Skip to content
September 15, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

বন্ধ হোক শরীরের অঙ্গপ্রত্যঙ্গ কেনা বেচার কারবার

নিউজডেস্ক October 19, 2021

বাংলাদেশে মানবদেহের অঙ্গপ্রত্যঙ্গ সংযোজন আইন ১৯৯৯-এর ৯ ধারায় অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ। আর যিনি নিজের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি করেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও সুযোগ রয়েছে। ফলে প্রলোভনের ফাঁদে পড়ে স্বেচ্ছায় কিডনি বিক্রি করতে রাজি হওয়ায় চক্রের সদস্যদের বিরুদ্ধে অনেকেই অভিযোগ করেন না। এই সুযোগে কিডনি ব্যবসায় অনেকেই জড়িয়ে পড়ছেন। বগুড়ার কালাই উপজেলায় একটি চক্র কিডনি ব্যবসা করে আসছে নির্বিঘ্নে গত ১০ বছর থেকে। এই চক্রটি তিন ধাপে কাজ করে। কিছু ব্যক্তির দায়িত্ব কিডনি প্রতিস্থাপন প্রয়োজন, এমন ধনী রোগী খুঁজে বের করা। একপক্ষের দায়িত্ব অভাবী মানুষকে অর্থের প্রলোভনে কিডনি বিক্রিতে রাজি করানো। আরেক দলের দায়িত্ব কিডনি দাতা ও গ্রহীতার প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা ও ভারতে পাঠানো। দরিদ্র কৃষক সুজাউদ্দিন মন্ডল জয়পুরহাটের কালিয়া উপজেলার বাসিন্দা। তিনি পাঁচ বছর আগে কিডনি ক্রয় বিক্রয় চক্রের ফাঁদে পড়েন। স্বজনদের না জানিয়ে চক্রের সদস্যদের মাধ্যমে পাঁচবিবি সীমান্ত দিয়ে তিনি ভারত যান চক্রের সদস্যদের সাথে। কিডনি সংগ্রহের পরে দুই মাস তাকে অজ্ঞাত স্থানে আটকে রাখে চক্রের সদস্যরা। পরে আবার পাঁচবিবি সীমান্ত দিয়ে দেশে পাঠানো হলেও চুক্তি অনুযায়ী তাকে টাকা দেওয়া হয় নি বলে অভিযোগে প্রকাশ। অথচ কিডনি বিক্রির পাঁচ বছর পরেও চক্রের সদস্যরা সুজাউলের পিছু ছাড়ে নি। কিডনি সংগ্রহে এবার তারা তাকে দলে ভেড়ানোর টার্গেট করেছে। তার আত্মীয় স্বজনকে বুঝিয়ে কিডনি বিক্রি করতে রাজি করাতে চাপ দিচ্ছে। এমনকি তাকে ভয় দেখানো হচ্ছে তাকে হত্যা করার। ফলে অতিষ্ঠ হয়ে ১১ অক্টোবর কালাই থানায় পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন সুজাউল মন্ডল।
তিনি মামলায় অভিযোগ করেন, ১০ বছরে চক্রটি কালাই ও আশেপাশের এলাকার পাঁচ শতাধিক ব্যক্তির কিডনি বিক্রি করেছে। আর র‌্যাব বলছে, এ চক্রের ফাঁদে পড়ে যে শতাধিক মানুষ কিডনি বিক্রি করেছেন, তাদের অধিকাংশই জয়পুরহাটের বাসিন্দা। কিডনি গ্রহীতার কাছ থেকে চক্রের সদস্যরা ১৫ থেকে ২০ লাখ টাকা নেয়। আর কিডনি দাতার সাথে চুক্তি হয় চার লাখ টাকায়। কিডনি দাতাকে দু’লাখ টাকা অগ্রিম দেয়া হয়। কিডনি দেবার পর বাকি টাকা না দিয়ে টালবাহানা করে আর পরিশোধ করে না।
কিডনি দেয়ার পর থেকে সুজাউল মন্ডল নানা শারীরিক সমস্যা ভোগ করছেন। মামলাটি তদন্তের জন্য র‌্যাব আবেদন করেছে। তদন্ত যে সংস্থাই করুক, তদন্ত নিরপেক্ষ ও বাস্তনিষ্ঠ হতে হবে। দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে। যাতে আর কেউ গরিব অসহায় মানুষকে প্রলভোন দেখিয়ে শরীরের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রিতে উৎসাহিত করতে না পারে।

Continue Reading

Previous: সম্প্রীতির চিরায়ত বন্ধন অটুট থাকুক
Next: আওয়ামী লীগ-বিএনপি’র কাদা ছোঁড়াছুঁড়ি চলছে সমান তালে

Related Stories

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী

August 2, 2026
সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন

July 25, 2026
ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির

July 25, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 15, 2026
রাজশাহীতে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত

রাজশাহীতে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত

September 15, 2026
অপরাধ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক ঐক্যের ডাক সাবেক মেয়র সাইদুর মন্টুর

অপরাধ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক ঐক্যের ডাক সাবেক মেয়র সাইদুর মন্টুর

September 15, 2026
গটকিপার জসিমের বিরুদ্ধে ২৭ লাখ টাকা প্রতারণার অভিযোগ

গটকিপার জসিমের বিরুদ্ধে ২৭ লাখ টাকা প্রতারণার অভিযোগ

September 15, 2026
রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

September 13, 2026
রাসিকের কর্মসূচির উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাসিকের কর্মসূচির উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

September 13, 2026
রাইস ব্র্যান অয়েল নিয়ে বড় প্রশ্ন টিসিবির ক্রয়ে বাড়তি দামের অভিযোগ

রাইস ব্র্যান অয়েল নিয়ে বড় প্রশ্ন টিসিবির ক্রয়ে বাড়তি দামের অভিযোগ

September 13, 2026
বাগমারা উপজেলার নতুন ইউএনও রিজু তামান্না

বাগমারা উপজেলার নতুন ইউএনও রিজু তামান্না

September 13, 2026

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 15, 2026
রাজশাহীতে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত

September 15, 2026
অপরাধ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক ঐক্যের ডাক সাবেক মেয়র সাইদুর মন্টুর
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

অপরাধ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক ঐক্যের ডাক সাবেক মেয়র সাইদুর মন্টুর

September 15, 2026
গটকিপার জসিমের বিরুদ্ধে ২৭ লাখ টাকা প্রতারণার অভিযোগ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গটকিপার জসিমের বিরুদ্ধে ২৭ লাখ টাকা প্রতারণার অভিযোগ

September 15, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

515080
Users Today : 3397
This Month : 94451
This Year : 486516
Total Users : 515080
Views Today : 7964
Total views : 1817530

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.