রা জ শা হী র আ লোঃ – আল আমিন স্বাধীন
নওগাঁর মহাদেবপুরের নওগাঁ-রাজশাহী মহাসড়কের ভীমপুর খামারবাড়ি মোড় নামক স্থান থেকে অজ্ঞাত এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে রাস্তার উপর আনুমানিক ৪০/৪৫ বছর বয়সের অজ্ঞাত এক ব্যাক্তির মরদেহ পড়ে থাকতে দেখে তারা। তাৎক্ষণিকভাবে তারা নওহাটা ফাঁড়ি পুলিশকে অবহিত করেন। সংবাদ পাওয়ার সাথে সাথেই ফাঁড়ি পুলিশের ইনচার্জ জিয়াউল হক জিয়া সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন।
সত্যতা নিশ্চিত করে নওহাটা ফাঁড়ি ইনচার্জ জিয়াউল হক জিয়া বলেন, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে এসেছি। প্রাথমিক ভাবে ধারণা করা যাচ্ছে নিহত ব্যক্তি হয়তোবা মানষিক ভারসাম্যহীন। রাতের কোন এক সময় গাড়ির নিচে চাপা পড়ে তার মৃত্যু হতে পারে। এপর্যন্ত তার কোন পরিচয় পাওয়া যায়নি। আমার উর্ধতন কর্মকর্তাগণ আসলে প্রাথমিক সুরতহাল রিপোর্ট শেষে আইনি পক্রিয়া গ্রহণ করা হবে।
