Skip to content
October 10, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

প্লাস্টিক দূষণ রোধে সচেতনতা বাড়াতে হবে

নিউজডেস্ক October 18, 2021

‘যদি তুমি তোমার পরিবেশকে পরিষ্কার করতে না পারো তাহলে অন্তত নোংরা করো না’—ফ্রেশ কোটসের এই উক্তি থেকে উপলব্ধি করা যাচ্ছে আমাদের পরিবেশ বর্তমানে ঠিক কতটা হুমকির মুখে। পরিবেশ আমাদের অনেক মূল্যবান কিছু উপহার দিলেও বিনিময়ে আমরা পরিবেশকে উপহার হিসেবে দিচ্ছি বিষাক্ত কালো ধোঁয়া, সিসা, দূষিত নোংরা জল, অপরিশোধিত বর্জ্য। পরিবেশ দূষণ ঠিক কতটা ভয়াবহ হয়ে উঠেছে তা ঘর থেকে বেরোলেই আমরা অনুধাবন করতে পারি। প্রতিবেশী দেশ ভারতের নয়াদিল্লীতে পরিবেশ দূষণের তীব্রতা এতটাই বেড়ে গিয়েছিল যে সেখানকার শিক্ষাপ্রতিষ্ঠান পর্যন্ত বন্ধ করতে হয়েছিল। পরিবেশ নষ্ট করতে বায়ু দূষণ, পানি দূষণের সাথে নতুন করে যোগ হয়েছে প্লাস্টিক দূষণ।
এক সমীক্ষায় দেখা গেছে, ১৯৫০ থেকে ২০১৫ সালের মধ্যে পৃথিবীতে জমা হওয়া প্লাস্টিক বর্জ্যরে পরিমাণ ছিল ৬৩০ কোটি টন। অবাক হওয়ার তথ্য হচ্ছে, জমা হওয়া ওই বর্জ্যরে ৭৯ শতাংশ এখনো পৃথিবীতে বিদ্যমান আছে। আর যদি প্লাস্টিক বর্জ্যরে এ ধারা অব্যাহত থাকে, তাহলে ২০৫০ সালে প্লাস্টিক বর্জ্যরে পরিমাণ ১ হাজার ২০০ টনে গিয়ে দাঁড়াবে। তা পৃথিবীতে বসবাসকারী জীবের জন্য হুমকিস্বরূপ। প্লাস্টিকের অপব্যবহারের কারণে সমুদ্রপৃষ্ঠ ও সমুদ্রপৃষ্ঠের জলজপ্রাণী আজ হুমকির মুখে। কারণ আমরা রাস্তঘাট ও ড্রেন যে প্লাস্টিক বর্জ্যগুলো ফেলি, তা বৃষ্টির পানিতে ভেসে নদীপথ হয়ে সোজা সমুদ্রে পতিত হয়। আর এই প্লাস্টিকগুলো সমুদ্রে বছরের পর বছর ধরে বিদ্যমান থাকে। বিস্ময়কর ব্যাপার হলো প্রতিমিনিটে সাগরে পতিত হওয়া প্লাস্টিক বোতল ও ব্যাগের সংখ্যা প্রায় ৩৩ হাজার ৮০০টি। প্রতিবছরে তা ১৩ মিলিয়ন টনে গিয়ে দাঁড়ায়। এভাবে চলতে থাকলে ২০৫০ সালে মাছের চেয়ে সমুদ্রে প্লাস্টিকের তৈরি দ্রব্যাদির পরিমাণ হবে বেশি।
আমাদের অতিরিক্ত প্লাস্টিক ব্যবহার করা অনেকটা নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো। বাজার থেকে মাছ, মাংস, ডিম কিনে আনার পর প্লাস্টিকের পাত্রভরে আমরা রেফ্রিজারেটরে রেখে দিই। কিন্তু এই পাত্র পোড়ালে তা থেকে নির্গত স্টাইরিন গ্যাস নিঃশ্বাসের মাধ্যমে বা লোমকূপ দিয়ে আমাদের শরীরে প্রবেশ করে এবং মাথাধরা, ক্লান্তি, দুর্বলতা, এমনকি স্নায়ুতন্ত্র বিকল হওয়ার মতো জটিল রোগের সৃষ্টি করে। সমুদ্রে জমে থাকা প্লাস্টিকের ওপর যখন সূর্যের আলো পড়ে, তখন সেটি মাইক্রোপ্লাস্টিকে পরিণত হয়। আর এই মাইক্রোপ্লাস্টিক মাছের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে।
পরিবেশবিদ মার্গারেট মিড একবার বলেছিলেন, ‘আমরা যদি পরিবেশ ধ্বংস করি তবে আমাদের কোন সমাজ থাকবেনা।’ কাজেই আমাদের সমাজকে টিকিয়ে রাখার জন্যই পরিবেশকে দূষণমুক্ত রাখতে হবে। আমরা হয়তো পুরোপুরি প্লাস্টিকের দুনিয়া থেকে বের হয়ে আসতে পারব না। কিন্তু এটি ব্যবহারে সচেতনতা বৃদ্ধি করতে আমাদের ভূমিকা রাখতে হবে। এ ক্ষেত্রে সরকারকে নিতে হবে কার্যকরি পদক্ষেপ।

Continue Reading

Previous: বহুমুখী সমস্যায় বাংলাদেশ রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন জরুরি
Next: বিশ্ব খাদ্য দিবস ও নিত্য পণ্যের বাজার

Related Stories

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী

August 2, 2026
সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন

July 25, 2026
ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির

July 25, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

হারিয়েছে

হারিয়েছে

October 10, 2026
রাজশাহীতে বিশ্ব ডিম দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাসিক প্রশাসক

রাজশাহীতে বিশ্ব ডিম দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাসিক প্রশাসক

October 10, 2026
রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

October 10, 2026
রাজশাহী’তে নীরবেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

রাজশাহী’তে নীরবেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

October 10, 2026
রাজশাহীতে বন্দুক-এয়ারগান ও দেশীয় অস্ত্র উদ্ধার, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাজশাহীতে বন্দুক-এয়ারগান ও দেশীয় অস্ত্র উদ্ধার, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

October 10, 2026
দুর্গাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, ওয়ারেন্টভুক্ত ৪ আসামি গ্রেফতার

দুর্গাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, ওয়ারেন্টভুক্ত ৪ আসামি গ্রেফতার

October 10, 2026
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলের সুপারিশ

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলের সুপারিশ

October 10, 2026
সাইদুর রহমান ছিলেন মানুষের অধিকার ও কল্যাণে নিবেদিতপ্রাণ সাংবাদিক, প্রয়াত সাংবাদিক নেতার স্মরণে নাগরিক শোকসভা

সাইদুর রহমান ছিলেন মানুষের অধিকার ও কল্যাণে নিবেদিতপ্রাণ সাংবাদিক, প্রয়াত সাংবাদিক নেতার স্মরণে নাগরিক শোকসভা

October 10, 2026

আরও খবর

হারিয়েছে
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হারিয়েছে

October 10, 2026
রাজশাহীতে বিশ্ব ডিম দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে বিশ্ব ডিম দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাসিক প্রশাসক

October 10, 2026
রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

October 10, 2026
রাজশাহী’তে নীরবেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী’তে নীরবেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

October 10, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

637940
Users Today : 1604
This Month : 44220
This Year : 609376
Total Users : 637940
Views Today : 12841
Total views : 2470273

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.