Skip to content
October 10, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরির ভুয়া নিয়োগপত্র: গ্রেপ্তার ৫

নিউজডেস্ক October 12, 2021

আলো ডেস্ক: চাকরির ভুয়া নিয়োগপত্র দিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া চক্রের মূলহোতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। সিআইডি জানায়, আসামিরা প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) ও বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদে চাকরি দেওয়ার নামে প্রতারণা করতেন। গ্রেপ্তাররা হলেন মো. আবদুস সাত্তার (৫২), মো. আলী হোসেন (৪০), মো. শাহাদাত হোসেন (৫৫), মো. মোস্তফা (৬২) ও মো. জামাল হোসেন (৫০)। গতকাল সোমবার দুপুরে সিআইডির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সিআইডির অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন এসব তথ্য জানান। তিনি বলেন, এসব প্রতারণার ঘটনায় মোহাম্মদপুর থানায় সম্প্রতি দুটি মামলা হয়েছে। সেসব মামলার তদন্তের সূত্র ধরেই তাদের গ্রেপ্তার করা হয়েছে। সিআইডির এই কর্মকর্তা বলেন, আসামিরা নিজেদের প্রধানমন্ত্রীর কার্যালয় ও সেনাবাহিনীতে কর্মরত দাবি করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রশাসনিক কর্মকর্তা পদে, বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক ও অফিস সহকারী পদে চাকরি পাইয়ে দেবে বলে বেশ কয়েকজন চাকরিপ্রার্থীর কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন। তাদের মধ্যে কয়েকজনকে সৈনিক পদে ও কয়েকজনকে ঢাকা সেনা সদরদপ্তরের অফিস সহকারী পদে ভুয়া নিয়োগপত্র প্রদান করেন। নিয়োগপত্র নিয়ে প্রার্থীরা কর্মস্থলে যোগদানের জন্য হাজির হতে গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়োগপত্রগুলো ভুয়া বলে জানান। ইতোমধ্যে প্রতারকচক্র মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপন করে। ভিকটিমরা বিষয়টি সিআইডিকে অবহিত করলে বিভিন্ন প্রযুক্তির সহায়তায় সিআইডি ঢাকা মেট্রো পশ্চিম ইউনিট দীর্ঘদিন মনিটর করে এ চক্রের মূলহোতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তিনি বলেন, আসামিদের কাছ থেকে ভুয়া নিয়োগপত্র, মোবাইল ফোন, কয়েকজন শিক্ষকের চাকরি এমপিওভুক্তির আবেদনসহ বিভিন্ন চাকরিপ্রার্থীর সিভি, ছবিসহ অন্যান্য কাগজপত্র পাওয়া যায়। আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদের ভুয়া নিয়োগপত্র দেয়াসহ বিভিন্ন দপ্তরে তদবির বাণিজ্য করেন। এ ছাড়া আসামিরা বিভিন্ন সরকারি দপ্তরের আদেশের কপি জাল করে বলে জানা যায়। গ্রেপ্তার আসামিরা সংঘবদ্ধ প্রতারক ও জালিয়াত চক্রের সক্রিয় সদস্য। আসামিরা জনপ্রতি ৮ থেকে ১০ লাখ টাকা করে ১১ জনের কাছ থেকে প্রায় ১ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন আরও বলেন, আসামিরা একেকজন ৭ম, ৮ম শ্রেণি ও এসএসসি পাস। এর আগে বিভিন্ন গার্মেন্টসসহ তাদের কেউ কেউ সেনানিবাসে কনস্ট্রাকশনের কাজ করেছেন। পরে বিভিন্ন প্রতারণার কৌশলে সংঘবদ্ধভাবে চাকরি দেওয়ার নামে প্রতারণা, ভুয়া জমির দালালি, বিট কয়েন বেচাকেনার নামে প্রতারণাসহ বিভিন্ন অপরাধ করে আসছেন বলে তথ্য পাওয়া গেছে। তাদের অন্য সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। গ্রেপ্তারদের আদালতে পাঠিয়ে রিমান্ড চাওয়া হবে বলেও জানান সিআইডির এই কর্মকর্তা।

Continue Reading

Previous: সুনামগঞ্জে ভোটার তালিকায় মৃত ২ মেম্বার প্রার্থী
Next: পণ্য বিক্রিতে ভ্যাটসহ বিক্রয়মূল্য লিখতে হবে

Related Stories

হারিয়েছে
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হারিয়েছে

October 10, 2026
রাজশাহীতে বিশ্ব ডিম দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে বিশ্ব ডিম দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাসিক প্রশাসক

October 10, 2026
রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

October 10, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

হারিয়েছে

হারিয়েছে

October 10, 2026
রাজশাহীতে বিশ্ব ডিম দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাসিক প্রশাসক

রাজশাহীতে বিশ্ব ডিম দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাসিক প্রশাসক

October 10, 2026
রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

October 10, 2026
রাজশাহী’তে নীরবেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

রাজশাহী’তে নীরবেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

October 10, 2026
রাজশাহীতে বন্দুক-এয়ারগান ও দেশীয় অস্ত্র উদ্ধার, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাজশাহীতে বন্দুক-এয়ারগান ও দেশীয় অস্ত্র উদ্ধার, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

October 10, 2026
দুর্গাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, ওয়ারেন্টভুক্ত ৪ আসামি গ্রেফতার

দুর্গাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, ওয়ারেন্টভুক্ত ৪ আসামি গ্রেফতার

October 10, 2026
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলের সুপারিশ

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলের সুপারিশ

October 10, 2026
সাইদুর রহমান ছিলেন মানুষের অধিকার ও কল্যাণে নিবেদিতপ্রাণ সাংবাদিক, প্রয়াত সাংবাদিক নেতার স্মরণে নাগরিক শোকসভা

সাইদুর রহমান ছিলেন মানুষের অধিকার ও কল্যাণে নিবেদিতপ্রাণ সাংবাদিক, প্রয়াত সাংবাদিক নেতার স্মরণে নাগরিক শোকসভা

October 10, 2026

আরও খবর

হারিয়েছে
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হারিয়েছে

October 10, 2026
রাজশাহীতে বিশ্ব ডিম দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে বিশ্ব ডিম দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাসিক প্রশাসক

October 10, 2026
রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

October 10, 2026
রাজশাহী’তে নীরবেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী’তে নীরবেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

October 10, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

637786
Users Today : 1450
This Month : 44066
This Year : 609222
Total Users : 637786
Views Today : 11023
Total views : 2468455

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.