Skip to content
September 15, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

ধোনির স্বাক্ষর পেয়ে দারুণ খুশি যাশাসবি

নিউজডেস্ক October 3, 2021

এফএনএস স্পোর্টস: ভারতীয় ক্রিকেটের অনেক সাফল্যের কারিগর মহেন্দ্র সিং ধোনি। সাদা বলের ক্রিকেটে তিনটি বিশ্ব আসরেই শিরোপা জয়ী ইতিহাসের একমাত্র অধিনায়ক তিনি। নিজের ব্যাটে এমন একজনের স্বাক্ষর পেয়ে তাই দারুণ খুশি যাশাসবি জয়সওয়াল। ভারতের ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক ধোনি। ২০১১ ওয়ানডে বিশ্বকাপে তার হাত ধরে ২৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ট্রফি জেতে দেশটি। ২০১৩ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তার অধিনায়কত্বে চ্যাম্পিয়ন হয় ভারত। সাফল্যমন্ডিত ধোনির ক্যারিয়ার এখন গোধূলি লগ্নে, আর যাশাসবির কেবল শুরু। আইপিএলে গত কয়েকটি ম্যাচে ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারছিলেন না তরুণ এই ব্যাটসম্যান। অবশেষে ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংসের বিপক্ষে শনিবার টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন তিনি। চেন্নাইয়ের দেওয়া ১৯০ রানের লক্ষ্যে ঝড় তোলেন রাজস্থান রয়্যালসের এই ওপেনার। ১৯ বলে তুলে নেন ফিফটি। এরপর অবশ্য এগোতে পারেননি, ২১ বলে ৩ ছক্কা ও ৬ চারে ৫০ করে ফেরেন সাজঘরে। তবে দলকে রান তাড়ায় গড়ে দেন জয়ের ভিত। পরে শিবাম দুবের ৬৪ রানের অপরাজিত ইনিংসে ১৫ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় রাজস্থান। ম্যাচ শেষে তার ব্যাটে কিংবদন্তিতুল্য ধোনিকে স্বাক্ষর করতে অনুরোধ করেন ১৯ বছর বয়সী যাশাসবি। আর তা পেয়ে আইপিএল ওয়েবসাইটকে জানান উচ্ছ্বাসের কথা। “ম্যাচ শেষে আমার ব্যাটে এমএস ধোনির স্বাক্ষর নিয়েছি। আমি সত্যিই অনেক খুশি।” বড় লক্ষ্য তাড়ায় কীভাবে মানসিকভাবে নিজেকে প্রস্তুত রেখেছিলেন, সেটা তুলে ধরেন যাশাসবি। “আমি প্রথমে কিছুক্ষণ উইকেট বোঝার কথা ভাবছিলাম। কিন্তু আমরা ১৯০ রান তাড়া করছিলাম, তাই জানতাম যে উইকেট ভালোই হবে। আলগা বল কাজে লাগাতে চেয়েছিলাম। দলকে ভালো শুরু এনে দিতে চেয়েছি, যাতে ১৯০ রান তাড়া করতে পারি আমরা।

Continue Reading

Previous: হলান্ডের সম্ভাব্য ফেরা নিয়ে প্রশ্ন, যা বললেন রোস
Next: সবচেয়ে সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 15, 2026
রাজশাহীতে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত

রাজশাহীতে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত

September 15, 2026
অপরাধ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক ঐক্যের ডাক সাবেক মেয়র সাইদুর মন্টুর

অপরাধ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক ঐক্যের ডাক সাবেক মেয়র সাইদুর মন্টুর

September 15, 2026
গটকিপার জসিমের বিরুদ্ধে ২৭ লাখ টাকা প্রতারণার অভিযোগ

গটকিপার জসিমের বিরুদ্ধে ২৭ লাখ টাকা প্রতারণার অভিযোগ

September 15, 2026
রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

September 13, 2026
রাসিকের কর্মসূচির উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাসিকের কর্মসূচির উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

September 13, 2026
রাইস ব্র্যান অয়েল নিয়ে বড় প্রশ্ন টিসিবির ক্রয়ে বাড়তি দামের অভিযোগ

রাইস ব্র্যান অয়েল নিয়ে বড় প্রশ্ন টিসিবির ক্রয়ে বাড়তি দামের অভিযোগ

September 13, 2026
বাগমারা উপজেলার নতুন ইউএনও রিজু তামান্না

বাগমারা উপজেলার নতুন ইউএনও রিজু তামান্না

September 13, 2026

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 15, 2026
রাজশাহীতে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত

September 15, 2026
অপরাধ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক ঐক্যের ডাক সাবেক মেয়র সাইদুর মন্টুর
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

অপরাধ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক ঐক্যের ডাক সাবেক মেয়র সাইদুর মন্টুর

September 15, 2026
গটকিপার জসিমের বিরুদ্ধে ২৭ লাখ টাকা প্রতারণার অভিযোগ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গটকিপার জসিমের বিরুদ্ধে ২৭ লাখ টাকা প্রতারণার অভিযোগ

September 15, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

515309
Users Today : 3626
This Month : 94680
This Year : 486745
Total Users : 515309
Views Today : 8805
Total views : 1818371

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.