওভিএলের অনুসন্ধান কার্যক্রম পরিচালিত হচ্ছে। ওএনসিজির বিদেশী বিনিয়োগ শাখা এবং অয়েল ইন্ডিয়া লিমিটেডের (ওআইএল) যৌথ কনসোর্টিয়াম ওই অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছে। পেট্রোবাংলা সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র মতে, বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে পিএসসি চুক্তির আওতায় বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রডাকশন কোম্পানির (বাপেক্স) সঙ্গে ওএনজিসি ও ওভিএল ২০১৪ সালে চুক্তি স্বাক্ষর করে। ৪ ও ৯ নম্বর ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানে ওএনজিসি ও ওআইএলের ৪৫ শতাংশ করে মালিকানা রয়েছে। বাপেক্সের বাকি ১০ শতাংশ। বাণিজ্যিকভাবে তেল-গ্যাস আবিষ্কার ও উত্তোলনযোগ্য হওয়ার আগ পর্যন্ত সব ধরনের খরচ ভারতীয় কোম্পানি দুটি সমানভাবে বহন করবে। বিগত ২০১৯ সালে ব্লকে রিগ বসানোর আগে ওএনজিসি খননকাজের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করে। নির্ধারিত সময় অনুযায়ী গত বছরের মার্চে খননকাজ শুরু হওয়ার কথা থাকলেও কভিড মহামারীর কারণে তা পিছিয়ে যায়।
সূত্র জানায়, পেট্রোবাংলা বিগত ২০১৪ সালে অগভীর সমুদ্রের ৪ ও ৯ নম্বর ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানে ওএনজিসির সঙ্গে দুটি উৎপাদন অংশীদারি চুক্তি (পিএসসি) সই করে। গ্যাস অনুসন্ধানের জন্য বঙ্গোপসাগরের অফশোর ও অনশোরে (গভীর ও অগভীর) মোট ২৬টি ব্লক রয়েছে। তার মধ্যে গভীর সমুদ্রে ১৫টি ও অগভীর সমুদ্রে ১১টি ব্লক রয়েছে। বিগত ১৯৯৬ সালে সাগরে তেল-গ্যাস অনুসন্ধান শুরু হয়। কেয়ার্নস এনার্জি অগভীর সমুদ্রের ৯ নম্বর ব্লকে ওই সময় নতুন একটি গ্যাসক্ষেত্র আবিষ্কার করে। ১৯৯৮ সালে সেখান থেকে গ্যাস উত্তোলন শুরু হলেও তা দ্রুত মজুদ ফুরিয়ে যাওয়ায় ২০১৩ সালে গ্যাসক্ষেত্রটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। তারপর ২০০৮ সালে গভীর সমুদ্রে ডিএস-১০ ও ডিএস-১১ নম্বর যুক্তরাষ্ট্রভিত্তিক জ্বালানি কোম্পানি কনোকোফিলিপস ব্লক ইজারা নেয়। দুই বছর অনুসন্ধানের পর গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে মতপার্থক্যে ওই কোম্পানিটিও চলে যায়। তারপর ২০১২ সালে আরেক দরপত্রের মাধ্যমে গভীর সমুদ্রের ৩টি ব্লকে (ডিএস-১২, ডিএস-১৬ ও ডিএস-২১) অনুসন্ধানের জন্য যৌথভাবে দর প্রস্তাব জমা দিয়েছিল কনোকোফিলিপস ও স্টেট অয়েল।

Continue Reading

Previous: শিক্ষা খাতকে শকুনের নখর থেকে মুক্ত করতে হবে
Next: বিরামহীন চেষ্টার সত্ত্বেও আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ

Related Stories

হারিয়েছে
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হারিয়েছে

October 10, 2026
রাজশাহীতে বিশ্ব ডিম দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে বিশ্ব ডিম দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাসিক প্রশাসক

October 10, 2026
রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

October 10, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

হারিয়েছে

হারিয়েছে

October 10, 2026
রাজশাহীতে বিশ্ব ডিম দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাসিক প্রশাসক

রাজশাহীতে বিশ্ব ডিম দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাসিক প্রশাসক

October 10, 2026
রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

October 10, 2026
রাজশাহী’তে নীরবেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

রাজশাহী’তে নীরবেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

October 10, 2026
রাজশাহীতে বন্দুক-এয়ারগান ও দেশীয় অস্ত্র উদ্ধার, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাজশাহীতে বন্দুক-এয়ারগান ও দেশীয় অস্ত্র উদ্ধার, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

October 10, 2026
দুর্গাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, ওয়ারেন্টভুক্ত ৪ আসামি গ্রেফতার

দুর্গাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, ওয়ারেন্টভুক্ত ৪ আসামি গ্রেফতার

October 10, 2026
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলের সুপারিশ

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলের সুপারিশ

October 10, 2026
সাইদুর রহমান ছিলেন মানুষের অধিকার ও কল্যাণে নিবেদিতপ্রাণ সাংবাদিক, প্রয়াত সাংবাদিক নেতার স্মরণে নাগরিক শোকসভা

সাইদুর রহমান ছিলেন মানুষের অধিকার ও কল্যাণে নিবেদিতপ্রাণ সাংবাদিক, প্রয়াত সাংবাদিক নেতার স্মরণে নাগরিক শোকসভা

October 10, 2026

আরও খবর

হারিয়েছে
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হারিয়েছে

October 10, 2026
রাজশাহীতে বিশ্ব ডিম দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে বিশ্ব ডিম দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাসিক প্রশাসক

October 10, 2026
রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

October 10, 2026
রাজশাহী’তে নীরবেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী’তে নীরবেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

October 10, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

642716
Users Today : 1293
This Month : 48996
This Year : 614152
Total Users : 642716
Views Today : 6111
Total views : 2512678

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.