Skip to content
July 11, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে: প্রধানমন্ত্রী

নিউজডেস্ক December 1, 2021

আলো ডেস্ক: বাংলাদেশ ও ভারতের মধ্যেকার সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল মঙ্গলবার গণভবনে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী সৌজন্য সাক্ষাৎ করতে এলে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, বৈঠকে প্রতিবেশী দুই দেশের ব্যবসা-বাণিজ্য এবং পারস্পরিক সম্পর্কের বিষয়ে আলোচনা হয়।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আখাউড়া-আগারতলা রেলরুট পুনরায় চালুর ওপর গুরুত্বারোপ করে বলেন, এটি দুই দেশের বাণিজ্যসহ সব ধরনের যোগাযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশ সফর করবেন বলে জানান হাইকমিশনার বিক্রম কুমার।

তিনি বলেন, এটি একটি বিশেষ বছর যখন ভারতের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী দু’জনই বাংলাদেশ সফর করছেন। ভারতের কাছে বাংলাদেশ খুবই ঘনিষ্ঠ দেশ।

ভারতের রাষ্ট্রপতির বাংলাদেশ সফরে নিয়ে দুই দেশের কূটনীতিকরা কাজ করছেন বলেও জানান হাইকমিশনার। কোভিড-১৯ মহামারি পরিস্থিতি মোকাবিলা করেও বাণিজ্য, ব্যবসা, পর্যটনসহ বিভিন্ন বিষয়ে দুই দেশের গুরুত্বপূর্ণ অগ্রগতির কথা তুলে ধরেন তিনি। কোভিড-১৯ মহামারির সময় মেডিকেল সরঞ্জাম দিয়ে সহায়তা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারকে ধন্যবাদ জানান বিক্রম কুমার।

এ সময় হাইকমিশনার ১৯৭২ সালে তোলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি বিরল ছবি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন।

পাশাপাশি তিনি কিছু অডিও, ভিডিও এবং কিছু সংবাদপত্রের কাটিং পেন ড্রাইভে করে প্রধানমন্ত্রীকে দেন। ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর হাতে জিম্মি দশায় থাকার সময় ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার বার্তার কথা স্মরণ করেন শেখ হাসিনা।

তিনি বলেন, এটি তাদের জন্য অনেক বড় সংবাদ ছিল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মো. জিয়াউদ্দিন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস।

Continue Reading

Previous: খালেদা জিয়ার কী হয়েছে তাতে কিছু আসে যায় না: নৌ-প্রতিমন্ত্রী
Next: নারায়ণগঞ্জ সিটির নির্বাচন ১৬ জানুয়ারি

Related Stories

আমাদের কন্যাসন্তানদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: ডেপুটি স্পিকার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

আমাদের কন্যাসন্তানদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: ডেপুটি স্পিকার

July 7, 2026
প্রবাসী আয়ে নেতিবাচক প্রবৃদ্ধি, গত বছরের তুলনায় কমেছে ৩ শতাংশ
  • জাতীয়
  • সারাদেশ
  • স্লাইড

প্রবাসী আয়ে নেতিবাচক প্রবৃদ্ধি, গত বছরের তুলনায় কমেছে ৩ শতাংশ

July 6, 2026
জুলাই শহীদ ও গণঅভ্যুত্থান দিবসে সরকারের ধারাবাহিক কর্মসূচির ঘোষণা
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই শহীদ ও গণঅভ্যুত্থান দিবসে সরকারের ধারাবাহিক কর্মসূচির ঘোষণা

July 6, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স’- রাজশাহীর ১৯ নম্বর ওয়ার্ডে জনসচেতনতামূলক সভা, কঠোর হুঁশিয়ারি

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স’- রাজশাহীর ১৯ নম্বর ওয়ার্ডে জনসচেতনতামূলক সভা, কঠোর হুঁশিয়ারি

July 11, 2026
গোদাগাড়ীতে আমবাগানের ১০১টি গাছ কেটে সাবাড়, থানায় মামলা

গোদাগাড়ীতে আমবাগানের ১০১টি গাছ কেটে সাবাড়, থানায় মামলা

July 11, 2026
রাসিকের চিকিৎসা ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন উপলক্ষে বারিন্দ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মতবিনিময় সভা

রাসিকের চিকিৎসা ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন উপলক্ষে বারিন্দ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মতবিনিময় সভা

July 10, 2026
পুঠিয়ায় জমি বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

পুঠিয়ায় জমি বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

July 10, 2026
রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

July 10, 2026
অস্বাস্থ্যকর পরিবেশে কেক উৎপাদন, রাজশাহীতে প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে কেক উৎপাদন, রাজশাহীতে প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা

July 10, 2026
রাজশাহীতে ৭ বছরের শিশু ধর্ষণ: ৮ ঘণ্টার মধ্যেই র‌্যাবের জালে দেব চন্দ্র

রাজশাহীতে ৭ বছরের শিশু ধর্ষণ: ৮ ঘণ্টার মধ্যেই র‌্যাবের জালে দেব চন্দ্র

July 10, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ

July 10, 2026

আরও খবর

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স’- রাজশাহীর ১৯ নম্বর ওয়ার্ডে জনসচেতনতামূলক সভা, কঠোর হুঁশিয়ারি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স’- রাজশাহীর ১৯ নম্বর ওয়ার্ডে জনসচেতনতামূলক সভা, কঠোর হুঁশিয়ারি

July 11, 2026
গোদাগাড়ীতে আমবাগানের ১০১টি গাছ কেটে সাবাড়, থানায় মামলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গোদাগাড়ীতে আমবাগানের ১০১টি গাছ কেটে সাবাড়, থানায় মামলা

July 11, 2026
রাসিকের চিকিৎসা ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন উপলক্ষে বারিন্দ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মতবিনিময় সভা
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকের চিকিৎসা ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন উপলক্ষে বারিন্দ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মতবিনিময় সভা

July 10, 2026
পুঠিয়ায় জমি বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পুঠিয়ায় জমি বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

July 10, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

164940
Users Today : 2764
This Month : 112455
This Year : 136376
Total Users : 164940
Views Today : 13328
Total views : 468098

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.