Skip to content
July 14, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

নির্বাচনী সহিংসতায় জড়িতদের শাস্তির আওতায় আনতে হবে

নিউজডেস্ক December 1, 2021

সম্পাদকীয়ঃ হত্যা-সহিংসতা কখনোই কাম্য নয়। কিন্তু চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে ঘিরে দেশব্যাপী হত্যা-সহিংসতার ঘটনাই ঘটছে ব্যাপকভাবে।

নির্বাচনের তৃতীয় ধাপে ভোটগ্রহণ হয়েছে রোববার । শুধু রোববার ই সহিংসতায় একজন বিজিবি সদস্যসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন।

আহত হয়েছেন দুই শতাধিক। সারা দেশে অন্তত ১৩০টি কেন্দ্রে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব স্থানে গুলিবর্ষণ, হাতবোমা ও ককটেল বিস্ফোরণ, জাল ভোট, কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাইসহ নানা অনিয়মের ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে। ২১টি কেন্দ্রে নির্বাচন স্থগিত করতে হয়েছে।

তার পরও নির্বাচন কমিশন (ইসি) সচিব হুমায়ুন কবীর খোন্দকার এই নির্বাচনকে সহিংসতাহীন নির্বাচনের মডেল বলে দাবি করেছেন। কিন্তু অনেক বিশ্লেষকের মতে, এবারের ইউপি নির্বাচনের তিনটি ধাপই সাম্প্রতিক সময়ের মধ্যে অনেক বেশি সংঘাতপূর্ণ হয়েছে।

এটি স্পষ্ট যে, ইউপি নির্বাচনে বরাবরই উত্তেজনা-সহিংসতা কিছুটা বেশি থাকে। কিন্তু এ বছর সহিংসতার মাত্রা অনেক বৃদ্ধি পেয়েছে। তদুপরি এবারের নির্বাচনী সহিংসতায় আগ্নেয়াস্ত্রের ব্যবহার এত বেশি হয়েছে যে তা সবার কাছেই বড় উদ্বেগের কারণ হয়ে দেখা দিয়েছে।

জননিরাপত্তা নিয়ে কাজ করেন এমন অনেকের মতে, সার্বিকভাবে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। আর তারই প্রতিফলন ঘটেছে এবারের ইউপি নির্বাচনে। ইসির পক্ষ থেকে জানানো হয়, তৃতীয় ধাপে এক হাজার ইউপি এবং ৯টি পৌরসভায় ভোটগ্রহণের কথা থাকলেও ভোট হয়েছে ৯৮৬টি ইউপিতে।

বাকি ১৪টি ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সব চেয়ারম্যান-মেম্বার প্রার্থী নির্বাচিত হয়েছেন। এবারের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সংখ্যা এত বেশি যে এটিও নির্বাচনসংশ্লিষ্ট অনেকের কাছে প্রশ্ন হয়ে আছে। এর আগে প্রথম ধাপে ৭২ জন এবং দ্বিতীয় ধাপে ৮১ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

নির্বাচন বিশ্লেষকরা মনে করছেন, সংশ্লিষ্ট ইউনিয়নগুলোতে প্রার্থিতা প্রত্যাহার কিংবা মনোনয়নপত্র দাখিল থেকে বিরত থাকার সঙ্গে হুমকি-ধমকি বা বল প্রয়োগের সম্পর্ক থাকতে পারে। তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের বিষয়গুলো সুষ্ঠুভাবে তদন্ত করে দেখা প্রয়োজন।

নির্বাচন বিশ্লেষকদের অনেকেই মনে করেন, ইসি সময়োপযোগী পদক্ষেপ নিতে না পারার কারণেই এবারের নির্বাচনে এত বেশি সহিংসতা হয়েছে। ইউপি নির্বাচনে সহিংসতার ঘটনাগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, মাত্র কয়েকটি জেলায় সবচেয়ে বেশি সহিংসতা হয়েছে।

