Skip to content
October 10, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

প্রধানমন্ত্রীর জন্মদিনে সাড়ে ৬৭ লাখের বেশি টিকাদান

নিউজডেস্ক September 30, 2021

আলো ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে গত মঙ্গলবার সারা দেশে সাড়ে ৬৭ লাখের বেশি কোভিড টিকা দেওয়া হয়েছে। সারা দেশে ৬৭ লাখ ৫৮ হাজার ৯৯২ ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৬৬ লাখ ২৫ হাজার ১২৩ জনকে, এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে এক লাখ ৩৩ হাজার ৮৬৯ জনকে। এদিন ৭৫ লাখ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ছিল। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গত মঙ্গলবার রাতে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত মঙ্গলবার সারা দেশে অ্যাস্ট্রাজেনেকার টিকা ‘কোভিশিল্ড’ প্রয়োগ হয়েছে ৩৯ হাজার ৭৭১ ডোজ, ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে ১১ হাজার ৯৫৬ ডোজ, চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ হয়েছে ৬৬ লাখ ৯৫ হাজার ৮২৯ ডোজ এবং মডার্নার টিকা প্রয়োগ হয়েছে ১১ হাজার ৪৩৬ ডোজ। এদিকে, দেশে এ পর্যন্ত চার কোটি ৮১ লাখ ৩৯ হাজার ৭৫২ ডোজ করোনার টিকা প্রয়োগ হয়েছে। প্রথম ডোজ টিকা নিয়েছেন তিন কোটি ১৫ লাখ ছয় হাজার ১৭ জন, এবং দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন এক কোটি ৬৬ লাখ ৩৩ হাজার ৭৩৫ জন। এ পর্যন্ত প্রথম ডোজ টিকাগ্রাহকের মধ্যে পুরুষ এক কোটি ৭১ লাখ ৭৩০ জন, আর নারী এক কোটি ৪৪ লাখ ৫ হাজার ২৮৭ জন। দ্বিতীয় ডোজ টিকাগ্রাহকের মধ্যে পুরুষ ৯৫ লাখ ২৯ হাজার ১০৯ জন, আর নারী ৭১ লাখ চার হাজার ৬২৬ জন। এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা ‘কোভিশিল্ড’ প্রয়োগ হয়েছে এক কোটি ২৭ লাখ ৯০ হাজার ৮৮৮ ডোজ। ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে এক লাখ ৬৮ হাজার ৯৬৬ ডোজ। চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ হয়েছে তিন কোটি এক লাখ ৩৭ হাজার ৮৪৭ ডোজ। আর মডার্নার টিকা প্রয়োগ হয়েছে ৫০ লাখ ৪২ হাজার ৫১ ডোজ। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশে এখন পর্যন্ত টিকা এসেছে পাঁচ কোটি ৭০ লাখ ৮৫ হাজার ৮০ ডোজ। এই মুহূর্তে টিকা মজুদ আছে ৬৪ লাখ ৪৫ হাজার ৩২৮ ডোজ। গত মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চার কোটি ৬৪ লাখ ৬৫ হাজার ৪৯৯ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে চার কোটি ৫৮ লাখ ৩০ হাজার ৭৮৩ জন এবং পাসপোর্ট নম্বর দিয়ে ছয় লাখ ৩৪ হাজার ৭১৬ জন নিবন্ধন করেছেন।

Continue Reading

Previous: চিত্রনায়িকা পরীমণির রিমান্ড মুঞ্জুরকারী দুই বিচারককে আবারো ব্যাখ্যা দেয়ার নির্দেশ
Next: টেলিফোনে আড়িপাতা বন্ধে নির্দেশনা চেয়ে করা রিট খারিজ

Related Stories

হারিয়েছে
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হারিয়েছে

October 10, 2026
রাজশাহীতে বিশ্ব ডিম দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে বিশ্ব ডিম দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাসিক প্রশাসক

October 10, 2026
রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

October 10, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

হারিয়েছে

হারিয়েছে

October 10, 2026
রাজশাহীতে বিশ্ব ডিম দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাসিক প্রশাসক

রাজশাহীতে বিশ্ব ডিম দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাসিক প্রশাসক

October 10, 2026
রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

October 10, 2026
রাজশাহী’তে নীরবেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

রাজশাহী’তে নীরবেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

October 10, 2026
রাজশাহীতে বন্দুক-এয়ারগান ও দেশীয় অস্ত্র উদ্ধার, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাজশাহীতে বন্দুক-এয়ারগান ও দেশীয় অস্ত্র উদ্ধার, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

October 10, 2026
দুর্গাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, ওয়ারেন্টভুক্ত ৪ আসামি গ্রেফতার

দুর্গাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, ওয়ারেন্টভুক্ত ৪ আসামি গ্রেফতার

October 10, 2026
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলের সুপারিশ

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলের সুপারিশ

October 10, 2026
সাইদুর রহমান ছিলেন মানুষের অধিকার ও কল্যাণে নিবেদিতপ্রাণ সাংবাদিক, প্রয়াত সাংবাদিক নেতার স্মরণে নাগরিক শোকসভা

সাইদুর রহমান ছিলেন মানুষের অধিকার ও কল্যাণে নিবেদিতপ্রাণ সাংবাদিক, প্রয়াত সাংবাদিক নেতার স্মরণে নাগরিক শোকসভা

October 10, 2026

আরও খবর

হারিয়েছে
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হারিয়েছে

October 10, 2026
রাজশাহীতে বিশ্ব ডিম দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে বিশ্ব ডিম দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাসিক প্রশাসক

October 10, 2026
রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

October 10, 2026
রাজশাহী’তে নীরবেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী’তে নীরবেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

October 10, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

637956
Users Today : 1620
This Month : 44236
This Year : 609392
Total Users : 637956
Views Today : 13081
Total views : 2470513

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.