Skip to content
September 12, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ মেয়েকে গলা কেটে হত্যা

নিউজডেস্ক October 8, 2021

আলো ডেস্ক: কুমিল্লার চান্দিনায় সালমা আক্তার (১৪) নামে এক মাদ্রাসাছাত্রীকে গলা কেটে হত্যার পর লাশ ফেলে দেওয়া হয় পুকুরে। এরপর বাবা সোলাইমান (৪০) দাবি করেন তাকেও একইভাবে হত্যার চেষ্টা করা হয়েছে। ফাঁসানোর চেষ্টা করেন ভাতিজা এবং ভাতিজি জামাইকে। কিন্তু আদতে পুরো বিষয়টি ছিল সাজানো নাটক। সম্পত্তি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজেই মেয়েকে শ্বাসরোধে হত্যার পর গলা কেটে লাশ ফেলে দেন পুকুরে। এ হত্যাকান্ডে অংশ নেন মোট ৭ জন।  গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় কুমিল্লা পুলিশ সুপার সম্মেলনে কক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এম তানভীর আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, উপজেলার গল্লাই ইউনিয়নের বসন্তুপুর গ্রামের সোলাইমানের উকিল শ্বশুর আবদুর রহমান বাড়িতে হত্যার পরিকল্পনা হয়। পরিকল্পনা অনুযায়ী শুক্রবার রাতে সালমার মা হালিমা বেগমকে মিথ্যা অজুহাতে তার বাবার বাড়িতে পাঠি দেওয়া হয়। পরে গভীর রাতে প্রথমে সালমাকে শ্বাসরোধ করে হত্যা নিশ্চিত করেন বাবা সোলাইমান। পরে ঘরের বেড়া কেটে তাকে বাড়ির পাশে পুকুর পাড়ে নিয়ে কুপিয়ে ও গলা কেটে পানিতে ফেলে দেওয়া হয়। তিনি আরও জানান, ঘটনার পর দিন শনিবার সকালে পুলিশ সালমার লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠায়। ওইদিন মেয়ে হত্যার বিচার দাবি করে সোলাইমান বাদী হয়ে চান্দিনা থানায় ভাতিজা শাহ কামাল, শাহ জালাল ও ভাতিজি জামাই ওযায়েরসহ ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও তিনজনসহ মোট ১৩ জনের বিরুদ্ধে মামলা করেন। জানা যায়, ঘটনার তিনদিন পর গত ৪ অক্টোবর সোলাইমান নিজের গলা ও শরীরের বিভিন্ন স্থান কেটে হত্যাচেষ্টার নাটক সাজিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ঘটনাটি জানাজানি হলে বিষয়টি নিয়ে পুলিশের একাধিক দল কাজ শুরু করে। অনুসন্ধানের একপর্যায়ে বের হয়ে আসে হত্যাকান্ডের লোমহর্ষক তথ্য। এ ঘটনায় পরিকল্পনাকারী আবদুর রহমান ও খলিল নামে দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ এবং হত্যাকান্ডে ব্যবহৃত একটি দা জব্দ করা হয়। সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, সোলাইমান কুমেকে ভর্তি থাকায় তাকে এখনো গ্রেপ্তার দেখানো হয়নি। তবে সুস্থ হলেই তাকে গ্রেপ্তার করা হবে। এ ঘটনায় ৪ জন পলাতক রয়েছে। হত্যাকান্ডের পরিকল্পনাকারী আবদুর রহমান ও খলিল ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছেন। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আফজাল হোসেন, ডিআইওয়ান মনির আহাম্মদ, চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান, মামলার তদন্ত কর্মকর্তা চান্দিনা থানার উপপরিদর্শক (এসআই) সুজন দত্তসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। গত শুক্রবার রাতে মাদ্রাসা ছাত্রী সালমা আক্তারের (১৪) গলাকাটা লাশ উদ্ধার করা হয়। উপজেলার উপজেলার গল্লাই ইউনিয়নের বসন্তুপুর গ্রামে এ ঘটনা ঘটে।

Continue Reading

Previous: সৈয়দপুর-কক্সবাজার রুটে বিমানের ফ্লাইট চালু
Next: মা ইলিশ ধরার অপরাধে ৩৮ জেলের এক বছর করে কারাদন্ড

Related Stories

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণে রাসিক প্রশাসক

September 12, 2026
মান্দায় জমি বিরোধে ৬০ বছরের নারীকে পিটিয়ে জখম
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মান্দায় জমি বিরোধে ৬০ বছরের নারীকে পিটিয়ে জখম

September 12, 2026
দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়িতে ৬৭০ বস্তা সার জব্দ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়িতে ৬৭০ বস্তা সার জব্দ

September 12, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণে রাসিক প্রশাসক

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণে রাসিক প্রশাসক

September 12, 2026
মান্দায় জমি বিরোধে ৬০ বছরের নারীকে পিটিয়ে জখম

মান্দায় জমি বিরোধে ৬০ বছরের নারীকে পিটিয়ে জখম

September 12, 2026
দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়িতে ৬৭০ বস্তা সার জব্দ

দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়িতে ৬৭০ বস্তা সার জব্দ

September 12, 2026
রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজ অনেক কৃতি সন্তানের জন্ম দিয়েছে: ভূমিমন্ত্রী

রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজ অনেক কৃতি সন্তানের জন্ম দিয়েছে: ভূমিমন্ত্রী

September 12, 2026
তানোর থানা কমিউনিটি পুলিসিং কমিটির আয়োজনে হাডুডু খেলা

তানোর থানা কমিউনিটি পুলিসিং কমিটির আয়োজনে হাডুডু খেলা

September 12, 2026
মন্নুজান স্কুলের সামনের ফুটওভার ব্রিজে সামান্য ফাটল, সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ রাসিক প্রশাসকের

মন্নুজান স্কুলের সামনের ফুটওভার ব্রিজে সামান্য ফাটল, সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ রাসিক প্রশাসকের

September 12, 2026
গোরহাঙ্গা রেলগেটে নির্মাণাধীন ফ্লাইওভার এবং সড়ক ও ড্রেনের উন্নয়নে পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

গোরহাঙ্গা রেলগেটে নির্মাণাধীন ফ্লাইওভার এবং সড়ক ও ড্রেনের উন্নয়নে পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

September 11, 2026
রাজশাহী জেলা পরিষদের আয়োজনে চেক বিতরণ ও আলোচনা সভা

রাজশাহী জেলা পরিষদের আয়োজনে চেক বিতরণ ও আলোচনা সভা

September 11, 2026

আরও খবর

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণে রাসিক প্রশাসক

September 12, 2026
মান্দায় জমি বিরোধে ৬০ বছরের নারীকে পিটিয়ে জখম
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মান্দায় জমি বিরোধে ৬০ বছরের নারীকে পিটিয়ে জখম

September 12, 2026
দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়িতে ৬৭০ বস্তা সার জব্দ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়িতে ৬৭০ বস্তা সার জব্দ

September 12, 2026
রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজ অনেক কৃতি সন্তানের জন্ম দিয়েছে: ভূমিমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজ অনেক কৃতি সন্তানের জন্ম দিয়েছে: ভূমিমন্ত্রী

September 12, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

495718
Users Today : 2757
This Month : 75089
This Year : 467154
Total Users : 495718
Views Today : 6852
Total views : 1770235

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.