নির্বাচনসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নির্বাচনের আগেই জেলাগুলোতে অস্ত্র উদ্ধার অভিযান পরিচালিত হলে এবং পর্যাপ্ত পরিমাণে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়েন করা হলে সহিংসতার ঘটনা অনেক কম ঘটত।

আগামী জানুয়ারির মধ্যে ইউপি নির্বাচনের আরো দুটি ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেসব ধাপে যাতে ব্যাপক সহিংসতার ঘটনা না ঘটে সে জন্য ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো আগে থেকেই চিহ্নিত করাসহ সহিংসতা প্রতিরোধে পর্যাপ্ত ব্যবস্থা নিতে হবে।

একই সঙ্গে সরকার এ পর্যন্ত ঘটে যাওয়া প্রতিটি সহিংসতার ঘটনা সুষ্ঠুভাবে তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় নিয়ে আসবে এটাই প্রত্যাশা।

Continue Reading

Previous: অর্ধেক ভাড়া আংশিক পূরণ : নিরাপদ সড়ক কবে হবে?
Next: কে হচ্ছেন শ্রীলেখার অল্পবয়সী পার্টনার?

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

৩ নদীর পানি বিপদসীমার ওপরে, বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা

৩ নদীর পানি বিপদসীমার ওপরে, বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা

July 13, 2026
রাজশাহী সেনানিবাসে অবস্থিত বিআইআরসি‘র ডেপুটি কমান্ড্যান্ট ও স্টেশন কমান্ডার এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী সেনানিবাসে অবস্থিত বিআইআরসি‘র ডেপুটি কমান্ড্যান্ট ও স্টেশন কমান্ডার এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

July 13, 2026
রাজশাহীতে মাদক মামলা বাড়ছেই, ঝুলিতে আছে ২৫ হাজার

রাজশাহীতে মাদক মামলা বাড়ছেই, ঝুলিতে আছে ২৫ হাজার

July 13, 2026
গোদাগাড়ীতে বৈধ জমি দখলের অপচেষ্টা, সেচ বন্ধের অভিযোগ অবসরপ্রাপ্ত সেনা সদস্যের

গোদাগাড়ীতে বৈধ জমি দখলের অপচেষ্টা, সেচ বন্ধের অভিযোগ অবসরপ্রাপ্ত সেনা সদস্যের

July 13, 2026
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের গভীর শোক

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের গভীর শোক

July 13, 2026
মোহনপুরে আলোচিত রাজ্জাক হত্যা মামলার দুই এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

মোহনপুরে আলোচিত রাজ্জাক হত্যা মামলার দুই এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

July 13, 2026
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ২২ হাজার গাছ উধাও

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ২২ হাজার গাছ উধাও

July 13, 2026
রাজশাহীতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহীতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

July 12, 2026

আরও খবর

৩ নদীর পানি বিপদসীমার ওপরে, বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

৩ নদীর পানি বিপদসীমার ওপরে, বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা

July 13, 2026
রাজশাহী সেনানিবাসে অবস্থিত বিআইআরসি‘র ডেপুটি কমান্ড্যান্ট ও স্টেশন কমান্ডার এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী সেনানিবাসে অবস্থিত বিআইআরসি‘র ডেপুটি কমান্ড্যান্ট ও স্টেশন কমান্ডার এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

July 13, 2026
রাজশাহীতে মাদক মামলা বাড়ছেই, ঝুলিতে আছে ২৫ হাজার
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে মাদক মামলা বাড়ছেই, ঝুলিতে আছে ২৫ হাজার

July 13, 2026
গোদাগাড়ীতে বৈধ জমি দখলের অপচেষ্টা, সেচ বন্ধের অভিযোগ অবসরপ্রাপ্ত সেনা সদস্যের
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গোদাগাড়ীতে বৈধ জমি দখলের অপচেষ্টা, সেচ বন্ধের অভিযোগ অবসরপ্রাপ্ত সেনা সদস্যের

July 13, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

172417
Users Today : 1856
This Month : 119932
This Year : 143853
Total Users : 172417
Views Today : 9447
Total views : 499422

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.