Skip to content
September 15, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

নিউ জিল্যান্ডের অস্ট্রেলিয়া সফর স্থগিত

নিউজডেস্ক January 19, 2022

আ লো স্পো র্ট স : নিউ জিল্যান্ড সরকার ট্রান্স-তাসমান সীমান্তে ম্যানেজড আইসোলেশন অ্যান্ড কোয়ারেন্টাইন (এমআইকিউ) নীতি শিথিল করার আশ্বাস দেওয়ায় ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফরের সূচি তৈরি করা হয়েছিল। কিন্তু ওমিক্রনের প্রাদুর্ভাবের কারণে সরকার কৌশল বদলে ফেলায় নিউ জিল্যান্ড দলের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এ কারণে সীমিত ওভারের সিরিজের আসন্ন সফরটি স্থগিত হয়ে গেল। তিন ওয়ানডে ও একটি টি-টোয়েন্টির এই সফর শুরু হওয়ার কথা ছিল পার্থে। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার কঠোর সীমান্ত নীতির কারণে এই ভেন্যুও বদলে ফেলা লাগত। এতদূরের কথা ভাবতে হলো না। ২০২০ সালের শুরুর দিকে অস্ট্রেলিয়ায় নিউ জিল্যান্ডের ওয়ানডে সিরিজ বাতিল হয় করোনার হানায় এবং গত মৌসুমেরও একটি সিরিজ স্থগিত হয়েছিল।

কোভিডের কারণে দেশের নাগরিকসহ সব ধরনের পর্যটককে নিউ জিল্যান্ডে নেমে ১০ দিনের এমআইকিউতে থাকার নির্দেশনা আছে। এই কারণে নিউ জিল্যান্ড তাদের টেস্ট খেলোয়াড়দের ছাড়া একটি স্কোয়াড অস্ট্রেলিয়ায় পাঠাতে চেয়েছিল, যেন দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রস্তুতি নিতে পারে।

সুবিধাজনক সময়ে দেশে ফিরে এমআইকিউ যেন করতে পারে, সেজন্য সফরটি লম্বা করার প্রস্তাবনা এসেছিল নিউ জিল্যান্ড ক্রিকেট ও ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছ থেকে। কিন্তু নিউ জিল্যান্ড সরকার গতকাল বুধবার তাদের এই প্রস্তাব ফিরিয়ে দেয়।

এমনকি হোম কোয়ারেন্টাইনেও নারাজি প্রকাশ করে সরকার। নিউ জিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট বলেছেন, দুই দেশের বোর্ড এই স্থগিত হওয়া সিরিজের সূচি নতুন করে করতে আলোচনায় বসবে।

এখন দেখার অপেক্ষা মার্চে নিউ জিল্যান্ডের মাটিতে অস্ট্রেলিয়ার তিন টি-টোয়েন্টির সূচি অপরিবর্তিত থাকতে পারে কি না। তবে বর্তমান নিয়মনীতি বহাল থাকলে আসন্ন এই সিরিজও যে স্থগিত হতে যাচ্ছে, তা বলাবাহুল্য।

Continue Reading

Previous: চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ছোট দলের বিরাট প্রত্যাশা
Next: ক্রিকইনফোর বর্ষসেরায় সাকিব, মুশফিক ও মিরাজ

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

September 13, 2026
রাসিকের কর্মসূচির উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাসিকের কর্মসূচির উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

September 13, 2026
রাইস ব্র্যান অয়েল নিয়ে বড় প্রশ্ন টিসিবির ক্রয়ে বাড়তি দামের অভিযোগ

রাইস ব্র্যান অয়েল নিয়ে বড় প্রশ্ন টিসিবির ক্রয়ে বাড়তি দামের অভিযোগ

September 13, 2026
বাগমারা উপজেলার নতুন ইউএনও রিজু তামান্না

বাগমারা উপজেলার নতুন ইউএনও রিজু তামান্না

September 13, 2026
রাজশাহীতে পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

রাজশাহীতে পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

September 13, 2026
জয়পুরহাটে পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটারগান রামদা উদ্ধার

জয়পুরহাটে পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটারগান রামদা উদ্ধার

September 13, 2026
বন্যার পানিতে রান্নার জায়গা নেই, চরের মানুষের দুর্ভোগ

বন্যার পানিতে রান্নার জায়গা নেই, চরের মানুষের দুর্ভোগ

September 13, 2026
কুকুরের কামড়ে শিশুসহ পাঁচজন আহত, রামেক হাসপাতাল রেফার

কুকুরের কামড়ে শিশুসহ পাঁচজন আহত, রামেক হাসপাতাল রেফার

September 13, 2026

আরও খবর

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

September 13, 2026
রাসিকের কর্মসূচির উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকের কর্মসূচির উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

September 13, 2026
রাইস ব্র্যান অয়েল নিয়ে বড় প্রশ্ন টিসিবির ক্রয়ে বাড়তি দামের অভিযোগ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাইস ব্র্যান অয়েল নিয়ে বড় প্রশ্ন টিসিবির ক্রয়ে বাড়তি দামের অভিযোগ

September 13, 2026
বাগমারা উপজেলার নতুন ইউএনও রিজু তামান্না
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ

বাগমারা উপজেলার নতুন ইউএনও রিজু তামান্না

September 13, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

511792
Users Today : 109
This Month : 91163
This Year : 483228
Total Users : 511792
Views Today : 186
Total views : 1809752

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.